Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগের’ প্রতিষ্ঠাবার্ষিকীর নামে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিতে যশোরে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার বেলা ১১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় জেলা ছাত্রদলের নেতাকর্মীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে, যশোরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালনে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিতে দেখা যায় নেতাকর্মীদের। এর পরিপেক্ষিতে ছাত্রদলের নেতাকর্মীরাও অবস্থান কর্মসূচি ঘোষণা দেয়। তবে জেলায় কোথাও ছাত্রলীগের কর্মসূচির হওয়ার খবর পাওয়া যায়নি। ছাত্রদলের অবস্থান কর্মসূচি সম্পর্কে জেলা ছাত্রদল সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন, বিগত ১৫…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে আদ্-দ্বীন ফাউণ্ডেশন আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে গিয়ে ভিড়ের মধ্যে অসংখ্যা মানুষের মোবাইল ফোন, স্বর্ণালংকার, ঘড়ি, চশমাসহ বিভিন্ন জিনিস খোয়া গেছে। এসব ঘটনায় শনিবার রাত ৮টা পর্যন্ত কোতয়ালি থানায় পাঁচ শতাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগ দাখিল হয়েছে। এছাড়া মাহফিলে গিয়ে পদদলিত ও মানুষের ধাক্কাকাক্কিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২১ জন। এর আগে শুক্রবার রাতে শহরতলী পুলেরহাটস্থ আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় এসব ঘটনা ঘটে। জানা যায়, যশোর শহরতলী পুলেরহাটস্থ আদ্-দ্বীন ফাউণ্ডেশন আয়োজিত তিন দিনব্যাপি তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন ছিলো শুক্রবার। এদিন রাতে বক্তব্য রাখেন আন্তজার্তিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজাহারী।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাসুদ করিম বলেছেন, বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। শুধুমাত্র সংরক্ষণ ব্যবস্থা না থাকায় পেঁয়াজ আমদানি করতে হয়। এজন্য পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে ৩০০টি পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা হয়েছে। সারাদেশে মোট ৯০০টি পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা হবে। এই সংরক্ষণাগার তৈরি সম্পন্ন হলে কৃষকরা এখানে পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। এতে সারাবছর পেঁয়াজ সংরক্ষণ করে দেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে। এমনকি ভবিষ্যতে পেঁয়াজ রফতানি করাও সম্ভব হবে। শনিবার বিকেলে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক হোটেল অডিটোরিয়ামে কৃষি বিপণন অধিদপ্তর আয়োজিত জাতীয় কৃষি বিপণন আইন ও নীতি বিষয়ক সচেতনতামূলক কর্মশালার সমাপনী পর্বে…

Read More

বাঘারপাড়া সংবাদদাতা যশোরের বাঘারপাড়ায় ডিবি পুলিশের সদস্য পরিচয়ে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার ভোরে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বারভাগগ্রামের পশুপতি দেবনাথ ও বিশ্বনাথ দেবনাথের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় নগদ লক্ষাধিক টাকা ও সাত ভরি স্বর্ণালংকার লুট হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা শনাক্ত হয়নি। কেউ আটকও হয়নি। ভুক্তভোগী পশুপতি দেবনাথের ছেলে ব্রজেস্বর দেবনাথ জানান, শনিবার ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাদের ডাকাডাকি করা হয়। দরজা খুলতে রাজি না হওয়ায় তারা ভেঙ্গে ঢুকবে বলে হুমকি দেন। এ সময় তারা ঘরে ডুকে বলে, তাদের কাছে তথ্য রয়েছে চট্টগ্রামের এক আসামি এই বাড়িতে লুকিয়ে আছে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় যশোরের মুড়লি এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল। ইন্সপেক্টর কাজী বাবুল জানান, রাজু আহম্মেদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি বিএনপির পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি। এই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং রোববার (৫ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হবে। পুলিশ তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগও তদন্ত করে দেখছে। রাজু আহম্মেদ আওয়ামী লীগের শাসনামলের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি সাবেক সংসদ সদস্য নাবিল আহমেদের অনুসারী এবং যশোরের আরেক প্রভাবশালী নেতা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট), যশোরের মনিরামপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র অনিয়ম-দুর্নীতির আঁখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মাঠ কর্মীদের প্রশিক্ষণের নামে ভুয়া বিল ভাউচার করে চলে অর্থ লোপাট। কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রশিক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে অফিস ফাঁকি, নামমাত্র মাঠ প্রশিক্ষণ, শারীরিক প্রশিক্ষণ (পিটি) না করিয়ে, নাশতার নামে বরাদ্দসহ প্রশিক্ষণ কেন্দ্রের কক্ষ আর কোয়ার্টার ভাড়ার টাকা হাতানোর অভিযোগ রয়েছে। সরাসরি ঢাকা থেকে পরিচালিত হওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে তদারকির ব্যবস্থা না থাকার সুযোগে এসব অনিয়ম-দুর্নীতি চালানো সম্ভব হচ্ছে বলে অভিযোগ। এসব বিষয়ে বেশ কয়েক দিন ধরে অনুসন্ধান করেছে এই প্রতিবেদক । গত বৃহস্পতিবার সরেজমিন নিপোর্টের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অগ্রণী ব্যাংকের ২০২৫ সালের ব্যবসায়ী পরিকল্পনা বাস্তবায়ন, কোর ডিপোজিট সংগ্রহ, রেমিট্যান্স আহরণ, ঋণ বিতরণ, ঋণ হ্রাস ও আদায় জোরদারকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে যশোরের ঝুমঝুমপুর আঞ্চলিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অগ্রণী ব্যাংক পিএলসি খুলনা সার্কেলাধীন সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান, সার্কেলাধীন জেলার সকল প্রধান শাখার প্রধান ও যশোরাঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণ করেন। যশোর অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক রোকন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক নূরুল হুদ। এ সময়…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় নিজেদের অবস্থান জানান দিতে লাগাতার বোমা ফাটিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ ঘটনায় আতংক বিরাজ করছে গ্রামজুড়ে। শুক্রবার (০৩ জানুয়ারী) রাত সাড়ে আটটার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন, বহুল আলোচিত চৌগাছার শীর্ষ সন্ত্রাসী কিলার শামীমের অনুসারি জাহাঙ্গীরপুরের মৃত দাউদ হোসেনের ছেলে টিটোন হোসেন (৩০), সলেমান হোসেনের দুই ছেলে আব্দুল হোসেন (৩২) ও মনি হাসান(২৮) এবং একই এলাকার মসলেম উদ্দীনের ছেলে পিন্টু (৪০)। স্থানীয়রা জানান, শুক্রবার মাদক ব্যবসা নিয়ে তারা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে। এ নিয়ে ওইদিন বিকেলে হাফিজুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে আওয়ামী সন্ত্রাসীদের অন্য একটি গ্রুপ। বাংলাদেশ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে লাখো জনতার মাহফিলে বিশিষ্ট ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারী বলেন, ইসলামের আলোকে দেশ সাজাবো। কোন জঙ্গীবাদ, সন্ত্রাস এদেশে সৃষ্টি হতে দেয়া যাবে না। ১৫ বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে। অন্য দেশ উন্নয়ন করতে ব্যস্ত তখন আমার দেশের সরকার লুটপাটে ব্যস্ত থাকেন। একদল যায়; আর এক দল এসে লুটে খায়। আমাদেরকে কোরআনের আলোকে দেশ গড়তে হবে। শুক্রবার রাতে যশোর শহরের পুলেরহাটের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে আদ্-দ্বীন ফাউণ্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপি তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আমাদের সন্তানদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে ছেলেমেয়েরা বিপথগামী হবে না। প্রতিটি শিশুর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আমাদের সমাজে ভালোগুণের দুর্ভিক্ষ চলছে বলে মন্তব্য করেছেন আস সুন্নাহ ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। শুক্রবার রাতে যশোর পুলেরহাটস্থ আদ-দীন ফাউণ্ডেশনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপি তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনের প্রথম বক্তার বক্তব্যকালে তিনি এ কথা বলেন। শায়খ আহমাদুল্লাহ বলেন, আমাদের সমাজে ভালোগুণের দুর্ভিক্ষ চলছে। এর অন্যতম আদাব শিষ্ঠাচার। শিশু থেকে কিশোর, যুবক থেকে বৃদ্ধা পর্যন্ত শিষ্ঠাচাররের ভয়বহ অভাব লক্ষ্য করছি। বিশেষ করে পশ্চিমা সংস্কৃতি আমাদের স্বদেশে বাস্তবায়ন করতে একটি গোষ্ঠী এ কাজ করছে। তারা এই সমাজে লুকিয়ে থেকে ইসলামের কৃষ্টিকালচার মুছে দিতে শত সহস্র উদ্যোগ নিয়েছে। এখন আমাদের জরুরি হয়ে পড়েছে, কোরআন শিক্ষা ধারণ করে প্রচার…

Read More