Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে চালের মূল্য ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। নতুন আমন ধান ঘরে উঠলেও দাম কমছে না। ধানের এই ভরা মৌসুমে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে ভারতীয় চাল। তারপরও খুচরা বাজারে কমছে না দাম। চলতি মৌসুমে ধানের দাম বেশি, যে কারণে কমছে না চালের দাম-এমনটাই বলছেন অটোরাইস মিল মালিক ও ধান ব্যবসায়ীরা। আমদানিকারকদের মতে, ভারতে চালের দাম বেশি, এ কারণে আমদানিকৃত চাল কম দামে বাজারে বিক্রি করা সম্ভব হচ্ছে না। ভরা মৌসুমেও কম দামে চাল না কিনতে পেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এই অঞ্চলে শক্তিশালী সিণ্ডিকেট গড়ে ওঠায় চালের মূল্য কমছে না বলে মনে করছেন সাধারণ ক্রেতারা।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে জেগে বসতে শুরু করেছে শীত। ঝলমলে রোদে গা তাপিয়ে নেয়ার সুযোগ মিললেও গোটা জনপদে শীত অনুভূত হচ্ছে। রোদের মাঝেও সোয়েটার-জ্যাকেট পরে চলাচল করতে হচ্ছে জেলাজুড়েই। গত দুই দিনে তাপমাত্রার পারদ সর্বোচ্চ ও সর্বনিম্ন দুটিই কমেছে। মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে এমনটি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যশোর বিমান বাহিনীর নিয়ন্ত্রণাধীন আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গত বুধবার যশোরে সর্বনিম্ন তাপমাত্র ছিলো ১০ দশমিক ৬ ডিগ্রি আর সর্বোচ্চ ২৫ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল বৃহস্পতিবার সর্বনিম্ন গতদিনের চেয়ে পয়েন্ট তিন ডিগ্রি কমে দাঁড়ায় ১০ দশকি ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সাথে সর্বনিম্নও গত দিনের চেয়ে দুই ডিগ্রি কমে…

Read More

ভি পি ইলিয়াস যশোরের ঝিকরগাছার উপর দিয়ে বয়ে গেছে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদ। নদের পাড়ের মাটি কেটে বিক্রি করে দেয়ায় পাড়ের আবাদি জমি এবং ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। মাটি বিক্রি ব্যবসায়ী উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের আশরাফুল আলম তনি সিণ্ডিকেটের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী অফিসার এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। ২০১৯ সালে প্রায় ৩ শত কোটি টাকা ব্যয়ে এই নদ খনন করে সেখান থেকে উত্তোলিত মাটি দিয়ে নদের দুই ধারে পাড় বাধা হয়েছিলো। সরকারিভাবে ওই পাড়ের উপর গাছও লাগানো হয়েছিল। কিন্তু মাটিখেকোদের নজর পড়েছে ওই মাটির উপর।…

Read More

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর প্রতিবন্ধিকতার দোহাই দিয়ে সমাজের অনেক মানুষ যখন ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে। ঠিক তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব দেখে জন্মগত বাকপ্রতিবন্ধী নয়ন শিখেছেন চুলকাটার বিভিন্ন স্টাইল। বদলে নিয়েছেন নিজের জীবন। নয়ন হতে পারেন অন্য প্রতিবন্ধীদের অনুকরণীয়। নয়ন হোসেন (২৫) কোটচাঁদপুর উপজেলা কুশনা ইউনিয়নের জালালপুর গ্রামের ওসমান গনির একমাত্র ছেলে। ছোট বেলা থেকে তিনি তার মায়ের কাছে থেকেই বড় হয়েছেন। বাকপ্রতিবন্ধী জেনেও তার মা রেখা খাতুন লেখা-পড়া শেখাতে ভর্তি করান জালালপুর প্রাথমিক বিদ্যালয়ে। তবে বাকপ্রতিবন্ধীদের লেখা পড়া শেখানোর তেমন কোনো ব্যবস্থা ছিল না বিদ্যালয়টিতে। এ কারণে ৫ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেই ওই পাঠ চুকিয়েছেন নয়ন। লেখাপড়া করে কিছু…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা ওয়াকাথন, মুক্তআড্ডা, বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বৃহস্পতিবার ঝিকরগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’। এ উপলক্ষে সকালে ঝিকরগাছা উপজেলা চত্বর থেকে ওয়াকাথন বের হয়ে যশোর-বেনাপোল মহাসড়ক ধরে রেলস্টেশন বাজার প্রদক্ষিণ করে কলেজ রোড হয়ে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের মানুষের মানবিক কাজ করে থাকেন। এ অধিদপ্তর অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করে যাচ্ছে এটা সত্যি প্রশংসার দাবিদার। এই ওয়াকাথনের মাধ্যমে তাদের বার্তাগুলো সমাজে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহবান জানান। এ সময় উপস্থিত…

Read More

শেখ জালাল বিএনপি বড় রাজনৈতিক দল। তারা অতীতেও ক্ষমতায় ছিল। ৫ আগস্টের আগ পর্যন্ত কোনো রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য পুলিশ প্রশাসনের অনুমতি নেয়া বিএনপির জন্য বাধ্যতামূলক ছিল। অনেক সময় আবেদন করেও পাওয়া যেত না অনুমতি। আবার দেয়া হলেও সেটা কর্মসূচি শুরুর এক কিংবা দুই ঘণ্টা আগে। পাশাপাশি পুলিশের বেঁধে দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মসূচি শেষ করা, কর্মসূচির মাঝপথে হামলা হওয়ার ভয় ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। সেই হামলায় উল্টো আসামি করা হতো বিএনপির নেতাকর্মীদের। আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপির সেই অবস্থা কেটে গেছে। বাধাহীন পরিবেশে কর্মসূচি পালন করছে দলটি। অনিন্দ্য ইসলাম অমিতের যোগ্য নেতৃতে ঘুরে দাঁড়িয়েছে জেলা বিএনপি। শুধু…

Read More

বাংলার ভোর প্রতিবেদক তারুণ্য উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে যশোরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বুধবার বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতে জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের নববর্ষ উপলক্ষে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। ফুলেল শুভেচ্ছা শেষে পক্ষ থেকে জুলাই বিপ্লবের পর থেকে নতুন বছরের আগ পর্যন্ত যশোর জেলা প্রশাসনের গৃহিত সকল উন্নয়নমূলক কর্মযজ্ঞের লিখিত ফিরিস্তি তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম। এ সময় বলা হয় জুলাই বিপ্লবের পর যশোরের ৩৫ তম জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের নেতৃত্বে একটি দারিদ্র্যমুক্ত, বেকারত্বমুক্ত এবং দূষণমুক্ত যশোর গড়ার লক্ষ্যে গত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার সকালে শহরের লালদীঘিপাড় দলীয় কার্যালয় থেকে কর্মসূচি শুরু হয়। জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, শহরের কারবালায় শায়িত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম আজাদ। সম্মানিত অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী রবু, মনির আহমেদ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ‘মানুষের পাশে আমরা’ স্বেচ্ছাসেবী সংগঠন শীতকালে গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাসব্যাপি শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করেছে। বুধবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে সংগঠনটির উদ্যোগে শতাধিক শীতার্থ মানুষের মাঝে কর্মসূচির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, বাংলার ভোর পত্রিকার সম্পাদক (এইচআর) আব্দুল ওয়াহাব মুকুল, দৈনিক স্পন্দন পত্রিকার প্রধান ফটো সাংবাদিক মনিরুজ্জামান মুনির প্রমুখ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘মানুষের পাশে আমরা’ যশোর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আদ্রিব জামান বর্ণ।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের আটকের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের নেতৃত্বে যশোরে কর্মরত গণমাধ্যম কর্মীরা এ মানববন্ধন অংশ নেন। ঘন্টাব্যাপি মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সত্য প্রকাশের কারণে সাংবাদিকরা হামলার শিকার হবেন এটা কাম্য না। দেশে অসংখ্য সাংবাদিক হামলা নির্যাতনের শিকার হচ্ছেন। সজিবুরও কেবল সাংবাদিকতার কারণে হামলার শিকার হয়েছেন। যারাই এর সাথে জড়িত থাকুক তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। মানববন্ধনে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, দৈনিক সমাজের…

Read More