বাংলার ভোর প্রতিবেদক যশোরে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে শহরতলী পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় এই ঘটনা ঘটেছে। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাত ১০টার দিকে এ তথ্য বাংলার ভোরকে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ। হাসপাতাল সংশ্লিষ্ট ও আহতরা বাংলার ভোরকে জানান, শুক্রবার রাতে তারা পুলেরহাটে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। মাহফিল স্থলের প্রধান ফটকের সামনে যশোর বেনাপোল-মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে বন্ধ হয়ে যায় চলাচল। এসময় সড়কের উপরে মানুষের ভিতরে আগে যাওয়া আসাকে কেন্দ্র করে হট্টগোল…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক খুলনার সঙ্গে দেশের বিভিন্ন জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম রেলওয়ে। আর এই খুলনা থেকে যশোরের মাঝামাঝি স্থানে রয়েছে অভয়নগর উপজেলা। সেই উপজেলায় নওয়াপাড়া রেল স্টশন নামে প্রাচীন একটি রেলওয়ে স্টেশন রয়েছে। সম্প্রতি নওয়াপাড়া রেল স্টেশনের আওতাধীন এলাকায় রেললাইনের স্লিপারের হ্যান্ডেল ক্লিপ চুরির ঘটনা ঘটছে। সংঘবদ্ধ চোরচক্র রাতের আধারে শতাধিক স্থান থেকে প্রায় এক হাজার ক্লিপ চুরি করেছে। চরম ঝুঁকির মধ্যে চলাচল করছে আন্তঃনগর, মালবাহীসহ বিভিন্ন ট্রেন। দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন রেললাইন সংলগ্ন এলাকাবাসী। কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। চুরি হওয়া হ্যান্ডেল ক্লিপের স্থানে নতুন ক্লিপ লাগানোসহ চোরচক্র ধরতে সবার সহযোগিতা চেয়েছেন যশোর রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী সুমন ঘোষ।…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের স্থানীয় বাজারগুলোতে ধানের দাম সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি। সরকারি গুদামে ধান বিক্রি ঝামেলার হওয়ায় সরকার নির্ধারিত দামে ধান বিক্রিতে আগ্রহ নেই কৃষকদের। ফলে শুরু থেকে এবার যশোরে আমন ধান সংগ্রহ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সরকারি গুদামগুলোতে দেড় মাসে লক্ষ্যমাত্রার ১ শতাংশও ধান কেনা সম্ভব হয়নি। এখনো ফাঁকা রয়েছে সরকারি খাদ্য গুদামগুলো। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার আটটি উপজেলার মধ্যে সদর, শার্শা, চৌগাছা, ঝিকরগাছা, মনিরামপুর, বাঘারপাড়া ও কেশবপুর উপজেলায় কৃষি অ্যাপের মাধ্যমে ও ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ধান কেনা চলছে। অভয়নগর উপজেলায় শুধু আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ধান কেনা চলছে। জেলার হাটবাজারে মোটা…
বাংলার খেলা প্রতিবেদক যশোরে অনুষ্ঠিত মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দৈনিক গ্রামের কাগজ। রানার্স আপ হয়েছে দৈনিক বাংলার ভোর। শুক্রবার শহরের টাউন হল মাঠে ফাইনালে ম্যাচে দুই দলের জয়-পরাজয়ের ব্যবধান ছিল ১-০ গোল। ফাইনালে জয়সূচক গোলটি করেন গ্রামের কাগজ একাদশের রবিউল। তিন গোল করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দৈনিক বাংলার ভোরের টিংকু। ফেয়ার প্লেয়ার নির্বাচিত হয় যৌথভাবে টিএসআই কবিরুল ইসলাম ও ডা. আর পি রায়। ম্যাচে দৈনিক গ্রামের কাগজের পক্ষে অংশ নেন, রুপক, মাহফুজ, আরিফ, রনি, এখতিয়ার, রবিউল, দৈনিক বাংলার ভোরের পক্ষে অংশ নেন টিংকু, রুবেল, প্রান্ত, ইউসুফ, রাম, পলাশ। ম্যাচটি পরিচালনা করেন সিরাজুল ইসলাম। আশ্রম রোডের নবীন…
কোটচাঁদপুর সংবাদদাতা আমাদের সহযোগী সংগঠনের অনেকের হাবভাব দেখে মনে হচ্ছে তাদের দল ক্ষমতায় চলে এসেছে। মক্কা অনেক দূর একলাফে যাওয়া যায়না। অনেক পথ পাড়ি দিয়ে যেতে হয়। কৃষক না হয়ে আওয়ামী লীগ কায়দায় ঘরে বসে সার নেবেন তা হবে না। ওই কায়দা ভুলে যান। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি মাথায় রেখে নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতি করতে হবে। আগামী সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করতে হবে। শুক্রবার বিকেলে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ও দোড়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সাফদারপুর রেল স্টেশন সংলগ্ন মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয়…
বাংলার ভোর প্রতিবেদক বয়োবৃদ্ধ সালেহা বেগমের লাল রংয়ের চাদর খুব পছন্দ। নিজের পছন্দের লাল রংয়ের চাদর বেছে নিয়ে খুব খুশি তিনি। একইভাবে শ্রমজীবী আব্দুল মালেকও নিজেই পছন্দ করে চাদর বেছে নিলেন। শুধু সালেহা বা আব্দুল মালেকই নন; প্রান্তিক শ্রেণির ৭০ জন নারী-পুরুষকে এভাবে পছন্দের চাদর উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। শুক্রবার দুপুরে যশোরের খড়কিতে সংগঠন কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। আইডিয়া ফ্রাইডে মিল’র ১৬৯তম সপ্তাহে প্রবীণদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হলো। আয়োজকরা জানান, আইডিয়া সমাজকল্যাণ সংস্থা প্রতি শুক্রবার আইডিয়া ফ্রাইডে মিল নামক একটি প্রকল্প পরিচালনা করে। যার মাধ্যমে প্রতি শুক্রবার জুম’আ’র পরে স্বেচ্ছাসেবকরা নিজেদের রান্না করা…
বাংলার ভোর প্রতিবেদক সাংবাদিক অশোক সেন ছিলেন প্রগতিশীল চিন্তা চেতনার ধারক বাহক। অশোক সেনেরা সমাজে যতটা প্রতিষ্ঠা পাবে। সমাজ প্রতিক্রীয়াশীল মৌলবাদী গোষ্ঠী থেকে ততটা মুক্ত হবে। অসাম্প্রদায়িক ও পরিশীলিত সমাজ বিনির্মাণে অশোক সেনের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। শুক্রবার সকালে প্রথম আলো যশোর অফিসের নিজস্ব প্রতিবেদক অশোক সেনের ১৫তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। প্রথম আলো যশোর বন্ধুসভা ও অশোক সেন স্মৃতি পাঠাগারের উদ্যোগে এই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অশোক সেনের প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় বন্ধুসভার বন্ধুরা সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গান পরিবেশন করেন। ২০১০…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে রবিন কুমার পাল ও সাধারণ সম্পাদক পদে প্রশান্ত কুমার সরকার নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকালে শহরের বেজপাড়া পূজা সমিতি মন্দির প্রাঙ্গণে সম্মেলন হয়। শুরুতে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। কাউন্সিলরদের ভোটে নির্বাচন করা হয় নতুন নেতৃত্ব। সভাপতি পদে রবিন কুমার পাল পেয়েছেন ৬৮ ভোট। একই পদে প্রতিদ্বন্দ্বি গৌতম কর্মকার ৫৭ ও অসীম কুমার মন্ডল পেয়েছেন ৫০ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রশান্ত কুমার সরকার পেয়েছেন ৬৯ ভোট। প্রতিদ্বন্দ্বি সঞ্জয় কুমার জোয়ারদার পেয়েছেন ৬৮ ও অশোক কুমার বোস পেয়েছেন ৪১ ভোট। সম্মেলনে প্রধান অতিথি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে আদ্ দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনর ব্যাপি তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে শুক্রবার রাতে ড. মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনতে গিয়ে পদদলিত হয়ে কমপক্ষে ৮ জন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্খা রয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি। বিস্তারিত আসছে…..
বাংলার ভোর প্রতিবেদক লাগামহীনভাবে সাবমারসিবল পাস্প বসিয়ে চলছে ভূগর্ভ থেকে বিপুল পরিমাণ পানি উত্তোলন। সরবরাহ লাইনে মোটর সংযোগ দিয়েও পানি টেনে নিয়ে ট্যাংকে ‘রিজার্ভ’ (সংরক্ষণ) করছেন বহুতল ভবনের মালিকেরা। সামর্থ্যবান ব্যক্তিদের এরকম অনিয়মের কারণে পানির ন্যায্য হিস্যা বঞ্চিত হচ্ছেন যশোর পৌরসভার নাগরিকদের বড় একটি অংশ। বছরের পর বছর ধরে এমনটি চললেও এটি বন্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ ও অভিজ্ঞরা বলছেন, সাবমারসিবল পাম্প দিয়ে ভূগর্ভের পানি যেভাবে তোলা হচ্ছে; সেভাবে পুনর্ভরনই হচ্ছে না। এতে মাটির তলদেশে পানির স্তর ক্রমশ অনেক নিচে নেমে যাচ্ছে। ফলে ভবিষ্যতে সুপেয় পানির সংকট সৃষ্টি হতে পারে। ঘটতে পারে মরুকরণ। পানিতে লবইাক্ততা, আয়রনের…