Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৩, ২০২৫

যশোরে সুলভ মূল্যে পোল্ট্রি মুরগি ও ডিম বিক্রি কার্যক্রম শুরু

আফিল এগ্রো লিমিটেড
banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে সুলভ মূল্যে পোল্ট্রি মুরগি ও ডিম বিক্রি কার্যক্রম শুরু
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
রজমান মাসে বাজার সহনীয় রাখতে সুলভ মূল্যে পোল্ট্রি মুরগি ও ডিম বিক্রি কার্যক্রম শুরু করেছে আফিল এগ্রো লিমিটেড। সোমবার শহরের চাঁচড়া মোড়ে আফিল গ্রুপের প্রধান কার্যালয়ের সামনে বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রাণী সম্পদ, মৎস্য বিভাগ ও কৃষি বিভাগের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাশিদুল হক, যশোর সরকারি হাস-মুরগি খামারের উপপরিচালক কৃষিবিদ বখতিয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রফিকুল আলম, যশোর আঞ্চলিক কৃষি বিভাগের উপপরিচালক ড, মোশারফ হোসেন, জেলা মার্কেটিং কর্মকর্তা কিশোর কুমার সাহা, সদর উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন, আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাবলু প্রমুখ।

আফিল এগ্রোর কর্মকর্তা মামুনুর রশিদ জানান, বাজারে পোল্ট্রি মুরগির কেজি ২শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। সেখানে আমরা সুলভ মূল্যে ১৭৫ টাকা দ্বরে বিক্রি করছি। একই সাথে মুরগির ডিম বিক্রি করা হচ্ছে ১০ টাকা পিস হিসেবে। যেখানে বাজারে সাড়ে ১১ টাকা থেকে ১২ টাকা পিস বিক্রি হচ্ছে।

যশোর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাশিদুল হক জানান, বাজার মূল্যের চেয়ে এখানে ক্রেতারা কেজিতে ২৫ টাকা কম দামে কিনতে পারছেন। একই সাথে ডিমও বাজারের চেয়ে দেড় থেকে দুই টাকা কমে প্রতি পিস ডিম পাচ্ছেন। এতে করে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছেন। এজন্য আমরা আফিল এগ্রোকে ধন্যবাদ জানাই।

আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলু জানান, আফিল গ্রুপ শুধু মুনাফা করার জন্য ব্যবসা করেনা। রজমাস মাসে মুরগি ও ডিমের দাম যাতে সহনীয় থাকে সেজন্য আমরা সুলভ মূল্যে এসব পণ্য বিক্রি শুরু করেছি। ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে।

আফিল এগ্রো কার্যক্রম শুরু ডিম বিক্রি পোল্ট্রি মুরগি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.