Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক অবশেষে যৌথবাহিনীর পাহারায় বাঘারপাড়া ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভা হয়েছে। বুধবার দুপুর একটায় কলেজ অধ্যক্ষের রুমেই এ সভা অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত দিনে সভা না হওয়ার বিষয়ে এডহক কমিটির নতুন সভাপতির কাছে ক্ষমা চেয়েছেন কলেজ অধ্যক্ষ আব্দুল মতিন। এর আগে মঙ্গলবার দুপুরে এডহক কমিটির সভা হওয়ার কথা ছিল। বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবের অনুসারীদের মহড়া ও মিছিলে সভা পণ্ড হয়ে যায়। এতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ক্যাম্পাসে। এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জানা গেছে, রাজনীতিক পটপরিবর্তনের পর বাঘারপাড়া ডিগ্রি কলেজে এডহক কমিটির সভাপতি করা হয় বিএনপির কেন্দ্রীয় কমিটির…

Read More

# সম্পদের মালিক পক্ষকে মিথ্যা মামলায় হয়রানি বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলার কাঁদবিলা গ্রামে হিন্দু সম্প্রদায়ের সম্পদ দখলের উদ্দেশ্যে হামলা করতে গিয়ে প্রতিরোধের মুখে আহত হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। অথচ এই ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে হিন্দুদের সম্পদের উত্তরাধিকারীসহ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলায় আসামি করে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। প্রকৃত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে ফায়দা লুটছে বিএনপির আরেক অংশের কতিপয় নেতাকর্মী। এতে বিএনপির দলীয় ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন কাঁদবিলা গ্রামের বাসিন্দা ও স্থানীয় নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আজাদ সালাম। এ সময় ভুক্তভোগী সনাতন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে…

Read More

# সরকারি গাড়িচালকদের সততার দৃষ্টান্ত হাবিবুর রহমান # বিরল দৃষ্টান্ত স্থাপনে প্রশংসায় ভাসছেন জেলা প্রশাসক বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা প্রশাসকের ‘ডিসি পুলের’ প্রবীণ গাড়িচালক ছিলেন হাবিবুর রহমান। দীর্ঘ ৪০ বছরের চাকুরিজীবন শেষ করে মঙ্গলবার তিনি অবসরে গেছেন। নানা অনুষ্ঠানিকতা শেষে হাবিবুরকে বাড়ি পৌঁছে দিয়েছেন বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মো. আজাহারুল ইসলাম। এদিন দুপুরে অবসরজনিত বিদায় সংবর্ধনা শেষে তাঁকে জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়। এ সময় জেলা প্রশাসক ছিলেন চালকের আসনে আর গাড়ির ভেতরে জেলা প্রশাসক সাধারণত যে আসনে বসেন, সেখানে ছিলেন হাবিবুর রহমান। এদিকে, একজন গাড়ি চালকের বিদায় বেলায় এমন বিরল, দৃষ্টান্ত স্থাপন করাতে…

Read More

হাসান আদিত্য টানা কয়েক বছর নতুন বছরের প্রথম দিন নতুন বইয়ের গন্ধ নিয়ে আনন্দে বাড়ি ফিরলেও এবার শিক্ষা-প্রতিষ্ঠানে বই নিতে এসে খালি হাতে ফিরতে হয়েছে যশোরের অধিকাংশ শিক্ষার্থী। চলতি বছরের প্রথম দিন বুধবার প্রাথমিকস্তরে চতুর্থ শ্রেণীর তিনটি বিষয় আর মাধ্যমিকে সপ্তম শ্রেণীর তিনটি বই পেলেও বাকি শ্রেণির শিক্ষার্থীদের মলিন মুখে খালি হাতে ফিরে যেতে দেখা গেছে। শিক্ষাবিভাগ বলছে, প্রাথমিকে চাহিদার এক চতুর্থাংশ আর মাধ্যমিকে এক শতাংশ বই বিতরণ হয়েছে। ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ছাপানো জটিলতায় এই পরিস্থিতির সৃষ্টির হয়েছে। নতুন শিক্ষাবর্ষে দেরিতে বই পাওয়া নিয়ে অভিভাবকরা শঙ্কা প্রকাশ করলেও কর্তৃপক্ষ বলছে চলতি মাসেই শিক্ষার্থীদের…

Read More

তারিক মোহাম্মদ, ঝিকরগাছা ঝিকরগাছার শতবর্ষী দুটি শিক্ষাপ্রতিষ্ঠান কপোতাক্ষের ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে। বিদ্যালয়ের শহীদ মিনারসহ অন্যান্য স্থাপনা পড়েছে চরম ঝুঁকির মুখে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের তীরে গড়ে ওঠা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়টি ১৯২২ সালে প্রতিষ্ঠিত। গেল বর্ষা মৌসুমে উজানের পানির অব্যাহত চাপে তীরবর্তী এই বিদ্যালয়ের মূল সীমানায় ব্যাপক ভাঙ্গন সৃষ্টি হয়। অনেকটা অংশজুড়ে বিদ্যালয়ের জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ক্রমান্বয়ে এই অব্যাহত ভাঙ্গন বিদ্যালয়ের একাডেমিক ভবন, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডাকঘরসহ অন্যান্য স্থাপনা হুমকির মুখে পড়েছে। বিদ্যালয়ের শহীদ মিনারের একটি বড় অংশে মারাত্মক ফাটল দেখা গেছে। এটি যেকোন সময় নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। সরেজমিন বিদ্যালয় পরিদর্শনে…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়ায় নদী খননের মাটি চুরি করে ইটভাটায় নেয়া হচ্ছে, এই ঘটনার তথ্য সংগ্রহকালে ডুমুরিয়ার এক সাংবাদিককে জীবননাশের হুমকি দিয়েছে ইটভাটার মালিক। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কুলবাড়িয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে লোকসমাজের ডুমুরিয়া সংবাদদাতা এম রুহুল আমীন ডুমুরিয়া থানায় একটি জিডি করেছেন। জিডিতে উল্লেখিত তথ্য ও রুহুল আমীনের ২ সহকর্মী সূত্রে জানা যায়, শালতা নদীর খননকৃত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্যে রাখা মাটি গত কয়েকদিন ধরে ট্রলিতে ভরে রঞ্জন সরদারের মালিকানাধীন ভাই ভাই ব্রিকস্ এ নিয়ে যাওয়া হচ্ছে। এলাকাবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দৈনিক দিনকাল ও লোকসমাজের ডুমুরিয়া সংবাদদাতা এম রুহুল আমীন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নতুন বছরের প্রথম দিনে যশোরের স্বাস্থ্য সচেতন মানুষের জন্য উদ্বোধন করা হয়ছে মেধা জিম নামে অত্যাধুনিক ও মানসম্মত এক প্রতিষ্ঠানের। যশোর শহরের প্রাণকেন্দ্র রেল রোডের মোর্শেদ প্লাজার চতুর্থ তলায় আত্মপ্রকাশ করা শীততাপ নিয়ন্ত্রিত সুবিশাল এ জিম সেন্টারকে সাজানো হয়েছে, সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত বিদেশি বিভিন্ন মেশিনারিজ ও শরীর চর্চার নানাবিধ উপকরণ দিয়ে। বুধবার বিকেলে উদ্বোধনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শরীর চর্চা জগতের অন্যতম মডেল শেখ জামাল উদ্দিন, দৈনিক বাংলার ভোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাপ্তাহিক সোনালী দিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এইচএম আহসান বিপ্লবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।…

Read More

খান নজমুল হুসাইন, সাতক্ষীরা নতুন বছরের প্রথম দিনে সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। এ উপলক্ষে বুধবার সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ করা হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মোস্তাক আহমেদ বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। নতুন বইগুলো শিক্ষার্থীদের জ্ঞানার্জনে সহায়ক হবে এবং উন্নত ভবিষ্যতের জন্য তাদের কর্মোদ্যোগী হিসেবে গড়ে তুলবে।” তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা মানুষের জীবনের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতেই একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি মাথায় রেখে নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতি করতে হবে। ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বুধবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মেইন বাসস্টাণ্ডে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন লিওন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক…

Read More

শালিখা সংবাদদাতা মাগুরা জেলার শালিখা উপজেলায় স্ত্রীর মৃত্যুর ২০ মিনিট পর হার্ট অ্যাটাক করে মারা গেছেন স্বামী। ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার সিংড়া গ্রামে। গ্রামবাসী জানায়, ওই দিন সকালে সিংড়া গ্রামের অরবিন্দ বিশ্বাসের স্ত্রী অমেলা বিশ্বাস ৫০ স্ট্রোক করে মারা যান। এর মাত্র ২০ মিনিট পর স্বামী অরবিন্দ বিশ্বাস ৫৮ স্ত্রীর পাশেই স্ট্রোক করে মারা যান। এই ঘটনার পর পরিবারটিসহ গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী অনেকেই বলেন স্বামী এবং স্ত্রীর একে অপরের প্রতি ছিল গভীর ভালোবাসা তাই স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরেই তার মৃত্যু হয়েছে। আমৃত্যুর গাঁটছড়া বাঁধার সম্পর্কের যবনিকা হলো একসাথে সমাধিত হয়ে।

Read More