শার্শা সংবাদদাতা মৃত্যুর ৭ দিন পর মালয়েশিয়া থেকে নিজ জন্মভূমিতে পৌঁছাল যশোরের শার্শার বাগআঁচড়ার আব্দুল মাজেদের (৩৫) লাশ। চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে। এ সময় স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শনিবার বিকাল ৫ টা ৫৫ মিনিটে মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশের কফিন নিয়ে বিমান পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৭ টায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে রাত ১২ টার দিকে লাশ নিয়ে আসা হয় মৃত আব্দুল মাজেদের গ্রামের বাড়ি শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল আমতলা গ্রামে। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক…
Author: banglarbhore
সাতক্ষীরা সংবাদদাতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারানো সাতক্ষীরার শাহীন হোসেনকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বিজিবি। রোববার বিকেল সাড়ে ৩টায় বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এ সহায়তা তুলে দেন। গুলিবিদ্ধ শাহীন হোসেন সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার শাজাহান আলী সানার ছেলে। বিজিবি অধিনায়ক সংবাদ সম্মেলনে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চোখে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছে সাতক্ষীরা দিবানৈশ কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র শাহীন হোসেন। তাকে বিজিবির পক্ষ থেকে নগদ ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে উপধ্যক্ষ ময়নুল হাসান,…
মাগুরা সংবাদদাতা মাগুরার শ্রীপুরে মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় অফিসের সাইনবোর্ড ও দরজা ব্যাপক ভাঙচুর করা হয়। একজন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের কিংবদন্তির কার্যালয় ভাঙচুরের ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের সদস্যরা তীব্র নিন্দা জানিয়েছেন। এ বিষয়ে শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অধিনায়ক আকবর হোসেন মিয়ার ছেলে কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি বলেন, শনিবার সন্ধ্যায় খামারপাড়া বাজারে শ্রীকোল ইউনিয়ন বিএনপির একটি আলোচনা সভা ছিল। আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম জোয়ার্দারের নেতৃত্বে ভাঙচুর চালানো হয়। এ অফিস থেকে…
সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ প্রেস ইউনিটির আয়োজনে জনবাণী সম্পাদক শফিকসহ সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রেস ইউনিটির আহবায়ক ফেরদৌস রহমান রূপক ও সদস্য সচিব শাহাজালাল উজ্জল ভূঁইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, যুগ্ম আহবায়ক হুময়ুন মজিব, তোফায়েল ইসলাম, হাফিজুর রহমান, মনসুর রহমান পাশা, জাকিয়া হোসেন, মো. নাদিম আহমেদ, ফাতেমা নাসরিন প্রমুখ। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক শফিকসহ চার সাংবাদিকের উপর হামলার পর মামলা হলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। তারা কি বাংলাদেশকে সাংবাদিকদের বসবাস অনুপোযোগি মানচিত্র বানাতে চায়?…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে এক বছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেড় হাজার অভিযান চালিয়েছে। এসব অভিযানে ৪৫৭টি মামলা হয়েছে। বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রোববার যশোর কালেক্টরেট সভাকক্ষে ‘মাদক অপব্যবহার প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোরের উপপরিচালক আসলাম হোসেন। খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের সমস্যা। তরুণ সমাজের মধ্যে মাদকাসক্তির হার অত্যন্ত বেশি, যা একটি জাতির…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে যশোর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। তিনি চৌগাছা থানায় যোগদান করেছেন মাত্র দেড় মাস আগে। এর মধ্যে টর্চার সেল পরিচালনা, ঘুষ ও রিমান্ড বাণিজ্য, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, নিরীহ মানুষকে হয়রানি এবং নারী কেলেঙ্কারির মতো নানা অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রক্ষিতে আজ রোববার (২৯ ডিসেম্বর) তাকে যশোর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সর্বশেষ, গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে তাকে এক নারীর সঙ্গে অশালীন…
বাংলার খেলা প্রতিবেদক যশোরে অনুষ্ঠিত একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে হযরত ফুটবল একাডেমি যশোর। রোববার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা টাইব্রেকারে বাঘারপাড়ার চিত্রা ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৫-৩ গোলের জয়ে দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে হযরত ফুটবল একাডেমি। মোহসেনা অলি আহম্মদ স্মৃতি সংসদের পৃষ্ঠপোষকাতায় সোনালী অতীত ক্লাব যশোর এ টুর্নামেন্টের আয়োজন করছে। ম্যাচের ৫ মিনিটে আকাশের গোলে এগিয়ে যায় হযরত ফুটবল একাডেমি। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। পাঁচ মিনিট পরেই শাহ আলমের গোলে সমতায় ফেরে বাঘারপাড়ার চিত্রা ফুটবল একাডেমি। পরে কোন দলই আর গোল করতে…
বাংলার ভোর প্রতিবেদক অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে নওয়াপাড়ার আয়কর অফিসের পিছনের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে কে বা কারা তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নওয়াপাড়া শহরে সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এবং মুহূর্তে শহর ফাঁকা হয়ে যায়। রাত সাড়ে ১০ টার দিকে অভয়নগর থানা পুলিশ হাসপাতালে পৌঁছেছে। উল্লেখ্য, প্রায় দুই যুগ আগে জিয়াউদ্দিন পলাশের পিতা…
বাংলার ভোর প্রতিবেদক ঢাকা-যশোর-বেনাপোল রেলপথ রুটে ‘পণ্যবাহী রেক’র দাবিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে নাগরিক অধিকার আন্দোলন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলপথ এর সাবেক মহাপরিচালক শামসুজ্জামান। তিনি বলেন, রেলওয়েতে অর্ধশতাধিক বগি/রেক অব্যবহৃতভাবে পড়ে আছে। এগুলো কাজে লাগিয়ে কাঁচামাল পরিবহনের ব্যবস্থা করা উচিত। তিনি বলেন, এই বঙ্গে দর্শনা রেলওয়েকে কেন্দ্রবিন্দু করে ফুলসহ যশোর অঞ্চলের কৃষকদের উৎপাদিত কাঁচামাল দ্রুত পরিবহনের কাজে লাগানো যেতে পারে। যশোরের মুন্সি মেহেরুল্লা স্টেশনকে ব্যবহার করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সংগঠনের সভাপতি নূর জালাল মাস্টার সভাপতিত্ব করেন। যশোর ক্যান্টনমেন্ট কলেজের সাবেক অধ্যক্ষ বোরহানুস…
মাগুরা সংবাদদাতা মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছি গ্রামের হতদরিদ্র হামিদ শেখ ও মিতা দম্পতির ঘরে জোড়া লাগানো অলৌকিক পুত্র শিশুর জন্ম হয়েছে। জানা গেছে, শিশুটির ২টি মাথা, ৪টি চোখ, ১ টি পুরুষাঙ্গ, ২টি নাক, ৩টি পা, ৪ টি হাত আবার এক পায়ে ৮ টি আঙ্গুল রয়েছে। শনিবার রাত ১ টার দিকে নিজ বাড়িতে শিশুটি ভূমিষ্ঠ হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে শত শত মানুষ ভিড় করে। বর্তমানে শিশুটির মা দ্বারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এবং শিশুটিকে ফরিদপুর শিশু হাসপাতালে নেয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয়রা জানান, এ পরিবারটি খুবই অসহায়। ৩ মেয়ের পর ছেলে শিশুটির জন্ম হয়।…