Author: banglarbhore

সাতক্ষীরা সংবাদদাতা মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। এ সময় তারা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা পাওয়ার হাউজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) সুভাষ সরকার, মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলম, মুক্তিযোদ্ধা শফিক আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের অপমান অবমাননা লাঞ্ছনার ঘটনা ঘটছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে এ ধরনের ঘটনা বেড়েছে। এক্ষেত্রে অবশ্যই সরকারকে কঠোর হতে হবে। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা…

Read More

ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহে প্রভাবশালী ইটভাটা মালিকদের চাপে আটকে আছে অবৈধ ইটভাটায় অভিযান। জেলার হরিণাকুণ্ডু উপজেলায় পরিবেশ দূষণ করে যত্রতত্র ইটভাটা স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ইট পোড়ানোর লাইসেন্স, ফায়ার সার্ভিসের সার্টিফিকেটসহ কোন অনুমোদন ছাড়াই ইটভাটার মালিকেরা ক্ষমতার দাপট দেখিয়ে নির্বিঘ্নে ভাটায় ইট পোড়াচ্ছে। উপজেলার ৪টি ইউনিয়নে সরকারি নীতিমালা অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। ভাটার কালো ধোঁয়ায় ফলদ বৃক্ষ, জীববৈচিত্র্য ধ্বংস ও পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখেও পড়ছে। সরকারি বিধিমালা অনুযায়ী ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ আইন অনুযায়ী, আবাসিক এলাকা, শিক্ষা…

Read More

ছুটিপুর সংবাদদাতা চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি বাজার জামায়াতে ইসলামী বাংলাদেশ পাশাপোল ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ কার্যালয় উদ্বোধন করাহয়। ইউনিয়ন আমির হযরত মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, শামসুর রহমান, অর্থ সম্পাদক মাস্টার ইমদাদুল হক, মাস্টার রহিদুল ইসলাম খান, যুব জাময়াতের মাওলানা শাহ আলম। ইসলামি সংগীত পরিবেশন করেন মাওলানা মিকাইল হাসান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম।

Read More

বেনাপোল প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ তিন মাসের বেশি সময় চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন। তার পরিবার-পরিজনদের সান্ত্বনা দিতে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল বড় আঁচড়া গ্রামে যান বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। এ সময় তিনি নিহত আব্দুল্লাহর বাড়িতে যান এবং তার মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন, পরিবারের খোঁজ নেন। পরে নানা-নানির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আব্দুল্লাহর কবর জিয়ারত করেন ও তার রুহের মাগফিরাত কামনা করেন। এর আগে তিনি যশোর ঈদগাহ ময়দানে জামায়াতে ইসলামীর এক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, দেশে সুশাসন কায়েম করতে চান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা যদি দেশের জন্যে কাজ করি, আপনাদের কাছে চারটি জিনিস প্রত্যাশা করি। প্রথমত একটু ভালোবাসা উপহার দেন। দ্বিতীয়ত, ভালোবাসার সঙ্গে সঙ্গে একটু সমর্থন ও সহযোগিতা চাই। তৃতীয়ত, সমর্থন ও সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদের যেন পাশে পাই। চতুর্থত, এই জাতিকে বদলে ফেলার জন্যে আপনাদের অন্তরে যেন জায়গা পাই। এই চারটি জিনিস দেশবাসী যদি আমাদের উপহার দেয়, তাহলে আমরা চিরকাল কৃতজ্ঞ থাকবো। ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য আমাদের নয়, দেশে একটা সুশাসন কায়েম করতে চাই।’ শুক্রবার বেলা ১১টার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দীর্ঘদিন ধরে অস্বস্তিতে ভুগতে থাকা সবজির বাজারে অনেকটাই স্বস্তি ফিরেছে। শীতের মৌসুম শুরু হয়ে গেলেও বাজারে কমছিল না সবজির দাম। এতে বেশখানিকটা চাপের মধ্যেই ছিলেন ভোক্তারা। বিশেষ করে স্বল্প আয়ের মানুষের জন্য তা ছিল ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’। তবে এই সপ্তাহে এসে অনেকটাই কমেছে সবজির দাম। একইসঙ্গে কমেছে সব ধরনের আলু, পেঁয়াজ ও ডিমের দামও। অন্যদিকে দাম বাড়ানোর প্রায় তিন সপ্তাহ হয়ে গেলেও এখনও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের বাজার। তেলের কোম্পানিগুলোকে অর্ডার দিয়েও তেল মিলছে না। বিক্রেতারা বলছেন, তাদের ঘোরানো হচ্ছে। শুক্রবার শহরের বড় বাজার, চুয়াডাঙ্গা বাসস্যান্ড বাজার ও রেলবাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন শাক সবজিতে ভরপুর…

Read More

বাংলা ভোর প্রতিবেদক কর্মী সমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মীদের ঢল নামে যশোর ঈদগাহ ময়াদানে। সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীরা মিছিল-স্লোগানে মুখররিত হয়ে উঠে মাঠ। সকাল আটার আগে ভরে যার সমাবেশস্থল। তবে মিছিল-স্লোগানে ছিলে না স্থানী কোন ব্যক্তির পক্ষে স্লোগান। ছিল না বিশেষ কোন ব্যক্তির প্লাকার্ড, ব্যানার। যশোর জেলা ৬ টি আসনের সম্ভাব প্রার্থীরা তাদের কর্মী-সমার্থকরা ময়দানে উপস্থিত হলেও ওই নেতার পক্ষে সমাবেশ কোন স্লোগান দিতে দেখা যায়নি। ফলে সমাবেশ ঘিরে নিজেদেও মধ্যে কোন দ্বন্দ্বে সৃষ্টি হয়নি। এ কারণে কর্মী সমাবেশ রুপ নেয় জনসমাবেশে। সকাল নয় নাগাদ নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায় ঈদগাহ ময়দানসহ জজকোট মোড়। আশপাশের কয়েকটি সড়কসহ ফুটপাত একাকার হয়ে…

Read More

হাসান আদিত্য দেড় দশকের বেশি সময় পর আজ শুক্রবার যশোরে জামায়াতে ইসলামীর সর্ববৃহৎ কর্মী সম্মেলন। শহরের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান অতিথি থাকবেন সংগঠনটির আমীর ডা. শফিকুর রহমান। নেতাকর্মীরা জানিয়েছেন, দীর্ঘদিন পর ‘অনুকূল’ পরিবেশে এই সমাবেশ দলের অবস্থান দৃঢ় করার পাশাপাশি আগামী নির্বাচনের প্রস্তুতির বার্তা দিবেন দলীয় প্রধান। একদিকে নেতাকর্মীরা যেমন প্রকাশ্যে সমাবেশ ঘটাতে পারছে; অন্যদিকে দলীয় প্রধানের আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। দলের শীর্ষ নেতার আগমন উপলক্ষে শহরের রাস্তায় রাস্তায় শোভা পাচ্ছে প্রয়াত শীর্ষ নেতাকর্মীদের তোরণ, ব্যানার, পোস্টারে। এদিকে, দলীয় প্রধানের আগমনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল। বৃহস্পতিবার তিনি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫ অর্থবছরের আওতায় বৃহস্পতিবার বিকেলে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাররা গ্রামে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের পরিচালক এএসএম কবীর। জেলা তথ্য অফিসের অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বেসরকারি সংস্থা দেশ ফাউন্ডেশন নির্বাহী পরিচালক ফজলুল হক, বেসরকারি সংস্থা এডাব যশোরের সহ-সভাপতি শাহজাহান নান্নু ও দেশ ফাউন্ডেশনের উপ-পরিচালক আফরোজা পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার এলিন সাইদ উর রহমান। এ সময় বক্তরা বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকের অপব্যবহার, গুজব প্রতিরোধ, নৈতিকতা, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রভুতি বিষয়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কুমিল্লার চৌদ্দগ্রামে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে (বীর প্রতীক) গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছনার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসকের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান। এর আগে মুক্তিযোদ্ধা সংসদ ভবন থেকে মুক্তিযোদ্ধাদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা প্রশাসকের কালেক্টরেট ভবন চত্বরে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ করেন মুক্তিযোদ্ধারা। এ সময় বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়কালে মুক্তিবাহিনীর পতাকা হাতে নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেয়। সংক্ষিপ্ত সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার আব্দুর সাত্তার বলেন, দেশ আমরাই স্বাধীন…

Read More