বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছায় পাঁচ বছর আগে ‘গণপিটুনিতে চোর’ হত্যার ঘটনায় ৩শ’ থেকে ৩৫০জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। মামলায় আসামিদের নাম উল্লেখ না থাকায় সন্দেহভাজন আসামি হিসেবে সাধারণ মানুষকে গ্রেফতার করা হচ্ছে। ইতোমধ্যে ৫জন গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চারজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। বাকি একজন উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। মামলায় অভিযুক্তদের চিহ্নিত করে চার্জশীট না দেওয়ায় তিন গ্রামের সাধারণ মানুষ আতংকে রয়েছে। দ্রুত মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন করার দাবি জানানো হয়। মঙ্গলবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান ঝিকরগাছা উপজেলার মির্জাপুর, দোস্তপুর ও চন্দ্রপুর…
Author: banglarbhore
শেখ জালাল উদ্দীন বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর পার। এই দীর্ঘ সময় অতিক্রম হলেও যশোরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতে ইসলামী কোন কেন্দ্রীয় আমীর কখনও বক্তব্য রাখেনি। অথচ দেশের বৃহতম রাজনৈতিক দলের প্রধানরা এ মাঠে একাধিকবার সম্মেলন করেছেন। যশোর জামায়াতে দীর্ঘদিনের সেই আক্ষেপ ঘুচবে ২৭ ডিসেম্বর। এদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর আসছেন যশোরে । এ দিন তিনি এই ঐতিহাসিক ময়দানে দলের কর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখবেন। স্বাধীনতার পর শীর্ষ নেতার আগমন উপলক্ষে যশোরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। নগর থেকে গ্রামে উৎসবের আমেজ। জেলাজুড়ে রাস্তায় রাস্তায় তোরণ, ব্যানার, পোস্টার সাটানো হয়েছে। আমীরে জামায়াতের আগমন উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানাতে শুরু করেছে। চলছে প্রচার লিফলেট, মিছিল,…
বাংলার ভোর প্রতিবেদক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক সংসদ ও সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যরে বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার তাদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক। দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন ও সহকারী পরিচালক খোরশেদ আলম। দুদকের সহকারী পরিচালক আল আমিনের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, স্বপন ভট্টাচার্য্য ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যশোর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি একাদশ সংসদে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এ সময়কালে তিনি অবৈধ লেনদেন ও ঘুষ দুর্নীতির অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র জায়গা ও ইভেন্ট বরাদ্দের উন্মুক্ত নিলাম শুরুর আগে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে পুলিশ ও জেলা প্রশাসন কঠোর অবস্থান নেয়ায় সহিংসতা হয়নি। সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩৮ লাখ ১৩ হাজার ২০০ টাকা মূল্যে ৬টি ক্যাটাগরির নিলামের সবকয়টি পেয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন। জানা গেছে, আগামী ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী। এ জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপি মধুমেলা অনুষ্ঠিত হবে। মেলাকে…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা কার্যালয় চত্বরে কম্বল বিতরণ করেন জেলা কমান্ড্যান্ট আল আমিন। যশোর জেলার আটটি উপজেলার ৫০ ঊর্ধ্ব বিভিন্ন পদবীর ভাতাভোগী সদস্য ও সদস্যাদের মধ্যে ২০০ টি শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় তিনি জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনার আলোকে এ শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এছাড়াও কম্বল বিতরণ অনুষ্ঠানে সার্কেল অ্যাডজুট্যান্ট মহব্বত আলী মোড়ল, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, যশোর এবং সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহবাজ জামান উপস্থিত ছিলেন।
বাংলার ভোর প্রতিবেদক মহান বিজয় দিবস উপলক্ষে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। সোমবার ইউনিয়নের নারাঙ্গালী বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, গেল ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির পর অনেকে ভোল পাল্টে বিএনপি সাজার চেষ্টা করছে। কিন্তু এই জাতীয় ব্যাক্তিদের কোন দিনই দলে ঠাঁই হবে না। সুযোগ সন্ধানীদের থেকে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ…
বাংলার ভোর প্রতিবেদক ‘শৈল্পিক আবহে নান্দনিক জীবনচর্চায় আমরা ব্রতী’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আর্টক্যাম্প, সনদপত্র বিতরণ, সম্মাননা প্রদান ও সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে নান্দিকের দুই দিনের আয়োজন ‘চারুসঙ্গ ২৪। সোমবার সন্ধ্যায় জমকালো এবং ব্যতিক্রমী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন নান্দিকের সহ সভাপতি মফিজুর রহমান রুনু। অনুষ্ঠানে নান্দিকের নান্দনিক ভাবনা ও কর্মের উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথি ও সম্মাননা প্রাপ্ত গুণীজন কবি উপস্থাপক ও আবৃত্তি শিল্পী মসিউদ্দিন খান (পূর্ণ পাত্র), সুরকার ও সঙ্গীত পরিচালক তমাল হাসান এবং বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী অরুপ বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন নান্দিকের স্বপ্নদ্রষ্টা কৃষি গৌতম, সম্মিলিত সাংস্কৃতিক জোট…
বাংলার খেলা প্রতিবেদক তামিম যশোরের মুখ উজ্জ্বল করেছেন বলে মন্তব্য করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। তিনি বলেন, বয়স ভিত্তিক ক্রিকেটের এশিয়া কাপ এসেছে তামিমের হাত ধরে। আগামী যুব বিশ্বকাপ আসবে তামিমের হাত ধরে। সেই সাথে তামিমের হাত ধরে ক্রিকেটের মূল বিশ্বকাপও একদিন বাংলাদেশ দল জিতবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক। যুব এশিয়া কাপে শিরোপা জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশোরের কৃতি সন্তান আজিজুল হাকিম তামিমকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সন্ধ্যায় কালেক্টরেট সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবধর্না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসানসহ…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) যশোরে আগমনকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। প্রতিদিনই চলছে প্রচার মিছিল ও লিফরেট বিতরণ। কর্মী সম্মেলন সফল করতে সোমবার যশোরের পুলেরহাট বাজার, উপশহরে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। উপশহর এলকায় শহর সেক্রেটারি অধ্যাপক শামছুজ্জামানের ও পুলেরহাট বাজারে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুসের নেতৃত্বে মিছিল ও লিফরেট বিতরণ করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, শহর সেক্রেটারি অধ্যাপক শামছুজ্জামান, যশোর সদরের সম্ভাব্য সংসদ সদস্য প্রাথী ভিপি কাদের,শহর শিবিরের সাবেক সভাপতি মো. নূরুজ্জামান, পুলেরহাট…
ঝিকরগাছা সংবাদদাতা যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের ২০২৪-২৫ অর্থ বছরে কৃষক সংগঠনে অবহিতকরণ পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সোমবার বিকেলে পানিসারা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, কৃষক হাসানুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক এম আর মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার অর্ধেন্দু পাড়ে, রোকনুজ্জামান, মফিজুর রহমান, কৃষক নাসরিন নাহার আশা, হাসানুর রহমান। অনুষ্ঠানে ১২০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।