Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 
  • বেহাল সড়কে বিপর্যস্ত যশোরের জনজীবন, সংস্কারের উদ্যোগ নেই
  • আশাশুনিতে জীবিকা উন্নয়ন ও বাজারসংযোগ সম্প্রসারণে কর্মশালা
  • শাকের হত্যা: দ্রুত বিচারের দাবিতে মাগুরায় আইনজীবীদের মানববন্ধন
  • নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা
  • পুলেরহাট-রাজগঞ্জ সড়কে ইজিবাইক চালকদের বিক্ষোভ-মিছিল
  • চুড়ামনকাটি বাজারে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ
  • ছয় মাস ধরে ভূমি সহকারী নেই চুড়ামনকাটি ভূমি অফিসে, ভোগান্তি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাঁচ দফা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreFebruary 24, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
চিকিৎসক সংকট নিরসনে সকল শূন্য পদে নিয়োগ প্রদান, এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়া ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিসহ পাঁচ দফা দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালন করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শতাধিক ইন্টার্ন চিকিৎসক এ কর্মসূচিতে অংশ নেন।

ঘন্টাব্যাপি কর্মসূচি চলাকালে ইন্টার্ন চিকিৎসক নেতৃবৃন্দ বলেন, ম্যাটস, বিএমডিসি ও স্যাকমোরা নিজেদের নামের পাশে ডাক্তার পদবী ব্যবহার করে জনগণের সাথে প্রতারণা করছে। তারা বিভিন্ন সময় অপারেশন করছে।

অপচিকিৎসার অনেক রোগীর মৃত্যু হচ্ছে। যার দায় চিকিৎসক সমাজ নিতে পারে না। এজন্য এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ নামের আগে চিকিৎসক লিখতে পারবেন না।

এ সময় নেতৃবৃন্দ সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট বাস্তবায়ন, চিকিৎসক সংকট নিরসনে সকল শূন্য পদে নিয়োগ প্রদান, মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধ ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান। কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসক হাসনাইন জাভেদ, মাসুদুর রহমান, নাঈম ইসলাম বক্তব্য রাখেন।

পাঁচ দফা মানববন্ধন যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 

    October 27, 2026

    বেহাল সড়কে বিপর্যস্ত যশোরের জনজীবন, সংস্কারের উদ্যোগ নেই

    October 27, 2026

    আশাশুনিতে জীবিকা উন্নয়ন ও বাজারসংযোগ সম্প্রসারণে কর্মশালা

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.