বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) যশোরে আগমনকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। প্রতিদিনই চলছে প্রচার মিছিল ও লিফরেট বিতরণ। কর্মী সম্মেলন সফল করতে সোমবার যশোরের পুলেরহাট বাজার, উপশহরে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। উপশহর এলকায় শহর সেক্রেটারি অধ্যাপক শামছুজ্জামানের ও পুলেরহাট বাজারে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুসের নেতৃত্বে মিছিল ও লিফরেট বিতরণ করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, শহর সেক্রেটারি অধ্যাপক শামছুজ্জামান, যশোর সদরের সম্ভাব্য সংসদ সদস্য প্রাথী ভিপি কাদের,শহর শিবিরের সাবেক সভাপতি মো. নূরুজ্জামান, পুলেরহাট…
Author: banglarbhore
ঝিকরগাছা সংবাদদাতা যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের ২০২৪-২৫ অর্থ বছরে কৃষক সংগঠনে অবহিতকরণ পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সোমবার বিকেলে পানিসারা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, কৃষক হাসানুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক এম আর মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার অর্ধেন্দু পাড়ে, রোকনুজ্জামান, মফিজুর রহমান, কৃষক নাসরিন নাহার আশা, হাসানুর রহমান। অনুষ্ঠানে ১২০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে আন্তঃইউনিয়ন ভলিবল টুর্নামেন্টে জামাল ইউনিয়ন ভলিবল দল চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার সকালে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। কালীগঞ্জ বন্ধু মহলের আয়োজনে ১০টি দলের অংশগ্রহণে বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জামাল ইউনিয়ন ভলিবল দল ২-০ সেটের ব্যবধানে কোলা ইউনিয়ন ভলিবল দলকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী জামাল ভলিবল দলের সোহাগ, ম্যান অব দ্য টুর্নামেন্ট কোলা দলের রোস্তম ও বিশেষ ক্রীড়া নৈপূণ্যে জামাল দলের রাজন নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ী দলের…
বাংলার ভোর প্রতিবেদক খুলনায় সাউন্ড লাইট ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন যশোর জেলা সাউন্ড লাইট মালিক সমিতির নেতৃবৃন্দ। সোমবার বেলা ১১ টায় প্রেসক্লাব যশোরের সামনে সমিতির সদস্যরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ‘সুমন সাউণ্ডে সন্ত্রাসী হামলায় জেলার সাউণ্ড ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েছেন। সন্ত্রাসীরা সুমন সাউণ্ডে হামলা চালিয়ে সাউণ্ড ও লাইটের সরঞ্জামসহ বাদ্যযন্ত্র ভাংচুর ও লুট করে নিয়েছে। শব্দযন্ত্র কলাকুশীদের অতর্কিত মারপিট করেছে তারা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুতই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি ও নিরাপদে ব্যবসা করার নিশ্চয়তা চান। মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর জেলা সাউণ্ড লাইট মালিক সমিতির সভাপতি গোলক দত্ত, সাধারণ সম্পাদক মোহাম্মদ…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সৈয়দ কবীর হোসেন জনিকে জেলা বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে যশোর শহর থেকে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে পুলিশ আদালতে সোপর্দ করলে জেলা দায়রা ও জজ আদালতের বিচারক গোলাম কিবরিয়া তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত পরিদর্শক রোকসানা খাতুন জানান, যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেব অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনিকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।’ এর আগে অ্যাডভোকেট জনি রোববার যশোরে আত্মসমর্পণকারী…
বাংলার ভোর প্রতিবেদক নাশকতার মামলায় আত্মসমর্পণ করতে এসে যশোর আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার অনুকূলে স্লোগান দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সোমবার দুপুরে তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে অংশ নেয় জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ আইনজীবীরাও। এ সময় শিক্ষার্থীরা ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হৈ হৈ রই রই, শেখ হাসিনা গেলি কই’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘খুনি এখন দিল্লিতে, তোমার আমার জান নিতে’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার, সাবধান’, ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ প্রভৃতি স্লোগান…
নড়াইল সংবাদদাতা নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতি থানার পাকুরিয়া গ্রামের শাহানুর শেখের ৬ বছরের শিশুকন্যা হামিদা হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের ক্লু উদ্ধারে পুলিশ আলামত হিসেবে চিরকুট ও মোবাইল ফোন জব্দ করেছে। আটকরা হলেন-প্রতিবেশি রবিউল সিকদার (৩৭) তার স্ত্রী ফরিদা বেগম (৩৪) মেয়ে সুমী খানম (১৪) এবং সুলতানা বেগম (৩৫)। সন্দেহভাজনদের আটকের পর হামিদা হত্যাকান্ডের রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে। মামলার এজাহার ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, পাকুরিয়া গ্রামের দরিদ্র ভ্যান চালক শাহানুরের সঙ্গে প্রতিবেশিদের পারিবারিক বিরোধ ও দ্বন্দ ছিল। বিরোধের জেরে শাহানুরের বাড়িতে কয়েকবার অগ্নিসংযোগ এবং সন্তানদের খুন-জখমের হুমকি দেয়া হয়। তিন সন্তানের মধ্যে একজনকে খুন করা হবে…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের কামিল মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে চৌগাছা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তুহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি আব্দুল মালেক খান। সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু জার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন যশোর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আমিন, চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান আল-মামুন, সহকারী সাধারণ সম্পাদক মাষ্টার কামাল আহমেদ, সাংবাদিক রহিদুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আব্দুল মালেক খান…
ঝিকরগাছা সংবাদদাতা ঝিকরগাছা উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় নাগরিকের ভূমিকায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভায় তিনি এই ভূমিকা রাখেন। সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, সেবা পাওয়ার প্রতিকার প্রতিটি নাগরিকের রয়েছে। নাগরিকসেবা নিশ্চিত করতে সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের কর্মনিষ্ঠা, সচ্ছতা, জবাবদিহিতার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহীত সিদ্ধান্ত সমূহের প্রতিবেদন দাখিল করতে হবে। সভায় পৌরপ্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরওয়ারের উদ্দেশ্য করে বলেন, আপনি সেবা দেবেন না অথচ নাগরিক সেবার কর-ট্যাক্স আদায় করবেন তাতো হতে পারে না। পৌর শহরের পরিছন্নতা, ড্রেনেজ, পানি, বিদ্যুৎ, রাস্তাঘাট সংস্কার হবে না…
বাংলার ভোর প্রতিবেদক ইউনিয়ন পর্যায়ে শিশু কল্যাণ বোর্ড চালু করা জরুরি হয়ে পড়েছে। শিশুদের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে ইউনিয়ন শিশু কল্যাণ বোর্ড। উপজেলা ও জেলা পর্যায়ে শিশু কল্যাণ বোর্ড থাকলেও ইউনিয়ন পর্যায়ে না থাকায় তৃণমূলের শিশুদের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারছে না। শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে। সোমবার রাইটস যশোরের মুক্তি সাউথ এশিয়া প্রকল্পের আওতায় শিশু পাচার ও নিপীড়ন প্রতিরোধ বিষয়ক অ্যাডভোকেসি সভায় অংশগ্রণকারীরা এই সুপারিশ করেন। সুপারিশমালায় বলা হয়, শিশু আইন-২০১৩ অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে শিশু কল্যাণ বোর্ড রয়েছে। কিন্তু ইউনিয়ন পর্যায়ে শিশু কল্যাণ বোর্ড নেই। এতে তৃণমূল পর্যায়ের শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়া যাচ্ছে না।…