Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেনারেল হাসপাতালে সক্রিয় প্যাথলজি রিপোর্ট জালিয়াতি চক্র !
  • যশোরে পুরোদমে চলছে আমন রোপণ
  • কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
  • বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • মহেশপুরে মার্কেটে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, July 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে আইইডির বিদ্যালয় পর্যায়ের বিতর্কে যশোর জিলা স্কুল চ্যাম্পিয়ন

banglarbhoreBy banglarbhoreFebruary 24, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আইইডি’র আয়োজনে বিদ্যালয় পর্যায়ের বিতর্কে যশোর জিলা স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তারা সখিনা বালিকা বিদ্যালয়কে পরাজিত করে।
ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্রের আয়োজনে সোমবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় পর্যায়ে বিতর্কের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চূড়ার্ন্ত পর্বে বিতর্ক প্রতিযোগিতায় “সামাজিক অসচেতনতাই কিশোর অপরাধের একমাত্র কারণ” এই বিষয়ের পক্ষে সখিনা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী দলনেতা রাইয়ান ইকরা, জুবাইদা রাসেল জয়া, সাদিকা আফরিন এবং বিপক্ষে যশোর জিলা স্কুলের শিক্ষার্থী দলনেতা রুদ্র রায়, আবিদ আনোয়ার ও শুভজিৎ সরকার অংশগ্রহণ করেন। বিতর্ক পরিচালনা পষর্দের আহবায়ক লেখক ও সাংবাদিক হাবিবুর রহমান মিলনের সভাপতিত্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রবীণ সাংবাদিক ও লেখক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, নারী নেত্রী অধ্যাপক সুরাইয়া শরীফ, অ্যাড. সৈয়দা মাসুমা বেগম, মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান বায়জিদ মাহামুদ অভি। বিতর্কে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় যশোর জিলা স্কুল ও রানার আপ হয় সখিনা বালিকা বিদ্যালয়।
প্রতিযোগিতায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক মো. রফিকুল হাসান চ্যাম্পিয়ন যশোর জিলা স্কুল ও রানার আপ সখিনা বালিকা বিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এম এম তৌহিদুর রহমান। এছাড়া সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা পর্ষদের সদস্য অ্যাড. মোস্তফা হুমায়ন কবীর ও আইইডির যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার।

আইইডির বিতর্কে বিদ্যালয় পর্যায়ের যশোরে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে সক্রিয় প্যাথলজি রিপোর্ট জালিয়াতি চক্র !

July 30, 2026

যশোরে পুরোদমে চলছে আমন রোপণ

July 30, 2026

কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

July 30, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.