# বেড ছাড়া খাবার মেলে না # ওষুধ পাচ্ছেন না রোগীরা স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চতুর্থতলার বারান্দায় চিকিৎসাসেবা নিচ্ছেন রহমত আলী (৫৫) নামে এক বৃদ্ধ। হাসপাতালের বারান্দায় থাকায় পশ্চিম পাশের খোলা অংশ দিয়ে ঝির ঝির করে ঠান্ডা বাতাস আসছে। ঠাণ্ডা বাতাসের হাত থেকে রেহাই পেতে স্ত্রীর জামা টাঙিয়ে রেখেছেন। কম্বল দিয়ে ঢেকে রেখেছেন সারা শরীর। পাশেই বয়স্ক স্ত্রী বসে শীতে কাঁপছেন। শুধু রহমত আলী নয়। তার মত প্রায় শতাধিক ভর্তি রোগী হাসপাতালের বারান্দায় শুয়ে ঠান্ডা বাতাসে কষ্ট করছেন। কেউ কেউ বিছানা, বিছানার চাদর টাঙিয়ে ঠাণ্ডা বাতাস মোকাবেলার চেষ্টা করলেও তার সুফল পাচ্ছেন না। শনিবার দুপুরে…
Author: banglarbhore
মাগুরা সংবাদদাতা মাগুরায় বিচারিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে আদালত ভবন সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের সঞ্চালনায় কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বীনা দাশ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়, সহকারী জজ (শিক্ষানবিশ) আয়ুবুর রহমান সিয়াম, এডিএম শাশ্বতী শীল এবং জেলার আইন-শৃংখলা বাহিনীসহ বিচারিক কর্মকান্ডের সাথে সর্ম্পৃক্ত সরকারি কর্মকতাগণ। কনফারেন্সে বিচারকদের সার্বিক নিরাপত্তা, মামলা দ্রুত নিস্পত্তি, সমন জারি, আদালত চত্বরে সাক্ষীদের নিরাপত্তা, ময়নাতদন্ত, পুলিশ রিমান্ড ও ফৌজদারী…
বাংলার ভোর প্রতিবেদক প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন ২০২৩ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব বিজয় কৃষ্ণ দেবনাথ। সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব আজমুল হক এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার খুলনা হুসাইন শওকত। সাইটসেভার্সেও সহযোগিতায় এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন যশোরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শার্শা সংবাদদাতা বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদেরকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। স্বদেশে ফি রে যাওয়ারা হলেন, ভারতের উত্তর প্রদেশ বিহারের সীতামারহী জেলার মেজরগঞ্জ থানার সীতামনি ডুমরি এলাকার সন্দীপ কুমার সিং ও ঝাড়খন্ড প্রদেশের রাঁচি জেলার রাজুল্লাতু থানার সিনজুসেরেং এলাকার অজয় তপ্পো। এ সময় উপস্থিত ছিলেন দু’দেশের সীমান্ত আইসিপি ক্যাম্পের বিজিবি-বিএসএফ, কাস্টম ও পুলিশ সদস্যরা। প্রসঙ্গত: দীর্ঘ ৭ বছর সাজা ভোগের পর যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তাদেরকে ভারতীয় হাইকমিশনের কনস্যুলার বিভাগ, ৯ ডিসেম্বর ঢাকা থেকে জারিকৃত মূল ভ্রমণের অনুমতিপত্র/নথিপত্র ইসি নং এক্স ১০০৭৮৮৪/ এক্স ১০০৭৮৮৫…
শালিখা সংবাদদাতা মাগুরার শালিখায় ফকিরের কাছে চিকিৎসা নিতে আসা অজ্ঞাত এক বৃদ্ধার (৬০) লাশ পাওয়া গেছে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বুনাগাতী বাজারের কিছু দূরে মোল্লাপাড়া মোড়ের রাস্তার পাশে তাকে পড়ে থাকতে দেখে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের বসতাবিড়ে নিয়ে গেলে তার মৃত্যু নিশ্চিত হওয়া যায়। তার কাছে থাকা ব্যাগে চিকিৎসা নিয়ে আসা ফকিরের চিকিৎসা উপকরণ ও একটি মোবাইল নম্বর ছিলো। ওই মোবাইলে যোগাযোগ করলে তার বাড়ি মাগুরার মহম্মাদপুর উপজেলার নহাটা ইউনিয়নের খদ্দ ফুলবাড়ী বলে জানা যায়। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়ায় এক ফকিরের কাছে চিকিৎসা নিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তার মৃত্যু হয়। এ রিপোর্ট…
বাংলার ভোর প্রতিবেদক টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপর সাদপন্থী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলার ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা। সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মান্নান। সমাবেশে বক্তব্য দেন মাওলানা আনোয়ারুল করীম যশোরী, হাফেজ মাওলানা বেলায়েত হোসেন, মশিউর রহমান, মাওলানা নাজির উদ্দীন, মুফতী ইয়াহইয়া, মুফতী শামসুর রহমান, মুফতী রশীদ আহমাদ বিন ওয়াক্কাস, মুফতী হাফিজুর রহমান, ইঞ্জি: মো: জয়নুল আবেদীন, ডা. মো: ফয়সাল প্রমুখ। সঞ্চালনা করেন মুফতী আমানুল্লাহ কাসেমী ও মুফতী উবায়দুল্লাহ শাকির। সমাবেশে বক্তারা বলেন, ‘নিরীহ মুসল্লীদের উপর অতর্কিত হামলা অগ্রহণযোগ্য এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে…
ঝিকরগাছা সংবাদদাতা ঝিকরগাছায় বাস দুর্ঘটনায় একজন নিহত এবং ১৫ জন গুরুতর আহত হয়েছেন। নিহত পথচারী মোস্তাফিজুর রহমান বুলু (৫০) গাজির দরগাহ এলাকার মাওলানা হাফিজুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটে, শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় গাজীর দরগাহ এলাকায় দরগাহ ফিলিং স্টেশনের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৫-৩৫৪০ নং এসি বাস গাজীর দরগাহ পাম্পের সামনে পৌঁছালে রাস্তা পার হতে যাওয়া এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বুলু মিয়াকে চাপা দিয়ে সড়ক পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় স্থানীয় জনতা বাসের…
নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া বিশ্ব ইজতেমার ময়দানে নিরিহ ঘুমন্ত ও নামাজরত মুসল্লিদের উপর সা’দপন্থি সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ৪ জন মুসল্লির মৃত্যু ও শত শত মুসল্লি আহত হওয়ায় খুলনা -সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । শনিবার দুপুর ১২টায় ডুমুরিয়া বাসস্ট্যান্ড, প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা তৌহিদি জনতার আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা মোস্তাক আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আল জামিয়াতুল আরাবিয়া সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসার সভাপতি হযরত মাওলানা মুফতী আব্দুল কাইয়ুম জমাদার। বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতী ফকরুল হাসান যশোরী,…
কালিগঞ্জ সংবাদদাতা কালিগঞ্জে উদ্বোধন করা হয়েছে ক্রাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। শনিবার সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব সংলগ্নে চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার খামারবাড়ির উপ পরিচালক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল কবীর পূর্ণ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শংকর রায়, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন ও বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন। এর আগে উপজেলা কৃষি অফিসের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এবারের স্মার্ট কৃষি মেলায় পৃথক দশটি…
ঝিনাইদহ সংবাদদাতা সোনা ফলানো মাটি খ্যাত ঝিনাইদহ সদর উপজেলার ৪নং হলিধানী ইউনিয়নের সোনারদাইড় মাঠ। এ উর্বর মাটিতে যা রোপণ করা হয় তারই সর্বোচ্চ ফলন পান কৃষক। তাইতো আবহাওয়া অনুকূলে থাকায় শীতকালীন সবজি বাঁধাকপির বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। দিনমজুরদের সাথে ক্ষেত পরিচর্যা, রোগবালাই দমন, অধিক ফলন ও লাভের আশায় নাওয়া-খাওয়া ভুলে দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করে বাঁধাকপি চাষে ঝুঁকছেন চাষিরা। সরেজমিনে দেখা যায়, হলিধানী ইউনিয়নের সোনারদাইড় মাঠে গ্রামের কৃষকরা বাঁধাকপি ক্ষেত নিড়ানি ও পরিচর্যার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। লাভ বেশি হওয়ায় চাষে ঝুঁকছেন কৃষক। সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় টপিকসান প্লাস ও অটোম কুইনসহ অন্যান্য জাতের বাঁধাকপি…