বাংলার ভোর প্রতিবেদক ২০২৪-২৫ অর্থবছরে বোরো মৌসুমে মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো (উফশী) ধানের সমলয় চাষাবাদে চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শালিয়াট মাঠপাড়ায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যশোর সদর উপজেলার নির্বাহী অফিসার শারমিন আক্তার। যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ২০১০ সালে এ প্রকল্প চালু হয়েছে। ‘রাইস ট্রান্সপ্লান্টার’ যন্ত্রের মাধ্যমে ধান চাষে কৃষকের পাশাপাশি সরকারও লাভবান হচ্ছে। খরচ কম সে কারণে এ প্রযুক্তি ব্যবহারে কৃষিশ্রমিকের সংকট নিরসন এবং ব্যয়ভার নিয়ন্ত্রণ…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদকযশোর মাগুরা রুটে আন্তঃজেলা বাস মালিক সমিতি ও শ্রমিকদের দ্বন্দ্বে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। গত শনিবার থেকে তারা যশোর থেকে মাগুরা অভিমুখে আন্তঃজেলার কোন বাস নিয়ে যাচ্ছেন না। এ রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুটি জেলার হাজার হাজার যাত্রী সাধারণ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যশোর থেকে মাগুরা পর্যন্ত আন্তঃজেলা বাস মালিকদের বিভিন্ন সংগঠনে নামে শ্রমিকদের প্রতি ট্রিপে ২৮শ’ টাকা চাঁদা দিতে হয়। শ্রমিকেরা এই চাঁদা দিতে অপারগতা প্রকাশ করাতে মূলত মালিক শ্রমিকের এই দ্বন্দ্বের সৃষ্টি। একই সাথে পারিশ্রমিক বৃদ্ধির দাবি উঠিয়ে আন্দোলন বৃহৎ করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন চালক, সুপারভাইজার ও হেলপাররা। …
বাংলার ভোর প্রতিবেদক ‘উচ্ছ্বাস নয়, বিক্ষোভে’ যশোর-ঢাকা পদ্মাসেতু লিংক প্রজেক্টের ট্রেনকে বরণের প্রস্তুতি নিচ্ছে যশোরবাসী। মাত্র একটি ট্রেন দিয়ে যশোর ও খুলনাবাসীকে সন্তুষ্ট করার চেষ্টার প্রতিবাদে উদ্বোধনী দিনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। আগামী ২৪ ডিসেম্বর মঙ্গলবার পদ্মাসেতু লিংক প্রকল্পের এই ট্রেন চলাচল উদ্বোধনের কথা রয়েছে। রেলওয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২৪ ডিসেম্বর মঙ্গলবার পদ্মাসেতু লিংক প্রকল্পে খুলনা ও যশোর থেকে নড়াইল হয়ে পদ্মাসেতু দিয়ে ঢাকায় এই ট্রেন চলাচল শুরুর সিডিউল ঘোষণা করেছে রেল মন্ত্রণালয়। গত বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ…
বাংলার ভোর প্রতিবেদক নিয়োগযোগ্য শূণ্য পদ ২৪৬ যশোর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ৫৭৭ টি পদ খালি রয়েছে। দীর্ঘদিন ধরে পদগুলো শূণ্য থাকায় বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা ও পাঠদানে ব্যাঘাত ঘটছে। ৩৩১ সিনিয়র সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে নিয়োগ যোগ্য পদ শূণ্য রয়েছে ২৪৬টি। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ না হওয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে। শিক্ষক সংকট দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস শিক্ষা কর্মকর্তার। যশোর শিক্ষ অফিস সূত্রে জানা গেছে , যশোর জেলায় এক হাজার ২৯০ টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৭ হাজার ২৮৩ টি অনুমোদিত সহকারি শিক্ষকের পদ রয়েছে। এ মধ্যে বর্তমানে কর্মরত আছে ৬ হাজার ৭০৬…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের ভৈরব নদ এবং তার আশেপাশের এলাকায় পানির মান পরীক্ষার পর পরিবেশ অধিদপ্তর শঙ্কাজনক তথ্য প্রকাশ করেছে। দড়াটানা এবং ঢাকা রোড ব্রিজ পয়েন্টে নদীর পানিতে অক্সিজেন সংকট এবং তীব্র দূষণের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। এই দূষণের কারণে পানিতে প্রাণীজগতের অস্তিত্ব রক্ষিত হওয়ার সম্ভাবনা নেই। একই সাথে স্থানীয় বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক নদী রক্ষা কমিটির সভায় এসব কথা জানান পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল হক। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল হক জানান, যশোরের ১৯টি নদীর মধ্যে ৮টি নদীর পানি পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৪টি নদীর ৬টি পয়েন্টে পরীক্ষার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১শ’ ৬৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে রয়েছে যশোর সদর উপজেলায় ২০, অভয়নগর উপজেলার ১শ’৫ ও কেশবপুরের ৪২ জন। পৃথক তিন আদালতে আজ রোববার তারা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে সংশ্লিষ্ট আদালতের বিচারক যশোর সদর ও অভয়নগরের ১শ’২৫ জনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে কেশবপুর উপজেলার ৪২ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন ইউপি চেয়ারম্যান মেম্বার, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর যশোর…
ঝিনাইদহ সংবাদদাতা শীতে কাপছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। তীব্র এই শীতে সমাজের নিম্ন আয়ের মানুষকে একটু উষ্ণতা দিতে ঝিনাইদহে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে ঝিনাইদহ ক্যাডেট কলেজ প্রাঙ্গনে এক্স-ক্যাডেট এসোসিয়েশন (জেক্সকা) এ কম্বল বিতরণের আয়োজন করে। কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সাধারন সম্পাদক গালিব মোহাম্মদ। সে সময় কলেজের অধ্যক্ষ কর্ণেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, অ্যাডজুটেন্ট মেজর সরফরাজ নেওয়াজ, জেক্সকার সহ-সভাপতি ডা. আবুল বাসার, আল মেহের, সাংস্কৃতিক সম্পাদক ডা. বাপ্পা, সদস্য নাহিদুর রহমান, আরশাদ পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় শহরের বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার ভাড়াটিয়া মৌ হিজড়ার রহস্যজনক মৃত্যুর পর তার মরদেহ থেকে ছয় ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকার মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে। রোববার বিকেলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি (গুরুমা) ভাবনা হিজড়া। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পপি হিজড়া। নিহত মৌ হিজড়ার বাড়ি নড়াইল জেলার বাঐসোনা এলাকায়। তিনি দীর্ঘদিন যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত গোলামের স্ত্রী ফতে বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, মৌ হিজড়ার মৃত্যুর পর তার দেহ থেকে স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা, ২৩ হাজার টাকার বিকাশ, কম্বল, চাদর, মোবাইলসহ বিভিন্ন মালামাল নিয়ে…
বাংলার ভোর প্রতিবেদক নিম্নচাপের কারণে যশোরে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে বৃষ্টি কমলেও দিনভর দেখা মেলেনি সূর্যের। এতে জেঁকে বসেছে তীব্র শীত। দিনের বেলায় কিছুটা সহনীয় হলেও রাতের বেলায় ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বাড়ে কয়েকগুণ। বৃষ্টির সঙ্গে শীত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর ও বোরো চাষিরা। যশোর মতিউর রহমান বিমান ঘাটির নিয়ন্ত্রণাধীন আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস আর সর্বোচ্চ ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন ১ মিলিমিটারের কম বৃষ্টিপাত রের্কড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া…
বাংলার ভোর প্রতিবেদক বর্ণাঢ্য অনুষ্ঠানে যশোরের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক সংগঠন পুনশ্চ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতেই ১৩জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রজ্জ্বলন করেন মঙ্গলপ্রদীপ। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন তারা। তারা হলেন, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবাল, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দিপংকর দাস রতন, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, শহিদুল হক বাদল, সাইফুজ্জামান মজু, জয়তি সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, সঞ্জীব চক্রবর্তী ও শুক্লা দাস। পরে প্রায় দেড় ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ মিলনায়তনপূর্ণ দর্শক। আবৃত্তি, সংগীত,…