Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক কুমিল্লার চৌদ্দগ্রামে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে (বীর প্রতীক) গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছনার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসকের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান। এর আগে মুক্তিযোদ্ধা সংসদ ভবন থেকে মুক্তিযোদ্ধাদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা প্রশাসকের কালেক্টরেট ভবন চত্বরে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ করেন মুক্তিযোদ্ধারা। এ সময় বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়কালে মুক্তিবাহিনীর পতাকা হাতে নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেয়। সংক্ষিপ্ত সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার আব্দুর সাত্তার বলেন, দেশ আমরাই স্বাধীন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক উপসচিব পদে কোটার অবসানসহ চার দফা দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালিত হয়। শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি চেষ্টার প্রতিবাদ, উপসচিব পদে পদোন্নতিতে কোটা বাতিলসহ আন্তক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে ‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, যশোর ইউনিট’ এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসহ ২৫টি ক্যাডারের শতাধিক কর্মকর্তা অংশ নেন। বক্তারা বলেন, উপসচিব পদে পদোন্নতিতে ৫০ শতাংশ প্রশাসন ক্যাডার থেকে এবং বাকি ৫০ শতাংশ অন্যান্য ক্যাডার থেকে নেয়ার কথা জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব করেছে। এই প্রস্তাব তারা প্রত্যাখ্যান করছেন। তাদের দাবি, নিজ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ইসলাম ধর্ম প্রচারক, আধ্যাত্মিক জ্ঞানের সাধক, বঙ্গের বিখ্যাত সুবক্তা, সমাজ সংস্কারক, বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান লেখক ছিলেন মুনশী মেহেরুল্লাহ ১৬৩তম আবিভাব দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রাচ্য সংঘ যশোরে ‘মুনশী মেহেরুল্লাহ জীবন ও কর্ম’ উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুসলিম জাগরণে মুনশী মেহেরুল্লাহ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। প্রাচ্য আকাডেমীর অধ্যক্ষ আশরফ হোসেনে সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বিশিষ্ঠ লেখক ,গবেষক সাংবাদিক বেনজীন খান, মুনশী মেহেরুল্লাহ দৌহিত্র কর্নেল (অবঃ) মুন্সী মেহের মহব্বত হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ মুনশী নাজমুল হাসান, বিশিষ্ট লেখক ও আইনজীবী অ্যাড. এনামুল হক, অ্যাড.শামসুল হক, বিশিষ্ট…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের জনপ্রিয় শিক্ষক প্রফেসর ড. ফারুক হোসাইনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের এ দিনে মাত্র ৪৮ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে তিনি ইন্তেকাল করেন। ফারুক হোসাইন যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যশোর ক্যান্টনমেন্ট কলেজে কিছুদিন শিক্ষকতার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগে যোগদান করেন। পর্যায়ক্রমে প্রফেসর পদে উন্নীত হন। ফারুক হোসেন ছিলেন, শিক্ষার্থীবান্ধব তুমুল জনপ্রিয় শিক্ষক। অসংখ্য ছাত্র- ছাত্রীর রোল মডেল ছিলেন তিনি। তার পাঠদান পদ্ধতি ও মোটিভেশনাল বক্তব্য সবাইকে আলোড়িত ও জীবন গঠনে সাহায্য করত। কর্মজীবনে তার বেশ কয়েকটি মৌলিক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় হিন্দু সম্প্রদায়ের মালিকানাধীন পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৫ নেতাকমী আহত হয়েছেন। মঙ্গলবার চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাদবিলা গ্রামের ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ জনের নামে চৌগাছা থানায় মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। তারা হলেন, চৌগাছা উপজেলার কাদবিলা গ্রামের সুশান্ত রায় মৈত্র’র ছেলে অপূর্ব রায় মৈত্র, নাজিম উদ্দিনের ছেলে সোহেল রানা ও আবদুল আজিজের ছেলে মকবুল হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাদবিলা গ্রামের জমিদার বাড়ির উত্তারাধিকার অ্যাড. যতীনময় মৈত্র খোকন, সাবেক সচিব সুব্রত রায় মৈত্র ও বাপ্পি রায় মৈত্র। তাদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘পাপকে ঘৃণা কর, পাপীকে নয়’; ‘ঘৃণা নয়, ভালোবাসো’; ‘সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতির্ময়’ এমন আহ্বান জানিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে এবং নানা আয়োজনে উদযাপিত হয়েছে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। ২৫ ডিসেম্বর প্রথম প্রহর থেকেই সবার মঙ্গল আর শান্তি কামনায় গির্জায় গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় দিনটির আনুষ্ঠানিকতা। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের মতে মানুষের ‘মনের রাজা’ যিশুখ্রিষ্ট এদিন আসেন এই জগৎ-সংসারে। তাই এদিনে গোটা বিশ্বের মতো যশোরের খ্রিষ্টান সম্প্রদায়ও নানা আনুষ্ঠানিকতায় উদযাপন করছেন তাদের এই সবচেয়ে বড় উৎসব। তাই খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ঘরে ঘরে ছিল উৎসবের ফল্গুধারা। বহুবর্ণ আলোক সজ্জায় বর্ণিলতায় ভেসে যায় গির্জা, আবাসস্থল। প্রতীকী গো-শালা, ক্রিসমাস ট্রি আর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগ শাসনের নামে শোষণ করতে গিয়ে দেশে বিভক্তি সৃষ্টি করেছে। তারা শুধু শারীরিকভাবে আঘাত দেয়নি। মানুষের মান ইজ্জত নিয়ে টানাটানি করছে। তারা মানুষের রিজিক নিয়ে টানাটানি করেছে। আওয়ামী লীগ ভারতের কাছে এই দেশটা ইজারা দিয়েছিল। দেশ স্বাধীনের পর আমরা আমাদের স্বাধীনতাকে সুরক্ষা দিতে পারেনি। সেই কারণেই তার মূল্য আমাদের পরিশোধ করতে হচ্ছে। করে যেতে হচ্ছে।’ বুধবার রাতে যশোর শহরের একটি হোটেলে আয়োজিত সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিয়েছে। সব গুন্ডাপান্ডা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান একেবারে শেষ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দখল, দূষণে অস্তিত্ব সংকটে যশোর অঞ্চলের নদ-নদী। এরমধ্যে ৪টি নদ-নদীর পানিতে ভয়াবহ দূষণ শনাক্ত করেছে পরিবেশে অধিদপ্তর। পানিতে অস্বাভাবিক পরিমাণ ডিজলভ অক্সিজেন ও জৈব রাসায়নিক রয়েছে। ফলে এই পানিতে প্রাণির অস্তিত্ব রক্ষার সম্ভাবনা খুবই কম। দূষিত পানি স্থানীয় বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে। সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের পরীক্ষায় পানি দূষণের চিত্র উঠে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, নদ-নদীর পানি দূষণ রোধ করতে না পারলে পরিবেশ বিপর্যয় দেখা দিবে। স্বাভাবিক পানি প্রবাহ ও জোয়ার-ভাটা চালুর মাধ্যমে নদ-নদী দূষণ রোধ করে বাঁচানোর উদ্যোগ নেয়া হচ্ছে। জানা যায়, গত অক্টোবর ও নভেম্বর মাসে যশোর জেলার ৭টি নদ-নদীর পানি পরীক্ষার জন্য নমুনা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুর মডার্ণ হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে ন্যায বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফিরোজা বেগম। লিখিত বক্তব্যে বলা হয়, গত ২২ নভেম্বর মণিরামপুর উপজেলার ঝাপা গ্রামের বাসিন্দা ফিরোজা বেগমের মেয়ে জলি গর্ভবতী অবস্থায় পেটে যন্ত্রণা অনুভব করলে স্থানীয় পল্লী চিকিৎসক শাহিনুর রহমানের পরামর্শে কেশবপুর মডার্ণ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আবু বক্কার সিদ্দিকী জরুরি ভিত্তিতে সিজার অপারেশনের পর নবজাতক পুত্র সন্তানের মৃত্যু হয়। কিন্তু এরপরও অবস্থা অবনতির দিকে চলে গেলে ক্লিনিক মালিক রবিউল ইসলাম ও সংশ্লিষ্ট চিকিৎসকরা যথাযথ চিকিৎসা দেননি। অপারেশনের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘বিক্ষোভ আর কালো পতাকায়’ ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসকে বরণ করলো যশোরবাসী। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল থেকে যশোর জংশনে সমাবেশ এবং সন্ধ্যায় ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেসে কালো পতাকা বেঁধে কর্মসূচি সমাপ্ত করা হয়। মাত্র একটি ট্রেন দিয়ে যশোর ও খুলনাবাসীকে সন্তুষ্ট করার চেষ্টার প্রতিবাদে উদ্বোধনী দিনে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। রেলওয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মাসেতু লিংক প্রকল্পে ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-যশোর রুটে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রেল চলাচলের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে মঙ্গলবার সকালে ট্রেনটি খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস নামে ঢাকায় পৌঁছায়। এরপর রূপসী বাংলা এক্সপ্রেস নামে ঢাকা থেকে…

Read More