Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা ফেব্রুয়ারি ২৫, ২০২৫

সাইক্লিংয়ে আবারও দেশসেরা কেশবপুরের প্রিয়া

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর পৌর সংবাদদাতা
৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায়সাইক্লিংয়েসারাদেশের ভেতর মেয়েদের মধ্যে আবারও প্রথম স্থান অধিকার করেছে কেশবপুরের প্রিয়া খাতুন। রোববার বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী প্রিয়া খাতুন অংশ নিয়ে দেশসেরা হয়ে স্বর্ণপদক অর্জন করে। আজ ২৭ ফেব্রুয়ারি তার হাতে দেশসেরার পুরস্কার তুলে দিবেন আয়োজক কর্তৃপক্ষ।

এর আগে সে উপজেলা, জেলা, বিভাগ ও খুলনা-বরিশাল বিভাগের গোলাপ অঞ্চল থেকে জয়লাভের পর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। সাইক্লিংয়ে সারাদেশের ভেতর মেয়েদের মধ্যে প্রিয়া খাতুনের প্রথম হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ।

গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু বলেন, তার বিদ্যালয়ের ছাত্রী প্রিয়া খাতুন কেশবপুর উপজেলার রাজনগর বাকাবর্শী গ্রামের শাহজাহান মোড়ল ও লাকি বেগমের মেয়ে। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ২৭ ফেব্রুয়ারি প্রিয়া খাতুনের হাতে দেশসেরার পুরস্কার তুলে দেবে কর্তৃপক্ষ।

প্রিয়া খাতুন তার এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, গতবছর রাজশাহীতে অনুষ্ঠিত ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রিয়া খাতুন সাইক্লিংয়ে দেশসেরা হয়। প্রিয়ার এ সাফল্যের কারণে এবার প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে তাকে একটি রেসলিং সাইকেল উপহার দেয়া হয়।

দেশসেরা সাইক্লিং
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.