Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত বলেছেন, পুরাতন আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ, শুদ্ধ আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিছু নেই। আওয়ামী লীগ মানেই সন্ত্রাস নৈরাজ্য, মানুষ মেরে দেশকে ভারতের করদ রাজ্য বানানোর ইতিহাস। দেশের মানুষ আওয়ামী লীগকে আর মেনে নিবে না। অতএব নতুন করে আওয়ামী লীগকে ফেরানোর চক্রান্ত হলে দেশবাসী প্রতিহত করবে। সোমবার যশোর শহরে দড়াটানায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। ভারতীয় আগ্রাসন বন্ধ, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে জাগপা’র  দেশব্যাপি গণসংযোগ ও আগামি ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন যশোর নওয়াপাড়া পৌর মৎস্য জীবী দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। সোমবার বিকেলে নেতৃবৃন্দ শহরের কারবালা করব স্থানে গিয়ে বরেণ্য এই রাজনীতিকের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া,  যুগ্ম আহ্বায়ক হেলাল মামুন তুষার, সদস্য আসাদুল ইসলাম, নওয়াপাড়া পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুজ্জামান শামীম, সদস্য সচিব মেহেদী হাসান মিলন, যুগ্ম-আহ্বায়ক আলমগীর মোল্লা, মীর হোসেন মোল্লা, মোস্তাকিম মোড়ল প্রমুখ। ##

Read More

বাংলার ভোর প্রতিবেদক  ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঘারপাড়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি মনোনীত হয়েছেন নূরে আলম সিদ্দিকী। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মনোনয়নপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন মাসুদ আলম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক স্বাক্ষরিত চিঠিতে এ মনোনয়ন কার্যকর করা হয়। মনোনয়নে উল্লেখ করা হয়, গভর্নিং বডির মেয়াদ হবে পত্র ইস্যুর তারিখ থেকে দুই বছর। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের গভর্নিং বডি গঠন সংক্রান্ত ‘সংশোধিত সংবিধি ২০১৯’-এর ৭ নম্বর ধারার আলোকে ভাইস-চ্যান্সেলর যেকোনো সময় এই মনোনয়ন প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন। বাঘারপাড়া ডিগ্রি কলেজের নতুন গভর্নিং…

Read More

কাজী নূরমধ্যরাতে জরুরী কল ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে নিভৃতপল্লী থেকে ‘সুন্দরী নারী’কে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। ২৮ বছর বয়সী ওই নারীর অস্বাভাবিক আচরণে বিপাকে পড়েন পুলিশ কর্মকর্তা ও হাসপাতালের কর্তব্যরতরা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের অবহিত করা হয়। তিনি যশোর শহরতলীর শেখহাটি পূর্বপাড়া এলাকার বাসিন্দা।রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আরিফ ‘বাংলার ভোর’কে জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া বাজারে অজ্ঞাত পরিচয়ের এক নারী ঘোরাফেরা করছে। স্থানীয় লোকজন তার সাথে বলেও কোন সদুত্তর দিচ্ছে না।…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়াখুলনার ডুমুরিয়ায় রেবেকা বেগম হত্যাকাণ্ডের এক মাস পরে আসামী প্রদ্যুৎ মন্ডল (৫৩) পুলিশের হাতে আটক হয়েছে। রোববার (২৭ জুন) রাতে খুলনা মহানগরীর গল্লামারি এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, উপজেলার গুটুদিয়া কোমলপুর গ্রামের অসহায় দিনমজুর রেবেকা বেগম ২১ জুন সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। পরদিন পাশের বান্দা লোহাইডাঙ্গা বিলের একটি মাছের ঘেরের ভেঁড়ির ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর নিহতের বোন বাদী হয়ে ২৩ জুন ডুমুরিয়া থানায় মামলা করেন যার নং-১৬। ওই মামলার পুলিশি তদন্তে উঠে আসে ঘের ব্যবসায়ী প্রদ্যুৎ মন্ডলের নাম। এরপরেই শুরু হয় গ্রেফতার অভিযান। দীর্ঘ ১ মাস ৫ দিন পরে গ্রেফতার…

Read More

মহেশপুর সংবাদদাতামহেশপুরে উর্পাজন না করে ঘরে বসে বসে খাওয়ায় বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই জামাল হোসেন (২৬) নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই গ্রামের মাজহারুল ইসলাম ওরফে মোজাম্মেল হোসেনের ছেলে। এ ঘটনায় ঘাতক বড় ভাই উজ্জ্বল হোসেন (৩২) পলাতক রয়েছেন। এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে বাড়িতে ভাত খাচ্ছিলেন ছোট ভাই জামাল হোসেন। এসময় কাজ না করে বাড়িতে বসে ভাত খাওয়ার অভিযোগে বড় ভাই উজ্জ্বল হোসেন হাতে থাকা ছুরি দিয়ে ছোট ভাই জামালের পেটে ও বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান জামাল হোসেন। এ ঘটনায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদকযশোর ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের চাইপাই কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান করা হয়। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এম আর খান মিলন। এ সময় ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসভাপতি মো. শান্ত, হাবিবুর রহমান রুবেল, আলী আকবর ও সোহাগ হোসেন, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, মশিয়ার…

Read More

ঝিকরগাছা সংবাদদাতাযশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি জাকির হোসেন পিকুল (৫৩) আটক হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে ঝিকরগাছা থানা পুলিশের একটি দল উপজেলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাকির হোসেন পিকুল রাজাপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দায়ের করা মামলা (নম্বর ১৩, জিআর-২৭৩/২৪) অনুযায়ী, তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন (ধারা ১৫(৩)/২৫ডি) ও ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের (ধারা ৩/৬) আওতায় অভিযোগ রয়েছে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবু সাইদ বলেন, পানিসারা ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় পারফরমেন্স বেইসড গ্র্যান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএস) স্কিমের আওতায় মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পভুক্ত (এসইডিপি) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (কলেজ-২) নওসের আলী। চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা সহকারী অধ্যাপক ড. গৌতম কুমার রায়, চৌগাছা সরকারি…

Read More

বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শার পল্লীতে আশি পিস ইয়াবাসহ আসাদুল মোল্লা (৩০) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার বিকেল চারটার দিকে উপজেলার পশ্চিম কোটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আাসাদুল মোল্লা শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের পশ্চিম কোটা গ্রামের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক শেখ আবুল কাশেমের সমন্বয়ে একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে আশি পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জব্দকৃত মাদক ও আসামিকে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর…

Read More