Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড
  • বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই
  • মণিরামপুরের সার্বিক উন্নয়নে সব পদক্ষেপ নেয়া হচ্ছে
  • বীর উত্তম কর্নেল তাহেরের ৫০তম হত্যাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
  • অভয়নগরে কলেজছাত্র নিখোঁজ, থানায় জিডি
  • কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১, ২০২৫

যশোরে হোটেল ব্যবসায়ীকে হত্যার হুমকি : থানায় অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে হোটেল ব্যবসায়ীকে হত্যার হুমকি : থানায় অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের দড়াটানায় দোকান দখল নিয়ে হুমকির অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. নুরুন্নবী (জনি)।

অভিযোগ সূত্রে জানা গেছে, দড়াটানায় অবস্থিত ভৈরব হোটেলের মালিক নুরুন্নবী (৪০) দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার পাশেই রয়েছে নিউ ভৈরব হোটেল অ্যাণ্ড রেস্টুরেন্ট। যার মালিক বাবু মোল্লা (৫০)। অভিযোগে বলা হয়, বাবু মোল্লা ও তার দুই ছেলে সুরুজ (২৮) ও রাসেল (৩১)সহ ১০ থেকে ১২ জন সন্ত্রাসী নুরুন্নবীকে দোকান ছাড়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন।

অভিযোগকারী জানান, ২৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতাল জামে মসজিদ থেকে এশার নামাজ আদায় করে বের হলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করে এবং এক সপ্তাহের মধ্যে দোকান না ছাড়লে প্রাণনাশের হুমকি দেয়। পরদিন ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নুরুন্নবী বাড়ি ফেরার পথে অভিযুক্তরা আবারও বাধা দেয় এবং দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় কয়েকজন সাক্ষী আছেন বলে দাবি করেছেন নুরুন্নবী। তিনি আতঙ্কে আছেন এবং জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েও প্রতিকার না পেয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

হত্যার হুমকি হোটেল ব্যবসায়ীকে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি

যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.