Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ২, ২০২৫

যশোরে সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ২, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসক আজাহারুল ইসলামের নেতৃত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা করে।
আলোচনা সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মোর্তুজা ছোটসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির হোসেন জেলার ভোটার সংক্রান্ত তথ্য-উপাত্ত তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র নির্বাচন অফিসার জাহাঙ্গির আলম রাকিব।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘বাংলাদেশের মানুষ উচ্ছ্বসিত হয়ে ভোট দিতে চায়। কিন্তু বিগত কয়েকটি নির্বাচনে ভোটের পরিবেশ বিঘ্নিত হয়েছে। এখন সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেয়ার, যাতে পরবর্তী প্রজন্ম আমাদের দায়ি না করে। ভোট একটি বড় দায়িত্ব ও আমানত। ভোটারদের ভাবতে হবে, কার হাতে জান-মালের নিরাপত্তা থাকবে।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সবাই একসঙ্গে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান।

যশোর সপ্তম জাতীয়
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.