Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • ভরণপোষণ না দেয়ার অভিযোগে যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
  • যশোরে দুই যুবলীগ নেতা আটক
  • যশোরে অপহরণের পর শিশু ধর্ষণের অভিযোগ
  • শতাধিক অনাপত্তি সনদ বাতিল ভারত-বাংলাদেশ ইলিশ বাণিজ্যে ছেদ
  • যশোর শিক্ষা বোর্ডের সাময়িক বরখাস্ত তিন কর্মকর্তা-কর্মচারিকে নিয়মিত অফিস করতে হবে
  • যশোরের সাবেক এমপি মনির ও মেয়র রেন্টু দম্পতির বিরুদ্ধে মামলার অনুমোদন দুদক’র
  • হারিয়ে যেতে বসেছে যশোরের ঐতিহাসিক তিন রেলস্টেশন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ছদ্মবেশে অপরাধীদের শনাক্ত করবে পুলিশের বিশেষ টিম  

রমজান ও ঈদ সামনে নিরাপত্তা জোরদার
banglarbhoreBy banglarbhoreMarch 4, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
রমজান ও পবিত্র ঈদ নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে রয়েছে যশোরের পুলিশ। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলাজুড়ে টহল বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে ৯টি থানায় পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি দ্বিগুণ ফোর্স মোতায়েন করা হয়েছে। পাশিপাশি ছদ্মবেশে অপরাধীদের শনাক্ত করবে বিশেষ টিম। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী।

তিনি জানান, পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে জেলায় নিয়মিত পুলিশের কার্যক্রমের সঙ্গে সাতশ’ ফোর্স মোতায়েন করা হয়েছে। রাতে ২৫টি টিম পায়ে হেঁটে টহল, ৬০টি মোবাইল টিম, ১৩টি পিকেট টিম, ২৭ বাইক ফোর্স কাজ করছে। রমযান উপলক্ষে ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞানপার্টি, মলমপার্টির অপতৎপরতা রোধে টহল আরও জোরদার করার ঘোষণা দেন তিনি। পবিত্র রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান ‘ডেভিল হান্ট’ অপারেশনের মধ্যে এ ধরণের অভিযান চলমান থাকবে।

সড়কে যানজট মুক্ত রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কাজ করছে। ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পুলিশ। নওয়াপাড়া নৌ-বন্দর ও বেনাপোল স্থলবন্দরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষভাবে নজরে রাখা হচ্ছে।

তিনি বলেন, যশোর পুরাতন ও বড় শহর। ঈদকে সামনে রেখে যশোর শহরে মানুষের আনাগোনা বৃদ্ধি পায়। সেই লক্ষেও শহরটাকে সুনির্দিষ্ট কিছু স্থানেও নিরাপত্তা বৃদ্ধি করা হবে। অন্য উপজেলার চেয়ে শহরেই ৩০টি বেশি চৌকস টিম কাজ করবে। রমজান ও ঈদ উপলক্ষে পুলিশের কার্যক্রম আরোও বেগবান করে যশোরবাসীকে অধিকতর নিরাপদে রাখার আশ্বাস দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার  (ডিএসবি) রুহুল আমিন, সিনিয়র এএসপি (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান, যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভূইয়া প্রমুখ।

অপরাধী শনাক্ত ছদ্মবেশে যশোরে ছদ্মবেশে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে মানবপাচার মামলার আসামি আটক

    September 23, 2026

    ভরণপোষণ না দেয়ার অভিযোগে যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

    September 23, 2026

    যশোরে দুই যুবলীগ নেতা আটক

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.