Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে খাদ্য কর্মকর্তার কারসাজিতে অস্তিত্বহীন মিলে বরাদ্দ, তদন্তের দাবি
  • বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা
  • যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত
  • তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ
  • সরকারকে বেকায়দায় ফেলতে একটি দল গভীর ষড়যন্ত্র করছে : মণিরামপুরে নার্গিস বেগম
  • খান জাহান আলী মাজারের দীঘির কুমির টেনে নিয়ে গেল শিশুকে
  • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মকর্তাদের প্রতিমন্ত্রীর নির্দেশ
  • সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাদ্য বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চাল লুটের অভিযোগে বিএনপি নেতা রুহুল কুদ্দুসের পদ স্থগিত

banglarbhoreBy banglarbhoreমার্চ ৫, ২০২৫No Comments১৭ Views
Facebook Twitter WhatsApp
চাল লুটের অভিযোগে বিএনপি নেতা রুহুল কুদ্দুসের পদ স্থগিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুসের প্রাথমিক সদস্যসহ সব প্রকার পদ স্থগিত করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতার ১৫৫ বস্তা চাল লুটের ঘটনায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বুধবার যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় এ তথ্য।

বিষয়টি নিশ্চিত করে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, জেলা কমিটির চিঠি পেয়েছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার প্রাথমিক সদস্য পদসহ যাবতীয় দলীয় পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।

অভিযোগে জানা যায়, শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতার ১৫৫ বস্তা চাল বুধবার সকালে বাগআঁচড়া খাদ্য গুদাম থেকে লোড করে কয়েকটি ট্রলিতে করে পাঠানো হচ্ছিল ডিলার শাহাজাহান কবিরের দোকানে।

পথিমধ্যে বাগআঁচড়া বকুলতলা পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান রহুল কুদ্দুসের নেতৃত্বে তার ভাই ইবাদুল ইসলাম কালু ট্রলি দাঁড় করিয়ে চালককে জিম্মি করে ১৫৫ বস্তা চাল নিজের গোডাউনে নামিয়ে নেন।

খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা সেখানে গেলে ইবাদুল ইসলাম কালু জানান, তিনি ডিলারের কাছে টাকা পাবেন তাই চাল আটকিয়ে রেখেছেন।

বিষয়টি প্রশাসনের উচ্চমহল ও দলীয় নেতাদের কাছে খবর যাওয়ার পর দুপুরের দিকে চালের ট্রলি ছেড়ে দেয়া হয়।

পদ স্থগিত বিএনপি নেতা রুহুল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে খাদ্য কর্মকর্তার কারসাজিতে অস্তিত্বহীন মিলে বরাদ্দ, তদন্তের দাবি

জুন ২, ২০২৬

বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা

জুন ২, ২০২৬

যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত

জুন ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.