Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে মাটি ভরাটের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreMarch 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের রাজারহাট-চুকনগর আঞ্চলিক মহাসড়কের সতীঘাটায় সরকারি জমি দখল করে মাটি ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয় যুবলীগ নেতা মাসুম গাজী, থানার রাইটার রিপন হোসেন ও কাস্টমস কর্মকর্তা শিমুল মিলে গতকাল জমি দখলে নিতে মাটি ভরাট করছিলেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ গিয়ে মাটি ভরাট করতে নিষেধ করে।

সূত্র মতে, রাজারহাট-চুকনগর আঞ্চলিক মহাসড়কের সতীঘাটায় রয়েছে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণ করা জমি। সেখানে থাকা মেসার্স নুর ফিলিং স্টেশন সংলগ্ন জমি দখল করতে দীর্ঘদিন ধরে একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। গতকাল ট্রাকে করে মাটি এনে ওই জমিতে ফেলতে দেখা যায়।

এলাকাবাসীর ভাষ্য, রামনগর ইউনিয়ন যুবলীগ নেতা মাসুম গাজী, কোতোয়ালি থানার রাইটার রিপন হোসেন ও কাস্টম অফিসার শিমুলসহ কয়েকজন মিলে গতকাল ওই জমিতে মাটি ভরাট করছিল। তখন এলাকাবাসী সড়ক ও জনপথ বিভাগ এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান যশোর কোতোয়ালি থানার এএসআই বাবুলর নেতৃত্বে একটি টিম। তিনি দখলচেষ্টায় জড়িতদের নিষেধ করলে তারা আপাতত মাটি ফেলা বন্ধ রাখেন।

এএসআই বাবুল বলেন, আব্দুল্লাহ নামে স্থানীয় একজন খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। যারা মাটি ভরাট করছিলেন তাদের দাবি ওই জমি তাদের। কিন্তু সড়ক বলছে জমির তাদের। এজন্য মাটি ফেলতে নিষেধ করা হয়। এখন মাটি ফেলা বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ পরবর্তী ব্যবস্থা নেবে।

সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার সাইফুল ইসলাম বলেন, সকালেই দখল চেষ্টা করা খবর শুনতে পাই। এ খবর জেনেই নির্বাহী প্রকৌশলীকে অবহিত করি। আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

জমি দখল যশোর সড়ক ও জনপথ সড়ক ও জনপথ বিভাগ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.