Author: banglarbhore

বাংলার ভোর ডেস্ক ‘বিরাজনীতিকরণে মনগড়া তত্ত্বে জনপ্রিয় বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না’ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা ‘মাইনাস টু’র কথা বলেন তাদের আশা কখনো পূরণ হবে না। রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর আমীর খসরু সাংবাদিকদের সামনে কথা বলেন। তিনি বলেন, বিরাজনীতিকরণ বা মাইনাস টু- কেউ যদি এরকম মনগড়া কথা বলে এটা তাদের সমস্যা। বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে সেখানে দাঁড়িয়ে আছে-সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, সবচেয়ে জনপ্রিয় নেতা…

Read More

আশাশুনি সংবাদদাতা আশাশুনিতে রাজা হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বড়দল ইউনিয়নের ডুমুরপোতা গ্রাম থেকে আসামিদের গ্রেফতার করা হয়। থানার নবাগত অফিসার ইনচার্জ নোমান হোসেনের নির্দেশে মামলার আইও ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ, এস আই রাজীব মন্ডল, আব্দুর রশিদ, অনাথ ও এএসআই আশিকুর রহমান অভিযান চালিয়ে ডুমুরপোতা গ্রামের আজহারুল সরদারের ছেলে রমিজুল ইসলাম ও নুর ইসলাম সরদারের ছেলে ইমরান সরদারকে গ্রেফতার করেন।

Read More

কালিগঞ্জ সংবাদদাতা পৌষের শৈত্যপ্রবাহের এই সময়ে মহল্লার শিশু কিশোরদের মসজিদ মুখি করতে মহতি উদ্যোগ গ্রহণ করে সাড়া ফেলেছেন কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর বটতলা জামে মসজিদের নিয়মিত মুসুল্লিসহ সফল যুবকেরা। প্রাথমিক পর্যায়ে এক সপ্তাহের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২৮ জন শিশু কিশোর। এদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে নামাজ আদায়, শৃঙ্খলা, ভদ্রতা, আচরণে প্রতিযোগিতায় পৃথক ৪ জনকে বিশেষ পুরস্কার (পাঞ্জাবী) ও সকলকে একটি করে টুপি প্রদান করা হয়েছে। শুক্রবার ফজরের নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি আবু বাক্কার মোড়লের সভাপতিত্বে ও স্থানীয় সফল যুবক এবং উদ্যোক্তা শরিফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি, ইকরা…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা যশোরের ঝিকরগাছা মহিলা কলেজ পরিদর্শন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। সারপ্রাইজ ভিজিটে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএস পরীক্ষা পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ঝিকরগাছা মহিলা কলেজে আগামী সেশনে মাস্টার্স বিভাগে ভর্তি হওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার সকালে ঝিকরগাছা মহিলা কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ-বিএসএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে পরীক্ষা ব্যবস্থা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কারণে ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত ইলিয়াস উদ্দীনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপ উপাচার্যের কাছে…

Read More

মাগুরা সংবাদদাতা ‘বন্ধু আজকে কিছু না দেখি, আজকে শুধু তোকে দেখি’ এ শ্লোগান নিয়ে মাগুরায় এসএসসি ১৯৯১ ব্যাচের বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে সরকারি কলেজ প্রাঙ্গনে এ ব্যাচের শিক্ষার্থীরা মিলিত হয় আড্ডা ও স্মৃতিচারণে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাইরের শিল্পীরা সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে এসএসসি ১৯৯১ ব্যাচের বন্ধু মিলনমেলায় র‌্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মিলনমেলার আয়োজক মন্জরুল ইসলাম মুরাদ বলেন, দীর্ঘদিন পর আমরা মাগুরা জেলার ১৯৯১ ব্যাচের বন্ধুরা মিলিত হলাম। এ এক নতুন…

Read More

শালিখা সংবাদদাতা ‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে  আড়পাড়া বাজারে লিফলেট বিতরণ করা হয় শুক্রবার বিকেল চারটায়। ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাত দফা উল্লেখ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মাগুরা জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, যুগ্ম আহবায়ক হামিদ হোসেন, ওয়াসিম হাসান অপূর্ব, যুগ্ম সদস্য সচিব বায়েজিদ খান, মুখ্য সংগঠক রকিবুল ইসলাম রাকিব, শালিখা উপজেলা সমন্বয়ক ছাত্র প্রতিনিধি ফারহান ইসলাম শাকিল, ইব্রাহীম বিশ্বাস, নাঈম মুন্সী, আশিক, আবিরসহ আরো অনেকে। প্রথমে তারা শালিখা উপজেলা নির্বাহী অফিসার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শহরের রেলস্টেশন এলাকার আনোয়ারা খাতুন (৬২) সকালে মুজিব সড়কে জয়তী সোসাইটির অফিসে এসেছেন। শীতে জবুথবু অবস্থা তার। নিঃসন্তান আনোয়ারা খাতুন জয়তী সোসাইটির ৬০ উর্ধ্ব নারীসেবা বাস্তবায়ন কর্মসূচি অওতাভুক্ত একজন বয়স্ক মা। বেশ কয়েক বছর ধরে এই সংগঠনটি থেকে খাদ্য পোশাক ওষুধ পেয়ে থাকেন তিনি। সকালে চাল ও শীতবস্ত্র নিতে এসেছেন তিনি। শুধু আনোয়ারা খাতুন নয় তার মত শতাধিক বয়স্ক মায়েরা এসেছেন সন্তানদের থেকে উপহার নিতে। বৃহস্পতিবার সকালে জয়তী সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত সাটোর্ধ্ব মায়েদের মাঝে শীতবস্ত্র ও চাল বিতরণ অনুষ্ঠানে এমন চিত্র দেখা যায়। দীর্ঘ ১৭ বছর ধরে ৬০ উর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটি এই কার্যক্রম চালিয়ে আসছেন।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ডিবি পুলিশ ব্লাকমেইল চক্রের নয় সদশ্যকে আটক করেছে। তাদের মধ্যে তিনজন রয়েছেন নারী। পুরুষেরা নারীদের দিয়ে মানুষের সাথে প্রথমে সম্পর্ক স্থাপন করায়। এরপর অজুহাতে ডেকে এনে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে মুক্তিপণ এবং চাঁদাদাবি করে। এমন চক্রের হাতে পড়েছিলেন মাগুরার দুই যুবক। পরে তারা ডিবি পুলিশকে জানালে ডিবির এসআই মামুনের নেতৃত্বে একটি টিম শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, দুইটি মোটরসাইকেল ও নগদ ১০ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। আটকরা হলেন, ঘোপ বেলতলা এলাকার বাবুল হোসেনের ছেলে শিমুল হোসেন, ঝিকরগাছা উপজেলার লক্ষীপুর গ্রামের পিয়াস রহমান, যশোর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দীর্ঘ ১৫ বছর পর মাগুরা সদর উপজেলার সংকোচখালী গ্রামে মিটু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পিবিআই যশোর। মামলার তদন্ত শেষে প্রধান আসামি ছিদ্দিক মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। ছিদ্দিক সংকোচখালী গ্রামের বাসিন্দা। পিবিআই জানায়, ২০০৯ সালের ২১ এপ্রিল সকালে মাগুরা সদর উপজেলার সংকোচখালী গ্রামের একটি জমি থেকে মিন্টুর রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। পরে মিটুর বাবা বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছিদ্দিক মুন্সিসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। পিবিআই যশোরের তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, তার তদন্তে উঠে আসে মিটুর হত্যাকাণ্ডে ছিদ্দিক মুন্সি সরাসরি জড়িত। তার প্রেক্ষিতে বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে ছিদ্দিককে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ফতেপুর ইউনিয়নের নুড়িতলা গ্রামে মেসার্স ইনো লুব্রিকেটিং নামের একটি অবৈধ মবিল কারখানায় হানা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের টিম। এ সময় ওই কারখানার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় কারখানা মালিক নাজিম উদ্দিনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সৈয়দ তামান্না তাসনীমের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করে একই সাথে জরিমানা আদায় করে। যশোরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম জানান, তাদের কাছে খবর আসে একটি চক্র হামিদপুরে মবিল কোম্পানি খুলে ভেজাল মবিল বিক্রি করছে। তাৎক্ষণিক পুলিশের সহযোগিতায় সেখানে হাজির হন তিনি। এ…

Read More