Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভারতের জেলখানায় বন্দি বাংলাদেশীর মৃত্যু

banglarbhoreBy banglarbhoreMarch 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা
ভারতের কারাগারে ১৮ মাস ধরে বর্ন্দী অবস্থায় কাটানো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আশরাফ হোসেন (৪৮) শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের বাসিন্দা। অসুস্থতার কারণে গত ৬ মার্চ রাতে পশ্চিমবঙ্গের দমদম জেলখানায় তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন নিহতের বাড়িতে যেয়ে সমবেদনা জানান।

নিহতের স্ত্রী নাছিমা বেগম জানান, কাজের সন্ধানে অবৈধভাবে আঠার মাস পূর্বে ভারতে যাওয়ার সময় আশরাফ আটক হন। একপর্যায়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে তিন বছর কারাদণ্ড দেয়া হয়। এদিকে গত ৭ মার্চ তার মৃত্যুর খবর আসে। পরিবারের দাবি যোগাযোগের অভাবে ঠিকমত চিকিৎসা করানো যাচ্ছিল না।

এদিকে বিষয়টি জানতে পেরে কিছু সহায়তা নিয়ে শনিবার সকালে নিহতের পরিবারের পাশে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সুব্রত কুমার। স্থানীয় ইউপি সদস্য শেখ শাহিনুর বলেন, মৃতদেহ দেশে আনার জন্য চেষ্টা চলছে। আশরাফের স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন বলেন কৈখালী ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী কাগুচী দমদম জেল থেকে আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে কিছু খাদ্য এবং নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে পরিবারটিকে।

জেলখানায় বন্দি বাংলাদেশীর মৃত্যু
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.