Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৮, ২০২৫

নারীর প্রতি সহিংসতা বন্ধের  দাবিতে যশোরে মশাল মিছিল

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
নারীর প্রতি সহিংসতা বন্ধের  দাবিতে যশোরে মশাল মিছিল
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে সচেতন নারী সমাজের উদ্যোগে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে প্রেসক্লাব যশোরের সামনে থেকে এ মিছিল শুরু হয়। আন্তর্জাতিক নারী দিবসে সারাদেশে চলমান নারী নির্যাতন, ধর্ষণ ও নারীর প্রতি বর্বরতার প্রতিবাদে মশাল মিছিল হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

মশাল মিছিলে উপস্থিত নারী ও পুরুষের হাতে ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই’, ‘নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তোলো এক সাথে’, ‘ধর্ষকের ঠিকানা বাংলাদেশে হবে না’ ‘ধর্ষকের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’সহ নানা স্লোগান লেখা প্লাকার্ড দেখা যায়। মশাল মিছিল শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সচেতন নারী সমাজের পক্ষে সুপ্তি বিশ্বাস, জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশেদ খান।

বক্তারা বলেন, বিগত দিনে একটি সুস্থ, সুন্দর, স্বাভাবিক বাংলাদেশ দেখার জন্য আমরা আন্দোলনে নেমেছিলাম। আন্দোলনে বিজয়ী হওয়ার পরে আমরা দেখলাম সারাদেশে অস্থিরতা বিরাজ করছে। আমাদের মায়েরা, বোনেরা রাস্তাঘাটে নিরাপদে চলাফেরা করতে পারছে না। প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক গৃহবধু কেউ রেহায় পাচ্ছে না ধর্ষকের ভয়াল থাবা থেকে। এমন বাংলাদেশের দেখার জন্য তো আমরা আন্দোলন করিনি, রাজপথে রক্ত দেইনি। আমাদের দাবি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নারী সমাজকে নিরাপত্তা দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মারুফ হাসান সুকর্ণ, আল মামুন লিখন, খন্দকার রুবাইয়াত, আশা লতা, শোয়েব হাসান, সামিউল আলম, সোহানুর রহমান প্রমুখ।

বন্ধের  দাবি যশোরে মশাল মিছিল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.