Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ছাত্রদলের কর্মী সভা
  • প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধা বঞ্চিত যশোর অঞ্চলের মানুষ
  • ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 
  • বেহাল সড়কে বিপর্যস্ত যশোরের জনজীবন, সংস্কারের উদ্যোগ নেই
  • আশাশুনিতে জীবিকা উন্নয়ন ও বাজারসংযোগ সম্প্রসারণে কর্মশালা
  • শাকের হত্যা: দ্রুত বিচারের দাবিতে মাগুরায় আইনজীবীদের মানববন্ধন
  • নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা
  • পুলেরহাট-রাজগঞ্জ সড়কে ইজিবাইক চালকদের বিক্ষোভ-মিছিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে তিন ভাই বোনকে নানা বাড়ির সম্পত্তি বঞ্চিত করার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreMarch 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে হারুণ-অর রশিদ, সিরাজুল ইসলাম ও মনোয়ারা খাতুন নামে তিন ভাই বোনকে নানা বাড়ির কয়েক কোটি টাকা মূল্যের সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। শহরের বারান্দীপাড়া মৌজায় ৫৮ দশমিক ৮৮ শতক জমি ফাঁকি দেয়ার দাবি করা হয়েছে। ভুক্তভোগীদের নানা অমেদ আলীর মৃত্যুর পর জমি দেখভালের দায়িত্বে পাওয়া মামাতো ভাই ও তার সন্তানেরা কৌশলে এ ফাঁকি দিয়েছেন বলে তারা মামলা করেছেন।

মামলা সূত্র মতে, যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা হারুণ-অর-রশিদ ও সিরাজুল ইসলাম এবং তাদের বোন মনোয়ারা খাতুনের নানা বাড়ি বারান্দীপাড়ায়। তাদের মা আনোয়ারা খাতুন মারা যান নানা অমেদ আলীর মৃত্যুর আগেই। ফলে নানার কাছ থেকে তখন তারা সম্পদ বুঝে পাননি। পরবর্তীতে নানা ওমেদ আলী মারা যাওয়ায় সম্পদ দেখাশোনা করতেন তাদের মামা আব্দুর রশীদ বিশ্বাসসহ অন্যান্যরা। সে সময় ফসলসহ অন্যান্য সুবিধা পেতেন হারুণ-অর-রশিদ, সিরাজুল ইসলাম ও মনোয়ারা খাতুন। এরই মধ্যে তাদের মামা আব্দুর রশীদ বিশ্বাস মারা যান। তখন থেকে আত্মীয়দের মধ্যে দূরত্ব শুরু হয়। মামাতো ভাইয়ের ছেলে মহিবুর রশীদ আকাশ, মুশফিকুর রশীদ মননা, মারুফুর রশীদ রাহি, মেয়ে রুম্পাসহ অন্যরা তাদের এড়িয়ে চলতে থাকেন। একপর্যায়ে তারা জানতে পারেন নানা বাড়ির সম্পত্তি মায়ের (মৃত আনোয়ারা খাতুন) সূত্রে তারা ওয়ারেশ হলেও ফাঁকি দেয়া হয়েছে। এ নিয়ে বিভিন্ন সময় তারা আপোষ-মীমাংসার চেষ্টা করেছেন। কিন্তু সম্পত্তি ফিরে পাননি।

প্রসঙ্গত, যশোর পৌরসভা থেকে তদন্ত করে ২০১৪ সালের ১১ আগস্ট যে প্রতিবেদন দেয়া হয় সেখানে মৃত অমেদ আলীর বিশ্বাসের মেয়ে আনোয়ারা বেগমের তিন সন্তান হারুণ-অর-রশিদ, সিরাজুল ইসলাম ও মনোয়ারা খাতুনের ওয়ারেশ হিসেবে তথ্য রয়েছে। কিন্তু সম্পত্তি থেকে ফাঁকি দেয়া হয়েছে।

অভিযোগ উঠেছে, প্রথম দিকে সম্পত্তি দেয়া হবে বলা হলেও পরবর্তীতে অস্বীকার করা হয়। এ নিয়ে বিভিন্ন সময় আপোষ মীমাংসা করে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে ভুক্তভোগীরা ২০১৪ সালের ২৬ অক্টোবর আদালতে আশ্রয় নেন। মামলা এখনো চলমান রয়েছে। কিন্তু দখলদাররা প্রভাবশালী হওয়ায় আদালত থেকে ন্যায্য বিচার পাওয়া নিয়েও সংশয় রয়েছেন।
ভুক্তভোগী হারুণ-অর-রশীদ বলেন, বণ্টননামা হিসেবে আমরা তিনভাই বোন ৫৮.৮৮ শতক জমি পাই। যার বর্তমান মূল্য ৭ কোটি টাকা। স্থানীয়ভাবে ও আত্মীয়-স্বজনদের বলে নানা বাড়ির সম্পত্তি পাওয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা দেয়নি। তিনি আরো দাবি করেন, বিবাদী মহিবুর রশীদ (আকাশ) এক সময় ছাত্রলীগের নেতা ছিলেন। এখন আওয়ামী লীগ করেন। বিগত ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় আকাশ প্রভাব বিস্তার করে জমির দিকে তাকাতে দেয়নি।

জানতে চাইলে অভিযুক্ত মহিবুর রশীদ (আকাশ) বলেন, মামলার বিষয়টি নিয়ে তার ছোট ভাই মুশফিকুর রশীদ মুননা ভালো বলতে পারবেন। আর মুশফিকুর রশীদ মুননা বলেন, যারা মামলা করেছেন তাদের আমরা চিনি না। যে কেউ মামলা করতেই পারে। এর বেশি কিছু বলতে চাই না।

নানা বাড়ির সম্পত্তি যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ছাত্রদলের কর্মী সভা

    October 27, 2026

    প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধা বঞ্চিত যশোর অঞ্চলের মানুষ

    October 27, 2026

    ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.