Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
  • শ্যামনগর নীলডুমুর বাজারে নদীর পাশে পড়ে আছে কোরবানির পশুর চামড়া
  • শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে  
  • যশোর পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশু আহত
  • দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরকল্পিত লোডশেডিংয়ের সুযোগ নেই: প্রতিমন্ত্রী অমিত 
  • কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন
  • ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর
  • ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মে ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরে শিশু হত্যাকারী সেই মা গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreমার্চ ৯, ২০২৫No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে বিষ খাইয়ে মাহমুদা খাতুন নামে এক শিশুকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শিশুটির সৎ মা হুমাইরা খাতুন বন্যাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার গভীর রাতে মহেশপুর উপজেলার চাদপুর গ্রামের শিশুতলা এলাকা থেকে হুমায়রাকে গ্রেপ্তারের পর তাকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ।

হুমাইরা কোটচাঁদপুরের ভোমরাডাঙ্গা গ্রামের শাহিন আলমের দ্বিতীয় স্ত্রী।

মামলার এজাহারে বলা হয়, গত ১ মার্চ সন্ধ্যায় বোতলে তরল পানীয়ের সঙ্গে ঘাস মারার ওষুধ মিশিয়ে শিশু মাহমুদা খাতুনকে খাইয়ে দেয় সৎ মা হুমাইরা খাতুন বন্যা। এরপর কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুটি মারা যায়।

এ ঘটনায় গত ৭ মার্চ শিশু মাহমুদা খাতুনের বাবা শাহিন আলম বাদী হয়ে কোটচাঁদপুর থানায় স্ত্রী হুমাইরা খাতুনকে আসামি করে হত্যা মামলা করেন।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, শনিবার রাতে র‌্যাব শিশু মাহমুদা হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করেছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।

কোটচাঁদপুর গ্রেফতার সৎ মা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মে ২৯, ২০২৬

শ্যামনগর নীলডুমুর বাজারে নদীর পাশে পড়ে আছে কোরবানির পশুর চামড়া

মে ২৯, ২০২৬

শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে  

মে ২৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.