Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreMarch 9, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যানজট নিরসন, মানবপাচার প্রতিরোধ, ফুটপাত দখলমুক্ত, চুরি ও চাঁদাবাজিদের দিকে সজাগ দৃষ্টিসহ জেলার আইন শৃঙ্খলা রক্ষায় অভিযান চালানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে যশোর জেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটি।

রোববার সকালে জেলা কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর কক্ষে সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার রওনক জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল ইসলাম সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জামায়াতে ইসলামীর জেলা আমীর গোলাম রসূল, চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম প্রমুখ।

সভায় গত এক মাসের অপরাধের তালিকা প্রকাশ করা হয়। জেলায় এক মাসে খুন, ধর্ষণ, অপহরণ, চুরি, মাদক, সড়ক দুর্ঘটনাসহ ১৯৫ মামলার বিষয়ে আলোচনা করা হয়। মামলা ছাড়াও বিভিন্ন অপরাধের বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। সকল থানা পুলিশকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো অপরাধের বিষয়ে পুলিশ জানা মাত্রই ছুটে যাচ্ছে। প্রায় প্রতিটা ঘটনায় আমরা আসামিদের আটক করতে সক্ষম হয়েছে। জেলার বিভিন্ন অঞ্চলে সিভিলেও পুলিশ বাহিনী কাজ করছে। এছাড়াও জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় শহরের যানজট কমানো, ফুটপাত দখল মুক্ত করা, সীমান্তে মানবপাচার রোধে বিজিবির কঠোর ভূমিকা পালনের নির্দেশ, জেলার বিভিন্ন স্থানে অনাকাক্সিক্ষত দোকান ও গরু চুরির বিষয়ে পদক্ষেপ, পারিবারিক কলোহের জেরে খুন ও জখমে সামাজিক বোধ সৃষ্টি, রমজান মাসকে ঘিরে দ্রব্যের মূল্য বৃদ্ধিতে বাজার মনিটরিং, মাদক নিয়ন্ত্রনের জোরদার ভূমিকা পালনসহ জেলার বিভিন্ন অপরাধ ও উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে জেলার নবাগত পুলিশ সুপার রওনক জাহানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মাসিক সভা যশোর জেলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.