Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১২, ২০২৫

যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১২, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
নারী ও শিশু নির্যাতন বন্ধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালু ও দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় যশোর প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু। বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমান, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড ইলাহদাদ খান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ইসরারুল হক এবং সমাজতান্ত্রিক দল বাসদের জেলা আহ্বায়ক কমরেড শাহজান আলী।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে চললেও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। মাগুরার শিশু আছিয়া ধর্ষণের বিচারসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

তারা আরও বলেন, বর্তমান সরকার জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে পুলিশি দমন-পীড়নের মাধ্যমে বামপন্থী আন্দোলন দমন করতে চায়। সম্প্রতি বাম ছাত্রদের মিছিল থেকে পুলিশকে চিমটি কাটা নিয়ে মামলা হলেও, অন্যদিকে জুলাই অভ্যুত্থানে শত শত পুলিশ পুড়িয়ে মারার এবং অস্ত্র লুটের ঘটনার বিচার হয়নি। এটি প্রশাসনের দ্বৈত নীতি প্রকাশ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকারি অনুদানে তৈরি হওয়া দলকে জনগণের দল বলা যায় না। বসুন্ধরা গ্রুপ কেন নবগঠিত রাজনৈতিক দল এনসিপিকে ১৫শ কোটি টাকা অনুদান দিলো। এটা জাতির কাছে পরিষ্কার হওয়া উচিত।
বাম জোটের নেতারা প্রশ্ন তোলেন, গত ৭ মাসে অন্তর্বর্তীকালীন সরকার কী সফলতা দেখাতে পেরেছে? তারা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের অপসারণ এবং পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।#

জোটের বাম গণতান্ত্রিক বিক্ষোভ যশোরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.