Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
  • যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
  • এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে তাসফিয়া রহমান অন্বেষা
  • সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় কর্মীদের ভূমিকা রাখতে হবে : গোলাম রসুল
  • যবিপ্রবিএবং উলসী সৃজনী সংঘের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদক জয়ীদের জমকালো সংবর্ধনা
  • শিক্ষার মান উন্নয়নে ৮৫৩ শিক্ষার্থী পেলেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপকরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নির্বাচন বিলম্বিত করার কোন সুযোগ নেই : নার্গিস বেগম

যশোরে বিএনপির জরুরি সভা
banglarbhoreBy banglarbhoreMarch 16, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রভিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, নির্বাচন যত বিলম্ব হবে, পরাজিত শক্তিরা তত দ্রুত মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। সংস্কার কিংবা নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করার কোন সুযোগ নেই। গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনার লক্ষ্যে এখনই প্রয়োজন একটি অবাধ সুষ্ঠু, গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন। গণতান্ত্রিক রাষ্ট্র জনগণকে প্রকৃত মুক্তির স্বাদ এনে দিতে পারে।

রোববার জেলা বিএনপি আয়োজিত জরুরী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জরুরী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মাধ্যম একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ ১৭ বছর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলন কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে যশোর জেলা বিএনপি অঙ্গ-সংগঠন অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেও নিষ্ঠার সাথে অগ্রণী ভূমিকা পালন করে।

তিনি বলেন, ছাত্র-জনতার সম্মিলিত প্রয়াসে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর কিছু টা হলেও আমরা মুক্তির স্বাদ পেয়েছি। একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র সেই মুক্তির স্বাদকে স্থায়ী করতে পারে। সেই গণতান্ত্রি রাষ্ট্র নির্মাণের জন্য তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এই মুহূর্তে আমাদের ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধ থেকে দীর্ঘ ১৭ বছর যে ভাবে লড়াইয়ে মধ্য দিয়ে পার করেছি, ঠিক তেমনি সকল ভেদাভেদ ভুলে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে গণতান্ত্রিক সরকার উপহার দিতে না পারি ততক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমাদের লড়াই অব্যাহত থাকবে। অতীতের মত আগামীতেও দলীয় নেতাকর্মীদের হাতে হাতে রেখে এই লড়াইকে বেগবান করার আহ্বান জানান অধ্যাপক নার্গিস বেগম।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বতর্মান সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সদস্য প্রকৌশলী টিএস আইয়ূব, সাবিরা নাজমুল মুন্নি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু প্রমুখ।

যশোর বিএনপি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

August 23, 2026

৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা

August 23, 2026

যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

August 23, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.