Author: banglarbhore

কোটচাঁদপুর সংবাদদাতা খেজুর গাছের রস চুরি করতে দেখে ফেলায় চোরেদের হাতে বেধড়ক মারপিটের শিকার ভুক্তভোগী গাছের মালিক রাসেল খোন্দকার (৩২)। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর সরদার পাড়া মসজিদের সামনে। ভুক্তভোগী রাসেল খোন্দকার বলেন, উপজেলার সলেমানপুর ঘোষ পাড়ার মাঠে আমার খেজুর বাগান থেকে নিয়মিত রস চুরি হওয়ায় রোববার রাতে চোর ধরতে মাঠে পাহারা দিচ্ছিলাম। এ সময় ৭/৮ জনের একটি রস চোর চক্র গাছ থেকে রস নিয়ে ভ্যানে করে যাওয়ার সময় তাদের গতিরোধ করলে তারা আমাকে দেখে নেয়ার হুমকি দিয়ে রস নিয়ে চলে যায়। পরে রোববার দুপুরে আমি ইজিবাইক নিয়ে সলেমানপুর সরদার পাড়ার মসজিদের সামনে আসলে, চোরেরা আমার গতিরোধ…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা সদর উপজেলার ছয় ইটভাটায় জেলা পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছে। সোমবার বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৪ টি ড্রাম চিমনি ও ২ টি ব্যারেল চিমনি ইটভাটায় অভিযান করে জরিমানা ও কাঁচা ইট ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শোয়েব মোহাম্মদ শোয়াইব, প্রসিকিউটর আসিফ আলম, যশোর পরিবেশ অধিদপ্তর পরিদর্শক জিহাদ হোসেন, পুলিশের টিম ও সাংবাদিকবৃন্দগণ। বেলা ১১ টায় মিরপাড়া আক্তার হোসেনের মা ব্রিক্সে টিনের চিমনি ইটভাটা সম্পূর্ণ ভেঙে দেয়া হয়। এরপর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুরে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে পিঠা উৎসব হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে পিঠা উৎসব উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। পিঠা উৎসব উপ-কমিটির আহবায়ক মহসীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন। অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বলেন, কলেজ ক্যাম্পাসে পিঠা উৎসবের আয়োজন করতে পেরে আমরা খুশি। প্রতিবছর এমন আয়োজনের চেষ্টা থাকবে। এদিকে, সোমবার সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভিড় বাড়তে থাকে। কেউ বা শাড়ি পরে পিঠার পাত্র হাতে আবার কেউবা পাঞ্জাবি পরে স্টল সাজাতে ব্যস্ত। ২২টি স্টলে কলেজের প্রত্যেক বিভাগের শিক্ষার্থীরা হরেক রকমের পিঠা উপস্থাপন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ প্রস্তুতকারকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে যশোর সদরের কানাইতলায় এমআর এগ্রো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেষ্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এ মতবিনিময় সভা করা হয়। মতবিনিময় সভায় অধুনিক কৃষি যন্ত্রপাতি প্রস্তুত ও ব্যবহারের বিষয়ে আলোচনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক ও কৃষকরা তাদের মতামত ব্যাক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও এফএমপিই বিভাগ গাজীপুরের প্রকল্প পরিচালক ড. মো. নুরুল আমিন, প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের প্রাক্তন পরিচালক ড. মো. আইয়ুব হোসেন, যশোর আরএআরএস’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাউছার উদ্দিন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা নেতা, দেশপ্রেমিক সেনানায়ক এবং দক্ষ রাষ্ট্রনায়ক। জেড ফোর্সের প্রধান হিসেবে তিনিই একমাত্র ফোর্স প্রধান যিনি দেশের ভিতরে থেকে মুক্তিযুদ্ধে সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তার স্বাধীনতার ঘোষণা গোটা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করেছিল। যুদ্ধকালীন সময়ে তার বীরত্ব ও দূরদর্শিতা মুক্তিযুদ্ধে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এ কথা বলেন। রোববার বিকেলে যশোর বিডি হলে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মনিরামপুরে জামায়াত নেতার আলমসাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ঘেরের মাছ মনে করে জামায়াত নেতার মাছ লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আলমসাধু ভর্তি মাছ লুটের ঘটনা সিসি টিভির ভিডিও ফুটেজে ধরা পড়েছে। শনিবার দুপুরে উপজেলার কালিবাড়ি মোড় হতে কপালিয়া বাজারে বিক্রির উদ্দেশে আলমসাধুতে করে মাছ আড়তে নেয়ার সময় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। শনিবারের ঘটনা হলেও বিষয়টি রোববার দুপুরে প্রকাশ্যে আসে। জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের বাড়ি মণিরামপুরের দুর্বাডাঙ্গা ইউনিয়নে। স্থানীয় ঘুঘুদা বিলে তার মাছের ঘের রয়েছে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ‘তালবাহানা’ চলছে বলে অভিযোগ করেছেন ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। রোববার দুপুরে শহরের নীল রতন ধর রোডস্থ অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরে তা আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির সদস্য সচিব চৈতন্য কুমার পাল। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, ভবদহ জলাবদ্ধ অঞ্চলে অধিকাংশ জমিতে বোরো চাষ করা সম্ভব হচ্ছে না। কৃষি অফিস অসত্য তথ্য প্রদান করে সরকারকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যোগদানের ১০ দিনের মাথায় ওএসডি হলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের চেয়ারম্যান অধ্যাপক ড. খোন্দকার কামাল হাসান। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মাহবুব আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক খন্দকার কামাল হাসানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। গত ৮ জানুয়ারি যশোর শিক্ষা বোর্ডে চেয়ারম্যান হিসেবে পদায়ন করে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে, কামাল হাসানের স্থলে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে অধ্যাপক ড. আসমা বেগমকে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক আদেশে এই নিয়োগ দেয়া হয়েছে। ড. আসমা ঢাকার সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। জানা যায়, ড. খোন্দকার কামাল হাসান…

Read More

# ক্ষোভ নাগরিক সমাজের বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌর এলাকায় ভূ-গর্ভস্থ পানি উত্তোলনে সাবমার্সিবল পাম্প ব্যবহারকারী বাসা-বাড়ির মালিকদের মাসে তিনশ’ টাকা বিল গুণতে হবে। ইতোমধ্যে তিন হাজার বাড়ির মালিককে সাবমার্সিবল বিল ইস্যু করেছে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার সরবরাহকৃত পানি না নিয়ে বিকল্প উৎসের ব্যবহার করায় তাদেরকে এই বিলের আওতায় আনা হয়েছে। পৌরসভার এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে নাগারিক কমিটি। জানা যায়, যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রতিদিন ২ কোটি ৪৪ লাখ ২০ হাজার লিটার পানির চাহিদার বিপরীতে পৌরসভা উত্তোলন করে ২ কোটি ১১ লাখ লিটার পানি। পৌরসভার সরবরাহে প্রতিদিন ৩৩ লাখ লিটার পানি ঘাটতি থাকছে। সরবরাহ পানি ঘাটতি ও সংযোগ না থাকায়…

Read More

# নাগরিকদের সচেতন হওয়ার তাগিদ বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন ও ড্রেন পরিস্কারের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ড্রেন পরিস্কার না করায় প্রায় ১৬ লাখ টাকা মজুরি খরচ হয়েছে। এতে বর্ষার মৌসুমে দীর্ঘদিনের জলাবদ্ধতা কিছুটা হলেও দূর হবে। এছাড়া সরকারি মাইকেল মধুসূদন কলেজের দক্ষিণ গেট সংলগ্ন সড়কটি স্থায়ীভাবে সংস্কারের কথা ভাবছে পৌরসভা। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এসব কথা জানান পৌর প্রশাসক রফিকুল হাসান। তিনি আরও বলেন, এমএম কলেজের রাস্তাটি করতে প্রায় ১৮ কোটি টাকা খরচ হবে। কোভিট-১৯ প্রজেক্ট থেকে ৬ কোটি টাকার ব্যবস্থা করা যাচ্ছে। বাকি টাকার ব্যবস্থা হলে রাস্তাটি সংস্কারের…

Read More