Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১৬, ২০২৫

মণিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তালিকায় ত্যাগিদের নাম নেই

তালিকা প্রণয়নে জড়িতদের অবাঞ্ছিত ঘোষণা
banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা

যশোরের মণিরামপুরে ঘোষিত ছাত্র প্রতিনিধির তালিকায় ত্যাগিদের ঠাঁই মেলেনি। যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনার পরিপন্থি বলে একটি অংশের অভিযোগ। প্রতিবাদে ঘোষিত কমিটি থেকে নিজেদের নাম প্রত্যাহারসহ বিতর্কিত তালিকা প্রণয়নে জড়িতদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনে যারা অগ্রভাগে থেকে লড়াই-সংগ্রাম ও সংগঠনের জন্য অর্থ, শ্রম ও সময় ব্যয় করেছেন, তাদের রাখা হয়নি বলে ওই অংশটির অভিযোগ। প্রতিবাদে পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন বিক্ষুব্ধ পক্ষটি।

রোববার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ অংশের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সার্জিন হাসান ফাহিম। তিনি বলেন, তারা জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম থেকেই সরব ছিলেন। এ কারনে ২৪’র ১৯ জুলাই উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে তাদের ডাকা প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় পণ্ড হয়। এদিন বিকেলে মণিরামপুর সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণকারিরা ওই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী বাহিনীর হাতে মারপিটের শিকার হন।

তিনি আরো বলেন, এই অযৌক্তিক প্রতিনিধি তালিকা ঘোষণার মাধ্যমে আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য ও ন্যায়সংগত দাবিকে প্রহসনে পরিণত করা হয়েছে। অবিলম্বে প্রতিনিধি তালিকা পুনর্গঠনের মাধ্যমে প্রকৃত সংগ্রামকারীদের স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করতে হবে। প্রকৃত সংগ্রামকারীদের সম্মান প্রদানের মাধ্যমেই এই আন্দোলনের মূল চেতনা ও আদর্শ বজায় থাকবে বলে তারা মনে করেন। এ সময় উপস্থিত বিক্ষুব্ধ অংশটি জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাশেদ খান, ফাহিম আল ফাত্তাহ, লিখন, তানভির সংগ্রাম, দেবব্রত বিশ্বাস, সোহানুর রহমান সোহাগ, সোহেল রানা সহ যারা এই বিতর্কিত তালিকা প্রণয়নে জড়িতদের মণিরামপুরে অবাঞ্ছিত ঘোষণা করে।

পরে বিক্ষুব্ধ এই অংশটি পৌরশহরে বিক্ষোভ মিছিল করে। উপস্থিত ছিলেন সার্জিন হাসান ফাহিন, মেহেদি হাসান অনিক, মাসুম বিল্লাহ সজীব, ফয়সাল হোসেন, অভি হাসানসহ প্রায় অর্ধশত বিক্ষুব্ধ শিক্ষার্থী।

মণিরামপুরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.