Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রান্তিক মানুষের না-বলা গল্পে আইডিয়ার ২৬৮তম ‘ফ্রাইডে মিল’
  • সড়ক-সেতু থেকে হাসপাতাল, উন্নয়নের নতুন পথে যশোর
  • যশোরে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ
  • যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩, প্রাইভেট কার জব্দ
  • যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ,দুই শ্রমিক আহত
  • যশোরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু
  • কারাভোগ করে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি
  • মণিরামপুরে জয়তী সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রান্তিক মানুষের না-বলা গল্পে আইডিয়ার ২৬৮তম ‘ফ্রাইডে মিল’

banglarbhoreBy banglarbhoreNovember 28, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
সমাজের প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, খাদ্যাভ্যাস, প্রত্যাশা ও প্রতিদিনের বাস্তবতা তাদের নিজেদের মুখে শোনার মধ্য দিয়ে ব্যতিক্রমী এক আয়োজন করেছে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা।

সংস্থাটির নিয়মিত সাপ্তাহিক মানবিক উদ্যোগ ‘আইডিয়া ফ্রাইডে মিল’-এর ২৬৮তম সপ্তাহ উপলক্ষে শুক্রবার যশোরের আইডিয়া প্রাঙ্গণে ‘তাঁহাদের হাঁড়ির গল্প’ শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমাজের প্রান্তিক পর্যায়ের চারজন মানুষকে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তারা হলেন—শ্রমজীবী আশরাফ হোসেন, রিকশাচালক হাসেম আলী, রিকশাচালক মোস্তাফিজ আলী এবং গৃহকর্মী সুন্দরী। অনুষ্ঠানে তারা নিজেদের জীবনযাপন, উপার্জন, পারিবারিক বাস্তবতা, সন্তানদের চাওয়া-পাওয়া ও প্রতিদিনের সংগ্রামের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

শ্রমজীবী আশরাফ হোসেন তার সন্তানের একটি আবেগঘন অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, পাশের বাড়িতে পোলাও ও ভালো খাবার রান্না হলে আমার ছেলে জানতে চায়, আমরা কবে এমন খাবার খেতে পারব। আমি শিগগিরই খাওয়ানোর আশ্বাস দিই। কিন্তু নিজের সামর্থ্যে কবে সেই ইচ্ছা পূরণ করতে পারব তা অনিশ্চিত। এমনকি ঈদের মতো আনন্দের দিনেও অনেক সময় অন্যের সহযোগিতার ওপর নির্ভর করতে হয়।

রিকশাচালক হাসেম আলী বলেন, আমাদের সামর্থ্য নেই হাঁড়ি নিয়ে গর্ব করার। আজ আপনাদের দাওয়াতে আমার সন্তান ভালো খাবার পাবে, আবার কবে পাবে জানি না। তবু প্রতি শুক্রবারে এখন একটা আশ্বাস থাকে যে ‘আইডিয়া’ আছে—অন্তত আমার সন্তান এখান থেকে একবেলা ভালো খাবার পাবে। তাদের বক্তব্যে সমাজের অর্থনৈতিক বৈষম্য এবং প্রান্তিক পরিবারগুলোর প্রতিদিনের না-বলা বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে।

বক্তারা মনে করেন, সমাজের সামর্থ্যবান মানুষগুলো একটু আন্তরিকতা নিয়ে পাশে দাঁড়ালে এসব পরিবারের জীবনে স্বস্তি ও আনন্দ যোগ হতে পারে। আয়োজনে সভাপতিত্ব করেন আইডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা হামিদুল হক শাহীন। তিনি বলেন,আমরা অতি সাধারণ মানুষ; আমার ছেলেমেয়েরা একসাথে এই প্রকল্প চালায়।

২৬৭টি শুক্রবার নিরবচ্ছিন্নভাবে আমরা এই কার্যক্রম চলমান রেখেছি। আমার দোয়া, আইডিয়া ফ্রাইডে মিল যেন কেয়ামত অবধি জারি থাকে। উচ্চবিত্ত যেন বোঝে, তাঁর খাবারে ওই প্রান্তিক মানুষের হক আছে। এর জন্য অনেক খরচ করতে হয় না, সবাই অল্প অল্প যোগ হলেও একবেলায় আমরা অনেকের জন্য আয়োজন করতে পারি।
উল্লেখ্য, ২০২১ সালের ১৫ অক্টোবর যাত্রা শুরু করা ‘আইডিয়া ফ্রাইডে মিল’-এর মূল লক্ষ্য সুবিধাবঞ্চিত মানুষের কাছে ভালো

খাবার পৌঁছে দেয়া। হামিদুল হক শাহীনের মানবিক দর্শন থেকেই এর স্লোগান নির্ধারিত হয়েছে—‘আমরা যোগ হলে সবারই খাবার মেলে’। প্রতি শুক্রবার জুমার নামাজের পর আইডিয়ার শিক্ষার্থীরা নিজেরা রান্না করে এতিম শিশু, পথের অনাহারী মানুষ, বস্তিবাসী, শ্রমজীবী, রিকশাচালক, গৃহপরিচারিকা ও বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের মধ্যে এই খাবার বিতরণ করেন।

আইডিয়া ফ্রাইডে মিলের কো-অর্ডিনেটর শাহারিয়া ইয়াসমিন মীম জানান, বিগত ২৬৭ সপ্তাহে নানা বাধাবিপত্তি ও অসুস্থতা সত্ত্বেও কার্যক্রমটি কখনো বন্ধ হয়নি।

রমজান মাসে এটি ‘আইডিয়া ফ্রাইডে ইফতার’ নামে পরিচালিত হয়, যেখানে প্রান্তিক মানুষদের আমন্ত্রণ জানিয়ে ইফতার করানো হয়। সুহৃদরা স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হলেও এই শিরোনামে কখনো আলাদাভাবে তহবিল সংগ্রহ করা হয় না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোমা খান, সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস, আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের সভাপতি তানজিয়া জাহান মমতাজ, আইডিয়া স্পোকেনের কো-অর্ডিনেটর নাবিলা সুলতানাসহ সংস্থার স্বেচ্ছাসেবী ও গণমাধ্যমকর্মীরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সড়ক-সেতু থেকে হাসপাতাল, উন্নয়নের নতুন পথে যশোর

    November 28, 2026

    যশোরে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

    November 27, 2026

    যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩, প্রাইভেট কার জব্দ

    November 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.