Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সিভিল এভিয়েশন কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreMarch 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক 

বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল দাবিতে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচকের) কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর বিমানবন্দরে সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঘন্টাব্যাপি মানববন্ধনে শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এ সময় তারা এভসেক বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করা, বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণভাবে বাস্তবায়ন, প্রতিষ্ঠানটিকে কাঠামোগতভাবে শক্তিশালীকরণের দাবি জানান। একই সাথে বেবিচকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সিদ্ধান্ত অবিলম্বে বন্ধ, ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় সব জনবল প্রত্যাহার, ১০ সদস্যের পরিচালনা পর্ষদের বিদ্যমান বৈষম্য দূর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা আরও বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আওতাধীন ‘এভিয়েশন সিকিউরিটি’ বিভাগ অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা বিধানে কাজ করে আসছে। এ বিভাগ থাকার পরও বাংলাদেশ এয়ারলাইনস সিকিউরিটি ফোর্স নামের নতুন একটি বিভাগ গঠনের প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। বেবিচকের পর্ষদ সভায় আলোচনার জন্য এ প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক ও গভীর ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন বক্তারা।

কর্মসূচিতে বিমানবন্দরের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এ সময় তারা ছয় দফা দাবি তুলে ধরেন। এই দাবিগুলোর মধ্যে রয়েছে, এভিয়েশন সিকিউরিটি বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে। বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে প্রতিষ্ঠানটির কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত হয়। বেবিচকের অধীন বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সিদ্ধান্ত অবিলম্বে বন্ধ করতে হবে। ২০১৬ সালে চালু করা ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় জনবল মোতায়েন কার্যক্রম থেকে খুব দ্রুত বেরিয়ে আসার সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া ১০ সদস্যের পরিচালনা পর্ষদের বিদ্যমান বৈষম্য দূর করতে হবে, বেবিচকের প্রকৃত প্রতিনিধি নিশ্চিত করতে হবে।

কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.