Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শোভাযাত্রা
  • এমপি নজরুল : প্রথম স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমালেও মরিয়ম ঘুমাতেন বারান্দায়
  • যশোরে প্লান পাস না করেই বহুতল ভবন নির্মাণ
  • বেনাপোলে ২৫ কেজি গাঁজাসহ চোরাচালানি মালামাল আটক
  • শহরময় এসির তার-পাইপ চুরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন!
  • পাশাপোলে জামায়াতের রুকন সম্মেলন
  • আশাশুনিতে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
  • ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অতিরিক্ত পুলিশ সুপার ফখরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

banglarbhoreBy banglarbhoreDecember 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
এপিবিএনএর অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসানসহ র‌্যাবের ৬ সদস্যের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। অভিযুক্তরা র‌্যাব-১০ এ দায়িত্ব পালনকালে ক্রসফায়ারের ভয় দেখিয়ে জমি, ব্যবসা প্রতিষ্ঠান দখল, অর্থ আদায় ছাড়াও ক্ষমতার প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে এ মামলা করা হয়েছে। বুধবার দুপুরে শিউলি খাতুন নামে এক ভুক্তভোগী যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন। বিচারক অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডির হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। অপর অভিযুক্তরা হলেন- র‌্যাব-১০ এর সাবেক সদস্য সুবেদার কাজী বদরুল আলম (বিজিবি), এসআই (নিরস্ত্র) মো. আইয়ুব হোসেন, এস.আই (সশস্ত্র) অশোক কুমার হালদার, এসআই (নিরস্ত্র) মো. আনিছুর জামান ও ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. মফিজুল আলম।

অভিযোগে উল্লেখ করা হয়েছে-এএসপি ফখরুল হাসান র‌্যাব-১০ এ দায়িত্ব পালনকালে ২০২২ সালের ১৪ এপ্রিল ঝিকরগাছার কাশীপুর গ্রামের শাহজাহান ও তার নবম শ্রেণি পড়ুয়া সন্তান রায়হান কবিরকে তুলে নিয়ে একটি গোডাউনে আটকে রাখে। সেখানে দুদিন ধরে পিতা-পুত্রের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে জমি ও ব্যবসা প্রতিষ্ঠান লিখে নেয় ও চেকের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে। সব হারিয়ে শাহজাহান মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ২০২৩ সালের ২০ জানুয়ারি মালয়েশিয়ার উদ্দেশ্য রওয়ানা দেন। কিন্তু আগের রাতে এএসপি ফখরুল হাসান ক্ষমতার প্রভাব খাটিয়ে কেরানীগঞ্জ থানায় শাহজাহানকে আসামি করে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে হয়রানিমূলক মামলা দায়ের করে। এরপর থেকে প্রবাসে ফেরারি জীবন-যাপন করছে শাহজাহান।

বাদী পক্ষের আইনজীবী অ্যাড. আব্দুল্লাহ-আল-নোমান জানান, অভিযুক্তরা র‌্যাব-১০’এ দায়িত্ব পালনকালে ক্রসফায়ারের ভয় দেখিয়ে জমি, ব্যবসা প্রতিষ্ঠান দখল, অর্থ আদায় ছাড়াও ক্ষমতার প্রভাব খাটিয়ে মামলা করে হয়রানি করছেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে অধিকতর তদন্তের জন্য সিআইডির হস্তান্তরের নির্দেশ দিয়েছে

মামলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শোভাযাত্রা

    September 28, 2026

    এমপি নজরুল : প্রথম স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমালেও মরিয়ম ঘুমাতেন বারান্দায়

    September 28, 2026

    যশোরে প্লান পাস না করেই বহুতল ভবন নির্মাণ

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.