Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৬ বাংলাদেশি
  • চৌগাছায় সৎ মেয়েকে ধর্ষণচেষ্টা : গ্রেপ্তার
  • প্রতিষ্ঠাবার্ষিকী সফলে যশোর সদর উপজেলা যুবদলের প্রস্তুতি সভা
  • যশোরে বিদেশি মদসহ রাজা আটক
  • মণিরামপুরে ভাটা মালিকের ওপর সন্ত্রাসী হামলা : হুমকিতে বাদী ও তার পরিবার
  • যশোরে যাত্রা শুরু অ্যান্টারেস গ্লোবাল’র
  • লোহাগড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা : নারীসহ আটক ২, বিচার দাবিতে মিছিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

অভয়নগরের কাছে হারলো কালীগঞ্জ

banglarbhoreBy banglarbhoreOctober 4, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খাজুরা সংবাদদাতা :
যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় যশোরের অভয়নগর ফুটবল একাদশ ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদরপুরের হাসিব ফুটবল একাদশ।

শনিবার বিকেল চারটায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেফারি শম্ভু চৌধুরীর বাঁশিতে মাঠে গড়ায় খেলা।নির্ধারিত সময়ের প্রথমার্ধের ২৫ মিনিটে চমৎকার গোলে গোলমুখ খোলেন কালীগঞ্জের স্টাইকার রাকিব।

দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে অভয়নগরের উইংগার বিপ্লব একটি গোল করে খেলায় সমতা ফেরান। এতে অনেকটা নড়েচড়ে বসে প্রতিপক্ষরা শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণ। দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটে অভয়নগরের স্টাইকার রিয়াজ আরেকটি গোল করে ব্যবধান বাড়ান। ফলে ২-১ গোলে অভয়নগরের কাছে পরাজয় বরণ করে কালীগঞ্জ একাদশ।

খেলা শেষে সন্ধ্যায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ইন্সপেক্টর (এডমিন) রেজাউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মালয়েশিয়া প্রবাসী মাহবুর রহমানের বড়ভাই রুবেল হোসেন ও জহুরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল জব্বার বিশ্বাস।

খাজুরা বাজার ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক কামাল হোসেন ও ক্রীড়া সংগঠক জামাল হোসেনের পক্ষ থেকে বিজয়ী দলের উইংগার বিপ্লবের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা। খেলার ধারাবিবরণীতে ছিলেন, সুলতান মাহমুদ ও ইফতেখার পিপুল।

আগামী ১০ অক্টোবর টুর্নামেন্টের তৃতীয় খেলায় মুখোমুখি হবে খুলনা মহানগরীর নর্থ ক্লাব ও ঝিনাইদহের কালীগঞ্জ পিকেসি স্পোর্টিং ক্লাব।টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ১ লাখ ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ ৮০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৬ বাংলাদেশি

    October 22, 2026

    চৌগাছায় সৎ মেয়েকে ধর্ষণচেষ্টা : গ্রেপ্তার

    October 22, 2026

    প্রতিষ্ঠাবার্ষিকী সফলে যশোর সদর উপজেলা যুবদলের প্রস্তুতি সভা

    October 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.