Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে র‌্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
  • বাঘারপাড়ায় নাশকতা মামলায় আ. লীগের ৭ নেতা-কর্মী আটক
  • আনুলিয়ায় চাঁদাবাজি, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
  • লোহাগড়ায় আ.লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ
  • বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক
  • চুড়ামনকাটি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
  • মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ৩
  • বজ্রপাত প্রতিরোধে যশোরে স্কয়ার’র তালগাছের চারা রোপণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে উচ্ছেদের পর ফের দখলে ফুটপাত

banglarbhoreBy banglarbhoreSeptember 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা

যশোরের অভয়নগরে যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন নওয়াপাড়া সরকারি খাদ্যগুদামের সামনে দখলমুক্ত করা ফুটপাত ফের দখল করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত ১১ জুলাই দুপুরে নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে নওয়াপাড়া সরকারি খাদ্যগুদামের সামনে মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় ১৮টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। পরবর্তীতে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্থানীয় দুর্বৃত্তরা ওই ফুটপাত পুনরায় দখল করতে বিভিন্ন স্থাপনা নির্মাণ শুরু করে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নতুন করে বাঁশের খুটি, কাঠের প্রাচীর ও টিনের চাল দিয়ে বেশ কয়েকটি দোকানঘর নির্মাণ করে ফুটপাত দখল করা হয়েছে। যে কারণে পথচারীরা ঝুঁকি নিয়ে মহাসড়কের ওপর দিয়ে চলাচল করছে।

দখলে থাকা অস্থায়ী কয়েক দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি দোকান ঘরের জন্য প্রতিদিন ১০ টাকা করে চাঁদা দিতে হয়। তবে কে বা কারা চাঁদা আদায় করে সে সম্পর্কে কিছু বলা যাবে না।

পথচারীদের দাবি, তদন্তপূর্বক ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উঠিৎ। তাহলে পুনরায় কেও দখল করার সাহস পাবে না। শুধু মহাসড়কের ফুটপাত নয়, অভয়নগর উপজেলার বিভিন্ন সরকারি রাস্তা ও জমি দখলমুক্ত করা প্রয়োজন।

এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদের পর কে বা কারা পুনরায় দখল করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। নওয়াপাড়া সরকারি খাদ্যগুদামের সামনে ফুটপাত পুনরায় দখলমুক্ত করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গ্রাফিতি করা হবে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে র‌্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

    October 2, 2026

    বাঘারপাড়ায় নাশকতা মামলায় আ. লীগের ৭ নেতা-কর্মী আটক

    October 2, 2026

    আনুলিয়ায় চাঁদাবাজি, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

    October 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.