Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মায়ের কবরের পাশে চিরনিদ্রায় স্ত্রী ও দুই মেয়েসহ ছেলে
  • যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত
  • বাংলার ভোর উপদেষ্টা হারুন-অর-রশিদের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা
  • আলোচিত সাবেক ওসি বিপ্লব নাথ গ্রেপ্তার
  • যশোরে ছাত্রদলের কর্মী সভা
  • প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধা বঞ্চিত যশোর অঞ্চলের মানুষ
  • ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কাউন্সিলর মিলনসহ ৭ জনের নামে চাঁদাবাজি মামলা, আটক এক

banglarbhoreBy banglarbhoreFebruary 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে ঘের মালিকের কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগে কারাগারে আটক পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলনসহ (টাক মিলন) ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ এই মামলায় সন্দেহজনকভাবে মাহবুবুল আলম বিদ্যুৎ নামে একজনকে আটক করেছে। ২০২৩ সালের ১৪ আগস্ট সদর উপজেলার মোবারককাটি গ্রামে ওই ঘটনায় ভুক্তভোগী একই উপজেলার ফুলবাড়ি গ্রামের গোলাম মোস্তফা গতকাল কোতোয়ালি থানায় মামলাটি করেন।

আটক মাহবুবুল আলম বিদ্যুৎ সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা।
মামলায় বাদী উল্লেখ করেছেন, ২০২২ সালের ৯ জানুয়ারি সদরের মোবারককাটি গ্রামে একটি পুকুরসহ জমি কিনে মাছের চাষাবাদ করে আসছিলেন। আসামি জাহিদ হোসেন মিলনের নেতৃত্বে অন্যান্যরা দীর্ঘদিন ধরে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে খুন জখমের হুমকি দেয়া হয়।

২০২৩ সালের ১৪ আগস্ট কাউন্সিলর মিলনের নেতৃত্বে কয়েকজন তার মৎস্য ঘেরে যান। এ সময় পূর্বে দাবিকৃত টাকা না দেয়ায় তাকে এলোপাতাড়ি মারপিটের পর হত্যার হুমকি দিয়ে চলে যায়। বাধ্য হয়ে কয়েক মাস আগে যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া কাঁঠালতলায় গিয়ে জাহিদ হোসেন মিলনের বাড়িতে বসে চাঁদা স্বরূপ ৫০ হাজার টাকা দেন। কিন্তু তারপরও পূর্বের দাবিকৃত দুই লাখ টাকা না দিলে হত্যার হুমকি দেয়া হয়। এই ঘটনায় তিনি কোতোয়ালি থানায় কাউন্সিলর মিলনসহ সাতজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। পুলিশ নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে ২৩ ফেব্রুয়ারি রাতে বাড়ি থেকে এই মামলার সন্দেহজনক আসামি মাহবুবুল আলম বিদ্যুৎকে আটকের পর শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই তাপস কুমার আঢ্য জানিয়েছেন, মামলার অন্য আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলনকে মদ্যপ অবস্থায় আটক করে পুলিশ। বর্তমাসে সে কারাগারে অন্তরীণ আছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মায়ের কবরের পাশে চিরনিদ্রায় স্ত্রী ও দুই মেয়েসহ ছেলে

    October 29, 2026

    যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    October 29, 2026

    ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত

    October 29, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.