Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা
  • বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
  • খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল
  • ভোটের ফল নিয়ে যশোরে রাজনৈতিক মহলে যত আলোচনা
  • সাতক্ষীরা-১ আসনে পুনরায় ভোটগ্রহণের দাবি
  • খাজুরায় ৫ কৃষক পুরস্কৃত
  • জীবননগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মাগুরায় সংবাদ সম্মেলনে নির্বাচনী অবস্থান তুলে ধরল বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে মডার্ন হাসপাতাল অপারেশন থিয়েটার সিলগালা

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর সংবাদদাতা

যশোরের কেশবপুরে বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই মডার্ন হাসপাতালে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো) দিয়ে সিজার করার অভিযোগে ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।

সোমবার দুপুরে অপারেশন থিয়েটারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সিলগালা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শহরের মডার্ন হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই রোববার অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোস্তফা কামরুজ্জামান সিজারিয়ান অপারেশন করছিলেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্লিনিকের অপারেশন থিয়েটারে গিয়ে সেকমো মোস্তফা কামরুজ্জামানকে হাতেনাতে ধরে ফেলেন। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করা হয়। অ্যানেস্থেসিয়া ছাড়াই অপারেশন করার অভিযোগ ওঠে।

এরই পরিপ্রেক্ষিতে সোমবার কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মডার্ন হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর, মেডিক্যাল অফিসার ডা. এস এম আবু জাহিদ ও ডা. জি এম এস কে ডালিম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, ‘বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই মডার্ন হাসপাতালে সেকমো দিয়ে অপারেশন করার বিষয়ে সত্যতা পেয়ে ক্লিনিকের অপারেশন থিয়েটারটি সিলগালা করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মডার্ন হাসপাতালের অপারেশন কার্যক্রম বন্ধ থাকবে।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.