Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ‘জুতা মিছিল’

ভিজিএফের চাল বিতর্ক
banglarbhoreBy banglarbhoreMarch 24, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
কেশবপুর পৌরসভায় সরকারের বিশেষ বরাদ্দের (১০ কেজি চাল) তালিকা থেকে নাম বাদ দেয়ার প্রতিবাদে বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে জুতা মিছিল হয়েছে। সোমবার পৌরসভার ৪ নম্বর আলতাপোল ওয়ার্ডের বঞ্চিত মহিলারা এ বিক্ষোভ করেন। এ সময় তারা উপজেলা পরিষদ ও পৌরসভার অফিস ঘেরাও ও বিক্ষোভ করে। একপর্যায়ে জুতা নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দেয়।

বিক্ষোভকারীরা তাদের নাম বাদ দিয়ে তালিকা প্রস্তুত করার অভিযোগ এনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের বাড়ি ঘেরাও করে নানা ধরনের স্লোগান দিতে থাকে। প্রায় আধাঘন্টা অবস্থানকালে উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে চাল দেয়ার আশ্বাস দিলে তারা স্থান ত্যাগ করে। এ ঘটনায় পৌর শহরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, দলের পদে থেকে কোন প্রকার অনিয়ম, দুর্নীতি, জমি দখল, সালিশ বাণিজ্য, টিসিবি কার্ড, ভিজিএফ কার্ডে হস্তক্ষেপ করা যাবে না। দলের নির্দেশনা অমান্য করে কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম ভিজিএফ কার্ডে পূর্বের তালিকা বাদ দিয়ে পছন্দমত ব্যক্তিদের নাম দিয়েছেন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। চাল বঞ্চিতরা শেখ শহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও বিএনপির নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু বলেন, তার ওয়ার্ডে বিগত তালিকা অনুযায়ী ৫৬০ জনকে চাল দেয়া হতো। সরকার পতনের পর থেকে নতুনভাবে তালিকা করা হলে তাদের ভেতর থেকে ৩শ’ জনকে বাদ দেয়া হয়েছে। যাদের অধিকাংশ অসহায় ও দরিদ্র। এভাবেই প্রতিটা ওয়ার্ডে অসহায় লোকদের বাদ দিয়ে নিজের পছন্দমত ব্যক্তিদেও নামের তালিকা করা হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।

এ বিষয়ে কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে।

এ বিষয়ে কেশবপুর পৌরসভার সচিব এনামুল হক বলেন, আমি আজ যোগদান করেছি। এ বিষয়ে বিস্তারিত না জেনে কিছুই বলতে পারবোনা।

সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ‘জুতা মিছিল’
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.