Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লাইট চুরির ঘটনায় মারপিট : থানায় অভিযোগ
  • ট্রাভেল এজেন্সি আইন সংশোধনের খসড়া বাতিল দাবিতে আটাবের মানববন্ধন
  • অমিত-সাবুসহ ৯২ নেতাকর্মীর অব্যাহতি চেয়ে আদালতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন
  • আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া আটক
  • যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ওএমএস ডিলার আছাদুজ্জামান জিদানের বিরুদ্ধে সুবিধাভোগিদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ
  • যশোর জোনে ২৬শ’ কৃষক প্রণোদনার আওতায় তুলা চাষে সম্ভাবনার হাতছানি
  • খুলনার ৮ হত্যাসহ ১২মামলার আসামি চিংড়ি পলাশ যশোরে গ্রেপ্তার
  • সার সংকট, দুর্নীতি-অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে ৫ দফা দাবি কৃষক খেতমজুর সমিতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ডিসেম্বর ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গহীন সুন্দরবনের গাছের ডাল থেকে বৃদ্ধা উদ্ধার

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৪, ২০২৫No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা ও শ্যামনগর সংবাদদাতা
গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা ষাটোর্ধ্ব এক বৃদ্ধা নারীকে উদ্ধার করেছে দুই জেলে।


বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুজুলি খালের পাশের একটি গাছ থেকে তাকে উদ্ধার করে বাড়ি ফেরেন তারা।


ওই বৃদ্ধ নারী তার নাম বলছেন শুকুরুন নেছা। স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে, নাম রফিকুল। এছাড়াও তিনি তার ঠিকানা বলেছেন খুলনার তেরখাদা থানার কাটাংগা গ্রাম। এছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি। তাকে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।


গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আলমগীর খাঁ জানান, তিনি ও তার সহযোগী রহমান গাজী তিন দিন আগে কাঁকড়া ধরতে যান সুন্দরবনে। কাঁকড়া ধরে বৃহস্পতিবার বিকালে বাড়ি ফিরে আসার সময় বাদুজুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধা নারীকে শুয়ে থাকতে দেখেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।  


গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বৃদ্ধা এখন তিনি ইউনিয়ন পরিষদের হেফাজতে আছেন।


এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম বলেন, গতকাল রাতে এমন একটি ঘটনার কথা আমরা জানতে পেরেছি। কিভাবে এই বৃদ্ধা বড় বড় নদী পার হয়ে গহীন বনে গেলেন, তা শুধু তিনিই বলতে পারবেন। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

গাছের ডাল বৃদ্ধা উদ্ধার
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

লাইট চুরির ঘটনায় মারপিট : থানায় অভিযোগ

ডিসেম্বর ৯, ২০২৫

ট্রাভেল এজেন্সি আইন সংশোধনের খসড়া বাতিল দাবিতে আটাবের মানববন্ধন

ডিসেম্বর ৯, ২০২৫

অমিত-সাবুসহ ৯২ নেতাকর্মীর অব্যাহতি চেয়ে আদালতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন

ডিসেম্বর ৯, ২০২৫
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.