Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • ভরণপোষণ না দেয়ার অভিযোগে যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
  • যশোরে দুই যুবলীগ নেতা আটক
  • যশোরে অপহরণের পর শিশু ধর্ষণের অভিযোগ
  • শতাধিক অনাপত্তি সনদ বাতিল ভারত-বাংলাদেশ ইলিশ বাণিজ্যে ছেদ
  • যশোর শিক্ষা বোর্ডের সাময়িক বরখাস্ত তিন কর্মকর্তা-কর্মচারিকে নিয়মিত অফিস করতে হবে
  • যশোরের সাবেক এমপি মনির ও মেয়র রেন্টু দম্পতির বিরুদ্ধে মামলার অনুমোদন দুদক’র
  • হারিয়ে যেতে বসেছে যশোরের ঐতিহাসিক তিন রেলস্টেশন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গ্রীস্মে শীতের সবজি আবাদে লাভাবন কোটচাঁদপুরের কৃষক

banglarbhoreBy banglarbhoreSeptember 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা

ঝিনাইদহের কোটচাঁদপুরের মাটিতে বছর জুড়ে নানা ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে। গত কয়েক বছর শীতের সবজি ফুল ও বাঁধা কপি গ্রীস্মে আবাদ করে লাভবান হচ্ছে কৃষক। বাজার ব্যবস্থাপনা ভালো থাকায় কৃষকরা বেশি সুবিধা পাচ্ছেন।
কৃষকরা বলেন, গ্রীস্মকালীন ফুল ও বাঁধাকপি বছরের আষাঢ়ের প্রথমে শুরু হয়। প্রতিবিঘা জমিতে ৩-৪ হাজার পর্যন্ত চারা রোপণ করা যায়। বীজতলায় চারাগাছ থেকে শুরু করে মাত্র ৩ মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা উৎপাদন খরচ করে, বিঘা প্রতি প্রায় লক্ষাধিক টাকা বিক্রি করা যায়। উপজেলার সাফদারপুরের কৃষক আমিরুল ইসলাম বলেন, এবছর তীব্র গরম ও বেশি পরিমাণ বৃষ্টিতে প্রতিকুল আবহাওয়াতেও তিন মাস, অর্থাৎ ৯০ দিনের মধ্যে কপি বাজারজাত করতে পেরেছে চাষীরা।

প্রতি বিঘা জমিতে বাঁধাকপি ৫ টন ও ফুলকপি ৩ টন উৎপাদন হয়ে থাকে। এতে কৃষকরা মোটা অঙ্কের টাকা লাভবান হয়ে থাকে। কোটচাঁদপুর উপজেলার লক্ষীপুর গ্রামের চাষি ইসাহক আলী বলেন, এ বছর প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা। বর্তমান বাজার দাম ভালো থাকায় বেশ ভালো লাভ হচ্ছে। গত বছরও বিঘা প্রতি কপি বিক্রি করে খরচ বাদে চাষীরা ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হয়েছিল।

পাইকার ব্যাবসায়ী সিরাজুল ইসলাম বলেন, কপির বাজার চাহিদা ও সাইজের উপর দাম নির্ভর করে। এবছর কপির সাইজ কিছুটা ছোট হয়েছে। তিনি প্রতিপিস ফুল ও বাঁধাকপি ১৮ থেকে ২২ টাকায় কৃষকের জমি থেকে কিনে করে রাজধানী ঢাকায় পাঠিয়ে দেন। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার সাইদ সিদ্দিকী (সংযুক্ত) জানান, কৃষি বিভাগের হিসেবে, জেলাতে ফুল ও বাঁধা কপিসহ বিভিন্ন সবজির আবাদ হয়েছে পাঁচ হাজার ৪২৯ হেক্টর। আর এ পরিমাণ আবাদ থেকে ১৭ দশমিক ১২ মেট্রিক টন সবজি উৎপাদন হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। ভৌগলিকভাবে জেলার মাটি উঁচু ভূমি হওয়ায় সময়ে অসময়ে সব ধরনের সবজি চাষ হয়ে থাকে।

আবাদি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়না। অনান্য জেলার চাইতে এ জেলায় প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ায় ভালোভাবে গ্রীষ্মকালীন সবজি চাষ করা সম্ভব হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে মানবপাচার মামলার আসামি আটক

    September 23, 2026

    ভরণপোষণ না দেয়ার অভিযোগে যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

    September 23, 2026

    যশোরে দুই যুবলীগ নেতা আটক

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.