কেশবপুর সংবাদদাতা :
কেশবপুরে যশোর জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির ১৯ বছরের সফল সভাপতি ও কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান শহীদ আবু বকর আবুর ৮ম মৃত্যু বার্ষী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে রোববার বিকেলে প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মরহুম আবু বক্কর আবুর সহোদর ভাই আবুল কাশেম, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহল কুদ্দুস, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সভাপতি আশরাফ উজ জামান খান, সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, কেশবপুর উপজেলা বিএনপির নেতা আব্দুল গফুর, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান জাহিদ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।
