Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্তানের চিকিৎসায় ব্যকুল অভিভাবক
  • তফসিল ঘোষণা : স্বাগত জানিয়ে যশোরে বিএনপির মিছিল
  • এনবিআর সদস্য’র সাথে যশোর চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
  • মণিরামপুরে শান্তির সুবাতাস বহমানের ব্যবস্থা করা হবে : শহীদ ইকবাল
  • দেশের স্বার্থ জলাঞ্জলিদানকারীদের ক্ষমতায় আসতে দেয়া হবে না : নার্গিস বেগম
  • চৌগাছায় প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারত করলেন জহুরুল ইসলাম
  • যশোরে ইয়াবাসহ নারী আটক
  • যশোরে শিশুদের শীত পোশাক দিল ‘ইমপেক্ট ইনিশিয়েটিভ’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ডিসেম্বর ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় অনুমতিহীন বলুর মেলা, চলছে গাঁজার সেবন ও বেচাকেনা !

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা পৌর সংবাদদাতা

প্রতিবছর ভাদ্রমাসের শেষ মঙ্গলবার যশোরের চৌগাছায় পীর বলুহ দেওয়ানের ওরস উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু এ বছরে মেলার অনুমতি দেয়নি প্রশাসন। প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধ কমিটি গঠনের মাধ্যমে মেলার আয়োজন করেছেন স্থানীয় স্বার্থান্বেষী একটি মহল। অনুমতিহীন এ মেলায় অবৈধভাবে চলছে চাঁদা আদায়, জুয়ার আসর। বসেছে গাজার দোকানও! এতে ধ্বংস হচ্ছে এলাকার যুবসমাজ। বাড়ছে সামাজিক অবক্ষয়। এমন মন্তব্য এলাকাবাসীর।

অনুমতি ছাড়াই চারদিন ধরে মেলার নামে চলছে প্রকাশ্য মাদকসেবন ও বেচাকেনা। পাশাপাশি চলছে জুয়ার আসর ও অশ্লীল নৃত্য। তবে উপজেলা ও পুলিশ প্রশাসন এসব বিষয়ে জেনেও নিরব রয়েছেন বলে অভিযোগ সচেতন নাগরিকদের।
প্রতি বাংলা সনের ভাদ্র মাসের শেষ মঙ্গলবার চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরবর্তী হাজরাখানা গ্রামে ঐতিহ্যবাহী পীর বলুহ দেওয়ানের ওরশের সময় স্থানীয়রা যশোর জেলা প্রশাসকের অনুমতিক্রমে মেলার আয়োজন করে থাকেন। বিগত বছরগুলোতে ৩ থেকে ৭ দিন ধরে এই মেলা চলতে দেখা গেছে। কিন্তু এ বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকায় জেলা প্রশাসক মেলার অনুমতি দেয়নি বলে জানা গেছে।

অনুমতি ছাড়াই এলাকার স্বার্থন্বেষী কিছু মানুষ অর্থের লোভে মেলার আয়োজন করেছে বলে অভিযোগ উঠেছে। অনুমতি ছাড়াই মেলাকে কেন্দ্র করে মাজারের এক কিলোমিটার আশপাশে বসেছে বিভিন্ন দোকান। তবে মেলায় আসা ভক্তদের দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে গাঁজা। রাতে চলছে অশ্লীল নৃত্য। আর এসব দোকান থেকে তোলা হচ্ছে ভাড়ার নামে চাঁদা।
মেলা এলাকা ঘুরে দেখা গেছে, হাজারো মানুষের ভিড়। দুই কিলোমিটার এলাকাজুড়ে চলছে মেলাটির নানা কার্যক্রম। বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। মাজারটির পূর্ব-দিকে কপোতাক্ষ নদের ধারে বাগানে গাঁজা সেবন ও বিক্রির জমজমাট আসর বসছে। মেলার বিভিন্ন জায়গায় তাবু টাঙিয়ে বসানো হয়েছে গাঁজার দোকান। এছাড়া অনেকে পাটি পেতেও গাঁজা বিক্রি করছেন।

মেলার অনুমতি না থাকায় পুলিশ প্রহরা নেই বললেই চলে। যে কারণে সেখানে প্রকাশ্যে গাঁজাসহ বিভিন্ন মাদকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। চলছে গানের আড্ডা ও গাঁজা সেবন। তবে বেশিরভাগ ভক্তদের আস্তানায় অল্প বয়সী কিশোর ও শিক্ষার্থীরা ভিড় করতে দেখা গেছে। এছাড়া নেশাখোররা সেখানে এসে আড্ডা দিচ্ছেন। এদিকে মেলা এলাকায় সার্কাস নামে রাতে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর তো আছেই।

মেলার প্রাণকেন্দ্রে অবস্থিত হাজরাখানা দাখিল মাদ্রাসার সুপার আতিয়ার রহমান বলেন, মেলার কারনে প্রতিষ্ঠানের স্বাভাবিক ক্লাস ব্যাহত হচ্ছে। তা ছাড়া শিক্ষার্থীরা অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।
মেলা কমিটি সভাপতি মিজানুর রহমান বলেন, ‘অনুমতির ব্যাপারে কেউ জানতে চাইলে ওসি সাহেব বলেছেন, তার সাথে কথা বলতে’। মেলায় মাদক বিক্রি হলে তা প্রতিহত করা হবে।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মেলার অনুমতির কোনো অনুলিপি আমি পাইনি। তবে মেলার বিষয়টি এসপি স্যারকে অবহিত করেছি। মাদক বিক্রি ও অশ্লীলতার ব্যাপারে তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, মেলার অনুমতির বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখবো এবং অনুমতি না থাকলে পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্তানের চিকিৎসায় ব্যকুল অভিভাবক

ডিসেম্বর ১১, ২০২৫

তফসিল ঘোষণা : স্বাগত জানিয়ে যশোরে বিএনপির মিছিল

ডিসেম্বর ১১, ২০২৫

এনবিআর সদস্য’র সাথে যশোর চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

ডিসেম্বর ১১, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.