Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লাইট চুরির ঘটনায় মারপিট : থানায় অভিযোগ
  • ট্রাভেল এজেন্সি আইন সংশোধনের খসড়া বাতিল দাবিতে আটাবের মানববন্ধন
  • অমিত-সাবুসহ ৯২ নেতাকর্মীর অব্যাহতি চেয়ে আদালতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন
  • আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া আটক
  • যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ওএমএস ডিলার আছাদুজ্জামান জিদানের বিরুদ্ধে সুবিধাভোগিদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ
  • যশোর জোনে ২৬শ’ কৃষক প্রণোদনার আওতায় তুলা চাষে সম্ভাবনার হাতছানি
  • খুলনার ৮ হত্যাসহ ১২মামলার আসামি চিংড়ি পলাশ যশোরে গ্রেপ্তার
  • সার সংকট, দুর্নীতি-অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে ৫ দফা দাবি কৃষক খেতমজুর সমিতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ডিসেম্বর ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

জিলা স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৯, ২০২৫Updated:জানুয়ারি ৯, ২০২৫No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক
যশোর জিলা স্কুলে দিনব্যাপি ১৮৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক আজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সাবেক জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম ও যশোর সরকারি বালিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ। জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সহকারি জেলা শিক্ষা অফিসার জুলফিকার আব্দুল্লাহ, জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক সেলিম রেজা ও সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম।


দিনব্যাপি প্রতিযোগিতায় ২৭ টি ইভেন্টের মধ্যে ক গ্রুপে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ৮০ মিটার দৌঁড়, একপায়ে হাঁটা ও মোরগ লড়াই প্রতিযোগিতা হয়। খ গ্রুপে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ৮০ মিটার দৌঁড়, মোরগ লড়াই, বল পাসিং প্রতিযোগিতা হয়। গ গ্রুপে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ৮০ মিটার দৌঁড়, বল পাসিং ও মোরগ লড়াই প্রতিযোগিতা হয়। ঘ গ্রুপে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ১০০ মিটার দৌঁড়, দীর্ঘ লাফ ও বল পাসিং প্রতিযোগিতা হয়। ঙ গ্রুপে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের ১০০ মিটার দৌঁড়, দীর্ঘ লাফ ও বল পাসিং প্রতিযোগিতা হয়। চ গ্রুপে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ ও ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতা হয়। মধ্যম গ্রুপে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ ও ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতা হয়। বড় গ্রুপে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ৪০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ ও ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতা হয়। একজন প্রতিযোগি তিনটি খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

ক্রীড়া
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

লাইট চুরির ঘটনায় মারপিট : থানায় অভিযোগ

ডিসেম্বর ৯, ২০২৫

ট্রাভেল এজেন্সি আইন সংশোধনের খসড়া বাতিল দাবিতে আটাবের মানববন্ধন

ডিসেম্বর ৯, ২০২৫

অমিত-সাবুসহ ৯২ নেতাকর্মীর অব্যাহতি চেয়ে আদালতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন

ডিসেম্বর ৯, ২০২৫
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.