Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই
  • স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক
  • জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)
  • যশোরের আলোচিত শিপ্রা মৃত্যুর বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল
  • নড়াইলে ৫ দিনব্যাপি বইমেলা উদ্বোধন
  • কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জুলাই-আগস্টে শহীদের স্বজনদের জন্য তারেক রহমানের ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

banglarbhoreBy banglarbhoreMarch 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
জুলাই বিপ্লবে খুলনা বিভাগের ১০ জেলায় শহীদ ও আহতদের স্বজনদের কাছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়া শুরু হয়েছে।

শনিবার বিকেলে যশোর শহরের ঘোপ এলাকায় শহীদ আব্দুল্লাহ’র বাড়িতে গিয়ে ঈদ উপহার সামগ্রি বিতরণ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলাম। উপহার সামগ্রী ও তারেক রহমানের শুভেচ্ছা বার্তা গ্রহণ করেন শহীদ আব্দুল্লাহর মা রওশন আরা, বাবা শহিদুল ইসলাম, স্ত্রী মুমতারিন জান্নাতুল ও ৫ বছরের শিশুকন্যা রাইয়ান।
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলাম বলেন, গত ১৬ বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের ঈদ শুভেচ্ছা দিয়ে আসছেন তারেক রহমান। এবার থেকে জুলাই বিপ্লবে শহীদদের পরিবারগুলোকেও তিনি ঈদ শুভেচ্ছা হিসেবে উপহার সামগ্রি দিচ্ছেন। নার্গিস ইসলাম বলেন, জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের কথা কখনোই ভোলা যাবে না। তাদের এই আত্মত্যাগের কোন প্রতিদান হয় না। সে কারণে বিভিন্ন উপলক্ষে আমরা তাদের এই আত্মত্যাগের কথা সম্মানের সাথে স্মরণ করি। উপহার সামগ্রি পেয়ে শহীদ আব্দুল্লাহর মা রওশন আরা কেঁদে ফেলেন। ঈদের আগের তারেক রহমান তাদের কথা স্মরণ করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শহীদদের পরিবারগুলো নানা সমস্যার মধ্যে আছে। তাদের এসব সমস্যাগুলো পরবর্তীতে যাতে সমাধানের উদ্যোগ নেয়া হয়, তারেক রহমানের প্রতি সে আবেদন করেন শহীদ আব্দুল্লাহর মা।

পরে যশোর জেনারেল হাসপাতালের সামনে শহীদ আবরান মাসনুন নীলের বাড়িতে গিয়ে তার মা জেসমিন আক্তারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ।

এ সময় সেখানে জিয়াউর রহমান ফাউণ্ডেশনের খুলনা বিভাগীয় সাব কমিটির সদস্য সচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, ফাউণ্ডেশনের যশোর-নড়াইলের সমন্বয়ক ডা. আলাউদ্দীন আল মামুন, ফাউণ্ডেশনের সদস্য ডা. নাসিম জামান রিফাদ, ডা. এ এস গাজী শরীফ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফাউণ্ডেশনের খুলনা বিভাগীয় সাব কমিটির সদস্য সচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস বলেন, জুলাই বিপ্লবে শহীদ যশোরের ২৬জনসহ খুলনা বিভাগের ৭২ জনের স্বজনদের জন্য ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন তারেক রহমান। শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে এই উপহার বিতরণ শুরু হয়েছে। আগামি ২/৩ দিনের মধ্যেই সব উপহার পৌঁছে দেওয়া হবে।

ঈদ শুভেচ্ছা তারেক রহমানের ঈদ শুভেচ্ছা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই

    September 23, 2026

    স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক

    September 23, 2026

    জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.