Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পূর্ণ রেশনিং প্রথা চালুর দাবি বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের
  • যশোর পৌরসভার সড়ক সংস্কারে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
  • মণিরামপুরে সংঘর্ষ : পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জামায়াতের
  • যশোরে মহান মে দিবস পালিত
  • মণিরামপুরে জামায়াত কার্যালয় ভাংচুর ও হামলায় জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
  • জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ
  • প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত
  • নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মে ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জুলাই গণহত্যার বিচারের দাবিতে যশোরে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreজুলাই ১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
জুলাই গণহত্যার বিচারের দাবিতে যশোরে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জুলাই গণহত্যার বিচারের দাবিতে যশোর কালেক্টরেট ভবনের উত্তর পাশের বারান্দায় এক মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ফ্যাসিবাদী শক্তিগুলোর হাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।

জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বলেন, ফ্যাসিবাদীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হলো। ঐতিহাসিক এই দিনে এটা শুধু দাবি নয়। এর বাস্তবায়ন দেখতে চাই। আমরা গণহত্যার বিচার নিশ্চিত করে বাংলাদেশকে সঠিক জায়গায় নিতে চাই।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার রওনক জাহান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমীর গোলাম রসুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, শহীদ রোকুজ্জামানের পিতা মতিয়ার রহমান এবং শহীদ সামিউর রহমানের পিতা জাহাঙ্গীর হোসেন, প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা লেখক ও গবেষক বেনজিন খান, নাগরিক কমিটির সংগঠক শোয়াইব হোসেন, বৈষম্য ছাত্র আন্দোলনের মুখ্যপাত্র ফাহিম আল ফাত্তাহ ।

সহকারী কমিশনার ডালিয়া নওশীন লুবনা অনুষ্ঠানটি পরিচালনা করেন। এই গণস্বাক্ষর কর্মসূচি মাসব্যাপী চলবে এবং এর মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার চেয়ে জনমত গঠন করা হবে।

উদ্বোধন কর্মসূচির জুলাই গণহত্যা বিচারের দাবিতে যশোরে গণস্বাক্ষর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পূর্ণ রেশনিং প্রথা চালুর দাবি বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের

মে ১, ২০২৬

যশোর পৌরসভার সড়ক সংস্কারে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের

মে ১, ২০২৬

মণিরামপুরে সংঘর্ষ : পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জামায়াতের

মে ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.