Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১, ২০২৬

মণিরামপুরে সংঘর্ষ : পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জামায়াতের

টাকা নিয়ে বিরোধের ইঙ্গিত পুলিশের
banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১, ২০২৬
Facebook Twitter WhatsApp
মণিরামপুরে সংঘর্ষ : পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জামায়াতের
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বৃহস্পতিবার রাতে মণিরামপুরে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘিরে পাল্টাপাল্টি অভিযোগে বিভ্রান্তি তৈরি হয়েছে। রাজনৈতিক বিরোধ, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং অর্থ লেনদেন, তিন ধরনের ব্যাখ্যা সামনে আসায় ঘটনাটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সৃষ্ট বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত।

শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মণিরামপুর-৫ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী এনামুল হক গাজী দাবি করেন, বিএনপি নেতাকর্মীরা ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে জামায়াতের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মণিরামপুর বাজারে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল গাজী ও সাইদুল ইসলামের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।

এতে জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা মহিউল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি আহসান হাবীব লিটন, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন ও রেজাউলসহ অন্তত ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হন। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতের অবস্থানের কারণে বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে। এ ঘটনায় পুলিশকে সহযোগিতার জন্য জানানো হলেও তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি বলেও অভিযোগ করেন তিনি।

হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, এসব অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করেছে বিএনপি। যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, জামায়াতের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তার দাবি, নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে জামায়াতের নেতাকর্মীরাই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত নয়।

এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ আবু সাইদ জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। তবে পুলিশের বিরুদ্ধে জামায়াতের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পৌঁছায়।

এবং পুলিশের উপস্থিতিতেই হামলাকারীদের বের করা হয়। এছাড়া এ ঘটনায় প্রথমে জামায়াতের নেতাকর্মীরাই হামলা করেছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোন দলের পক্ষ থেকে অভিযোগ বা মামলা করা হয়নি। অভিযোগ পেলে ঘটনার যাচাই বাছাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে এ ঘটনায় সকালে মণিরামপুর স্থানীয় বিএনপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.