Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১, ২০২৬

যশোর পৌরসভার সড়ক সংস্কারে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোর পৌরসভার সড়ক সংস্কারে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
Share
Facebook Twitter LinkedIn
বাংলার ভোর প্রতিবেদক
যশোর পৌরসভার বেহাল সড়কগুলো দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার বেলা ১১টায় শহরের ৬ নম্বর ওয়ার্ডে ভোলা ট্যাংক রোড থেকে এম এম আলী রোড (গুরুদাস বাবু লেন) পর্যন্ত আরসিসি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, যশোর দেশের একটি প্রাচীন পৌরসভা হলেও এখানকার অনেক সড়কের অবস্থা এখনও নাজুক। এ সমস্যা সমাধানে সরকার বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি জানান, পর্যায়ক্রমে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে, যাতে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি কমে আসে।
তিনি আরও বলেন, আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনেও কার্যক্রম জোরদার করা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। এতে করে আগের বছরের তুলনায় চলতি মৌসুমে নগরবাসীর দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান এবং হাজী আনিছুর রহমান মুকুলসহ স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যশোর পৌরসভার সূত্রে জানা যায়, নির্মাণাধীন এই সড়কটি ৩৫৫ মিটার দীর্ঘ ও ৬ মিটার প্রশস্ত। আরসিসি ঢালাইয়ের এ প্রকল্পে প্রায় ৭০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। কাজ দ্রুতগতিতে এগোচ্ছে এবং আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই এটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে সড়ক নির্মাণে খুশি স্থানীয়রা বাসিন্দারা। তারা বলছেন, সড়কটি নির্মাণ শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.