Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১, ২০২৬

পূর্ণ রেশনিং প্রথা চালুর দাবি বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের

মে দিবসে আলোচনা
banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১, ২০২৬
Facebook Twitter WhatsApp
পূর্ণ রেশনিং প্রথা চালুর দাবি বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

মহান মে দিবসে আলোচনা সভা করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখা। সভা থেকে শ্রমিকদের জন্য পূর্ণ রেশনিং প্রথা চালুর জোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। শুক্রবার বেলা ১১ টায় শহরের নীল রতন ধর রোডে জেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলির সদস্য নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তসলিম উর রহমান, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, কেন্দ্রীয় সম্মানিত সদস্য ইসরারুল হক, জেলা কমিটির অন্যতম নেতা কামাল হাসান পলাশ এবং শহর শাখার সম্পাদক শেখ আলাউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের শ্রমিক শ্রেণী বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছে। ন্যুনতম মজুরি বাস্তবায়িত হচ্ছে না এবং প্রায় ৮৫ শতাংশ শ্রমিক অসংগঠিত খাতে কাজ করায় তাদের কোনো সামাজিক নিরাপত্তা নেই।

তারা আরো বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের জীবিকা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। পাশাপশি শ্রমিকদের একটি বড় অংশ নারী হলেও মজুরি ও সুযোগ সুবিধায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। বক্তারা দাবি করেন ২৪ সালের অভ্যুত্থানে শহীদদের মধ্যেও শ্রমিকের সংখ্যার বেশি ছিলো।

এ সভায় নেতৃবৃন্দ শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালুর দাবি জানান। তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, আর সে জন্য দ্রুত রেশনিং ব্যবস্থা চালু করা প্রয়োজন।

নেতৃবৃন্দের মতে, বর্তমান রাষ্ট্রব্যবস্থা মূলত মালিকপক্ষের স্বার্থ রক্ষা করছে। শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমতার সমাজ প্রতিষ্ঠা সম্ভব সম্ভব বলেও তারা মন্তব্য করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.