Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা
  • যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • নাগরিক সেবার মান বাড়াতে ঝিকরগাছা ইউএনওর সঙ্গে এনসিপি মতবিনিময়
  • অভয়নগরে চিকিৎসক ও সরঞ্জাম সংকট,বন্ধের পথে পরিবার পরিকল্পনার ৮ কেন্দ্র
  • যশোরে পর্যটন করিডর গড়ার প্রস্তাব
  • আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে সাভার ও আদমজী চ্যাম্পিয়ন
  • বাল্যবিবাহ রোধ হলেও প্রতিকার হচ্ছে না !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

ঝিকরগাছায় পিয়াল হত্যা মামলার আরও এক আসামি আটক

banglarbhoreBy banglarbhoreNovember 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসান হত্যাকাণ্ডের সাথে জড়িত আমিরুল ইসলাম নামের আরও এক আসামিকে পার্শ্ববর্তী উপজেলা মনিরামপুর থেকে আটক করেছে পুলিশ। আটক আমিরুলকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঝিকরগাছা পিয়াল হাসান হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা আসামিদের মধ্যে আমিরুল ইসলামকে পুলিশ গতকাল আটক করেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে এ পর্যন্ত পাঁচজন আসামি আটক হয়েছে। আটক অন্যরা হলেন, শামিম রেজা, মেহেদী হাসান, মনিরুল ইসলাম মনি ও তুষার হোসেন। আটকদের মধ্যে একজন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর দুপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে পিয়াল হাসানকে কুপিয়ে হত্যা করে। ওইদিনই নিহতের পিতা কিতাব আলী বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানিয়েছেন পিয়াল হত্যাকাণ্ডের সাথে জড়িত এ পর্যন্ত ৫ জন আসামি আটক হয়েছে। বাকি আসামিদের আটকের জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে।

ঝিকরগাছা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর

    October 9, 2026

    যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

    September 13, 2026

    বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.